LIC HFL Recruitment 2025: LIC এর তরফে ২৫০টি শুন্যপদে অ্যাপ্রেন্টিস নিয়োগ! প্রতিমাসে স্টাইপেন্ড পাবেন ১২ হাজার টাকা।

LIC HFL Recruitment 2025: লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন হাউজিং ফিনান্স লিমিটেড (LIC HFL)-এর তরফ থেকে সম্প্রতি প্রকাশিত হয়েছে অ্যাপ্রেন্টিস পদে নিয়োগের বিজ্ঞপ্তি। বর্তমান সময়ে অ্যাপ্রেন্টিসশিপ কর্মসূচির গুরুত্ব অনেক বেড়ে গিয়েছে, বিশেষ করে যারা নতুন কেরিয়ার শুরু করতে চান বা হাতে-কলমে অভিজ্ঞতা অর্জন করতে চান তাদের জন্য এটি একটি দুর্দান্ত সুযোগ। এক বছরের এই প্রশিক্ষণকালীন সময়ে প্রার্থীরা বিভিন্ন প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে পারবেন এবং ভবিষ্যতে স্থায়ী চাকরির সুযোগও তৈরি হতে পারে।

আজকের এই প্রতিবেদনের মাধ্যমে এই চাকরির সমস্ত তথ্য যেমন – শিক্ষাগত যোগ্যতা, নির্বাচন পদ্ধতি, আবেদন প্রক্রিয়া, বেতন এবং আবেদনের শেষ তারিখ ইত্যাদি সম্বন্ধে বিস্তারিতভাবে আলোচনা করা হল।

পদের নাম

অ্যাপ্রেন্টিস (Apprentice)

মোট শূন্যপদ

২৫০টি, যার মধ্যে পশ্চিমবঙ্গ রাজ্যে রয়েছে ১৫টি শূন্যপদ

Read More: রাজ্যের গ্রাম পঞ্চায়েত দপ্তরে রোজগার সহায়ক পদে কর্মী নিয়োগ, উচ্চমাধ্যমিক পাশে আবেদন করো।

শিক্ষাগত যোগ্যতা

কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকলেই এই পদে আবেদন করা যাবে। তবে, যাঁরা পূর্বে কোনো অ্যাপ্রেন্টিস প্রশিক্ষণ নিয়েছেন, তাঁরা এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না।

বয়সসীমা (LIC HFL Recruitment 2025)

প্রার্থীদের বয়স ১ জানুয়ারি ২০২৫ অনুযায়ী ২০ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে।

মাসিক স্টাইপেন্ড

LIC HFL Recruitment 2025 অ্যাপ্রেন্টিসশিপ চলাকালীন মাসে ১২,০০০/- টাকা করে স্টাইপেন্ড প্রদান করা হবে।

প্রশিক্ষণের সময়সীমা

১ বছর (১২ মাস)

নিয়োগ প্রক্রিয়া

আবেদনকারীদের একটি অনলাইন এন্ট্রান্স টেস্ট দিতে হবে।

  1. প্রশ্ন সংখ্যা: ১০০টি (MCQ)।
  2. বিষয়: ব্যাংকিং, ফিনান্স ও ইংরেজি।
  3. সময়সীমা: ৬০ মিনিট।
  4. পরীক্ষা হবে ঘরে বসেই কম্পিউটার ও ওয়েবক্যামের মাধ্যমে।

How To Apply For LIC HFL Recruitment 2025?

  1. প্রথমে ন্যাশনাল অ্যাপ্রেন্টিস পোর্টাল (NAPS)-এ গিয়ে রেজিস্ট্রেশন করুন।
  2. রেজিস্ট্রেশনের পর লগইন করে আবেদন ফর্ম পূরণ করুন।
  3. প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করে আবেদন মূল্য প্রদান করুন।
  4. ফর্ম সাবমিট করে একটি প্রিন্ট কপি সংরক্ষণ করে রাখুন।

আবেদন মূল্য

সাধারণ প্রার্থী৯৪৪/-
SC/ST/মহিলা প্রার্থী৭০৮/-
প্রতিবন্ধী প্রার্থী৪৭২/-

আবেদনের শেষ তারিখ

LIC HFL Recruitment 2025 তে আবেদন করতে হবে ২৮ জুন ২০২৫ তারিখের মধ্যে।

LIC HFL Recruitment 2025 Links

🌐 Official WebsiteClick Here
📄 Official NotificationDownload PDF

Gautam Mondal is the owner and content creator of the WB Tathya website. With over six years of experience in crafting engaging social media content, he has honed his skills in writing and digital communication. Gautam holds a Bachelor of Arts degree from Barasat University and is passionate about delivering insightful and impactful content to his audience.

Leave a Comment