Kalyani AIIMS Recruitment 2025: পশ্চিমবঙ্গ রাজ্যের যোগ্য চাকরিপ্রার্থীদের জন্য আবারও সুখবর এসেছে। যারা শিক্ষকতার পেশায় যুক্ত হতে চান কিংবা দীর্ঘদিন ধরে একটি স্থায়ী এবং মর্যাদাপূর্ণ চাকরির খোঁজে ছিলেন, তাদের জন্য এবার দারুণ সুযোগ নিয়ে এসেছে অল ইন্ডিয়া ইন্সটিটিউট অফ মেডিকেল সায়েন্সেস (AIIMS), কল্যাণী।
সম্প্রতি সংস্থার তরফে একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে যোগ্য প্রার্থীদের সরাসরি ইন্টারভিউ-এর মাধ্যমে শিক্ষক পদে নিয়োগ দেওয়া হবে। চাকরি প্রার্থীদের সুবিধার্থে আজকের এই প্রতিবেদনে সম্পূর্ণ নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য সহজ ভাষায় তুলে ধরা হলো।
নিয়োগ সম্পর্কিত তথ্য
| নিয়োগকারী প্রতিষ্ঠান | অল ইন্ডিয়া ইন্সটিটিউট অফ মেডিকেল সায়েন্সেস (AIIMS), কল্যাণী |
| পদের নাম | শিক্ষক |
| ডিপার্টমেন্ট | কমিউনিটি মেডিসিন ও ফ্যামিলি মেডিসিন (CMFM) |
| অফিসিয়াল ওয়েবসাইট | www.aiimskalyani.edu.in |
Read More: রাজ্যের বিভিন্ন জেলায় হতে চলেছে চাকরির মেলা! সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগ।

শিক্ষাগত যোগ্যতা (Kalyani AIIMS Recruitment 2025)
আবেদন করার জন্য প্রার্থীদের অবশ্যই স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে MBBS ডিগ্রি থাকতে হবে। শুধুমাত্র যোগ্যতাসম্পন্ন প্রার্থীরাই ইন্টারভিউতে অংশগ্রহণের সুযোগ পাবেন।
বেতন ও সুযোগ-সুবিধা
এই পদে নিযুক্ত কর্মীরা মাসিক ১৫,৬০০ থেকে ৩৯,১০০ টাকা পর্যন্ত মূল বেতন পাবেন। এর পাশাপাশি সরকারি চাকরির স্বাভাবিক সুযোগ-সুবিধা যেমন- চিকিৎসা ভাতা, ডিএ, এইচআরএ ইত্যাদি ভোগ করা যাবে। ফলে এটি পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের কাছে একটি স্থিতিশীল ও সম্মানজনক সুযোগ হিসেবে ধরা যেতে পারে।
বয়সসীমা (Kalyani AIIMS Recruitment 2025)
এই পদে আবেদন করার জন্য প্রার্থীর সর্বোচ্চ বয়সসীমা নির্ধারিত হয়েছে ৩০ বছর। তবে শারীরিকভাবে বিশেষভাবে সক্ষম প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী সর্বোচ্চ ১০ বছরের বয়স ছাড় পাবেন। অন্যান্য সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য কোনো বাড়তি ছাড় দেওয়া হবে না।
নিয়োগ প্রক্রিয়া
এই নিয়োগ সম্পূর্ণরূপে সরাসরি ইন্টারভিউ-এর মাধ্যমে হবে, কোনো লিখিত পরীক্ষা নেওয়া হবে না। প্রাথমিকভাবে এক বছরের চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে।
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী,
- ইন্টারভিউয়ের তারিখ: ১১ই সেপ্টেম্বর, ২০২৫
- ডকুমেন্ট ভেরিফিকেশন শুরু হবে সকাল ৯:৩০ মিনিটে।
- ইন্টারভিউ শুরু হবে সকাল ১০:০০টা থেকে।
- ইন্টারভিউ-এর দিনে সকাল ৯:০০টার পর প্রবেশ করা যাবে না।
ইন্টারভিউয়ের স্থান
Administrative Building, Ground Floor, Welcome Center of AIIMS, Kalyani, Pin – 741245
আবেদন প্রক্রিয়া
- আবেদন করতে হলে প্রার্থীদের প্রথমে AIIMS কল্যাণীর অফিসিয়াল ওয়েবসাইটে – www.aiimskalyani.edu.in যেতে হবে।
- এরপর আবেদন ফি জমা করতে হবে AIIMS KALYANI INTERNAL RESOURCES ACCOUNT-এ।
- তবে মনে রাখতে হবে, আবেদন ফি ছাড়া কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না।
আবেদন ফি
| সাধারন প্রার্থীদের | ১০০০ টাকা |
| SC/ST প্রার্থীদের | কোনো আবেদন মূল্য নেই |
Kalyani AIIMS Recruitment 2025 Links
| 🌐 Official Website | Click Here |
| 📄 Official Notification | Download PDF |