NIACL AO Recruitment 2025: The New India Assurance Company (NIACL) বিপুল সংখ্যক শূন্যপদে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার (AO) নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যোগ্য ও অভিজ্ঞ প্রার্থীদের জন্য এটি এক অসাধারণ সুযোগ। উল্লেখিত পদের জন্য আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গেছে।
চাকরিপ্রার্থীরা আজকের প্রতিবেদনে এই নিয়োগের সবিস্তর তথ্য জানতে পারবেন। তাই দেরি না করে বিস্তারিত জেনে যত দ্রুত সম্ভব আবেদন সম্পন্ন করুন।
নিয়োগ সংক্রান্ত সংক্ষিপ্ত তথ্য
| নিয়োগকারী সংস্থা | The New India Assurance Company (NIACL) |
| পদের নাম | অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার (AO) |
| মোট শূন্যপদের সংখ্যা | ৫৫০ টি |
| আবেদন শুরুর তারিখ | ০৭/০৮/২০২৫ |
| আবেদন শেষের তারিখ | ৩০/০৮/২০২৫ |
| অফিসিয়াল ওয়েবসাইট | ibpsonline.ibps.in |
Read More: উচ্চশিক্ষার জন্য আবেদন শুরু হল এই নতুন স্কলারশিপে! বার্ষিক বৃত্তি মিলবে ৪৫,০০০/- টাকা।
শিক্ষাগত যোগ্যতা
NIACL-এর বিভিন্ন বিশেষজ্ঞ পদে আবেদনের জন্য প্রার্থীর স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। এর পাশাপাশি নির্দিষ্ট ক্ষেত্রে প্রাসঙ্গিক কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক।
বয়সসীমা (NIACL AO Recruitment 2025)
প্রার্থীর বয়স ২১ থেকে ৩০ বছর হতে হবে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।

নিয়োগ প্রক্রিয়া
NIACL AO 2025 নিয়োগ তিন ধাপে সম্পন্ন হবে—
- Phase 1: অবজেক্টিভ লিখিত পরীক্ষা
- Phase 2: অবজেক্টিভ ও ডেসক্রিপ্টিভ লিখিত পরীক্ষা
- ইন্টারভিউ
পরীক্ষার সিলেবাস
- Phase 1: ইংরেজি ভাষা, রিজনিং ও গণিত বিষয় থেকে মোট ১০০টি প্রশ্ন। প্রতিটি সেকশনের জন্য ২০ মিনিট করে মোট সময় ১ ঘণ্টা।
- Phase 2: রিজনিং, ইংরেজি ভাষা, সাধারণ জ্ঞান ও গণিত থেকে মোট ২০০টি প্রশ্ন, সাথে চিঠি ও প্রবন্ধ লেখার পরীক্ষা।
Read More: রেলওয়েতে ৪৩৪টি শুন্যপদে প্যারামেডিকেল স্টাফ নিয়োগ! প্রতিমাসে বেতন পাবেন ৪৪,৯০০/- টাকা।
How To Apply For NIACL AO Recruitment 2025?
প্রার্থীদের নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে এবং প্রয়োজনীয় নথিপত্রসহ আবেদন জমা দিতে হবে। আবেদনের শেষ তারিখ ৩০/০৮/২০২৫।
প্রয়োজনীয় নথিপত্র
- পরিচয়পত্র
- শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র
- কাজের অভিজ্ঞতার প্রমাণপত্র
- রঙিন পাসপোর্ট সাইজ ছবি
- স্বাক্ষর
- জাতিগত সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়)
NIACL AO Recruitment 2025 Links
| 🌐 Official Website | Click Here |
| ✍ Apply Link | Apply Now |
| 📄 Official Notification | Download PDF |

