ECL Recruitment 2025: ইস্টার্ন কোলফিল্ড লিমিটেড (ECL) বিপুল সংখ্যক শূন্য পদ পূরণের জন্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই নিয়োগ কেন্দ্রীয় সরকারের অ্যাপ্রেন্টিস আইনের অধীনে হবে। বর্তমানে অ্যাপ্রেন্টিস যোগ্যতার চাহিদা সরকারি ও বেসরকারি উভয় ক্ষেত্রেই দ্রুত বৃদ্ধি পাচ্ছে। তাই যদি আপনি এই রাজ্যের একজন চাকরিপ্রার্থী হন, চাকরিপ্রার্থীরা আজকের প্রতিবেদনে এই নিয়োগের সবিস্তর তথ্য জানতে পারবেন। তাই দেরি না করে বিস্তারিত জেনে যত দ্রুত সম্ভব আবেদন সম্পন্ন করুন।
নিয়োগ সংক্রান্ত সংক্ষিপ্ত তথ্য
| নিয়োগকারী সংস্থা | ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেড (ECL) |
| পদের নাম | অ্যাপ্রেন্টিস (শিক্ষানবিশ) |
| মোট শূন্যপদের সংখ্যা | ১১২৩ টি |
| অফিসিয়াল ওয়েবসাইট | www.easterncoal.nic.in |

যে ট্রেডে নিয়োগ হবে –
- মাইনিং ইঞ্জিনিয়ারিং
- সিভিল ইঞ্জিনিয়ারিং
- মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং
- ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং
- কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং
আবেদনের যোগ্যতা (ECL Recruitment 2025)
- আবেদনকারীকে সংশ্লিষ্ট ট্রেডে ডিগ্রী বা ডিপ্লোমা ডিগ্রীধারী হতে হবে।
- স্নাতক বা ডিপ্লোমা পর্যায়ে ন্যূনতম ৫০% নম্বর থাকতে হবে।
- NATS বা NAPS পোর্টালে রেজিস্ট্রেশন থাকতে হবে।
- নির্ধারিত পদ্ধতি অনুযায়ী ডকুমেন্ট ভেরিফিকেশন সম্পন্ন করতে হবে।
মাসিক স্টাইপেন্ড (ECL Recruitment 2025)
কেন্দ্রীয় সরকারের অন্তর্গত ECL-এ অ্যাপ্রেন্টিস হিসেবে নিযুক্ত হলে, PGPT ও PDPT উভয় বিভাগের জন্য আলাদা স্টাইপেন্ড প্রদান করা হবে।
| PGPT | ৯,০০০ (ECL ৪,৫০০ টাকা + কেন্দ্রীয় সরকার ৪,৫০০ টাকা) |
| PDPT | ৮,০০০ (ECL ৪,০০০ টাকা + কেন্দ্রীয় সরকার ৪,০০০ টাকা) |
Read More: রেলওয়েতে ৪৩৪টি শুন্যপদে প্যারামেডিকেল স্টাফ নিয়োগ! প্রতিমাসে বেতন পাবেন ৪৪,৯০০/- টাকা।
নিয়োগ পদ্ধতি
ECL Recruitment 2025 চাকরিতে যোগ্য প্রার্থীদের তালিকা NATS পোর্টালের মাধ্যমে প্রকাশ করা হবে এবং কল লেটার পাঠানো হবে। শর্টলিস্টেড প্রার্থীদের সরাসরি রিজিওনাল অফিসে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য হাজির হতে হবে।
How To Apply For ECL Recruitment 2025?
প্রার্থীদের ১১/০৯/২০২৫ তারিখের মধ্যে NATS পোর্টালে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। পাশাপাশি ECL রিজিওনাল অফিসে নিয়োগ বিজ্ঞপ্তির সাথে সংযুক্ত আবেদনপত্র পূরণ করে, স্ব-স্বাক্ষরিত নথিসহ জমা দিতে হবে।
আবেদনের শেষ তারিখ– ১১/০৯/২০২৫
ECL রিজিওনাল অফিসের ঠিকানা
General Manager, HRD, Dishergarh, Paschim Burdwan, West Bengal, Pin- 713333
প্রয়োজনীয় নথিপত্র
- মাধ্যমিক পাশের সার্টিফিকেট
- চূড়ান্ত বর্ষের ডিগ্রী/ডিপ্লোমা সার্টিফিকেট ও মার্কশিট
- NATS রেজিস্ট্রেশন কপি
- আধার কার্ড
- ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ
- পাসপোর্ট সাইজ রঙিন ছবি
ECL Recruitment 2025 Links
| 🌐 Official Website | Click Here |
| ✍ Apply Link | Apply Now |
| 📄 Official Notification | Download PDF |

