RRB Technician Recruitment 2025: রেলওয়েতে ৬২৩৮ টি শূন্যপদে টেকনিশিয়ান নিয়োগ! উচ্চমাধ্যমিক পাশে আবেদন করুন।

RRB Technician Recruitment 2025: রেলের বিভিন্ন কাজে টেকনিশিয়ান পদে এবারও বিপুল সংখ্যক কর্মী নিয়োগ করা হবে। এইবারে মোট ৬,২৩৮টি শূন্য পদে টেকনিশিয়ান গ্রেড I (সিগন্যাল) এবং টেকনিশিয়ান গ্রেড III পদে নিয়োগ হবে।

ইচ্ছুক প্রার্থীদের জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। রেলের চাকরির জন্য অসংখ্য চাকরিপ্রার্থী দীর্ঘদিন ধরে অপেক্ষা করে থাকেন। তাদের জন্যই আজকের প্রতিবেদনে এই নিয়োগের সব গুরুত্বপূর্ণ তথ্য বিস্তারিতভাবে তুলে ধরা হলো।

পদের নাম

টেকনিশিয়ান গ্রেড I (সিগন্যাল) এবং টেকনিশিয়ান গ্রেড III

মোট শূন্যপদের সংখ্যা

মোট ৬,২৩৮টি শূন্যপদে নিয়োগ হবে।

Read More: ভারতীয় বায়ু সেনাবাহিনীতে অগ্নিবীর নিয়োগ! উচ্চমাধ্যমিক পাশে আবেদন করো।

পদ অনুসারে বেতন কাঠামো

কেন্দ্রীয় সরকারের সপ্তম বেতন কমিশন অনুসারে বেতন দেওয়া হবে।

  1. টেকনিশিয়ান গ্রেড I (সিগন্যাল) পদে মাসিক বেতন ২৯,২০০ টাকা।
  2. টেকনিশিয়ান গ্রেড III পদে মাসিক বেতন ১৯,৯০০ টাকা নির্ধারিত।

বয়স সীমা

RRB Technician Recruitment 2025 এই দুটি পদের জন্য প্রার্থীর ন্যূনতম বয়স হতে হবে ১৮ বছর। টেকনিশিয়ান গ্রেড I (সিগন্যাল) পদে সর্বোচ্চ বয়স ৩৩ বছর এবং টেকনিশিয়ান গ্রেড III পদে সর্বোচ্চ বয়স ৩০ বছর। তপশিলি জাতি ও উপজাতি প্রার্থীরা সর্বোচ্চ ৫ বছর এবং অন্যান্য অনগ্রসর শ্রেণির প্রার্থীরা সর্বোচ্চ ৩ বছর পর্যন্ত বয়সের ছাড় পাবেন, সরকারি নিয়ম অনুযায়ী।

শিক্ষাগত যোগ্যতা

  1. মাধ্যমিক, আইটিআই এবং উচ্চমাধ্যমিক পাশ প্রার্থীরা এই পদগুলির জন্য আবেদন করতে পারবেন।
  2. টেকনিশিয়ান গ্রেড III পদের জন্য পদার্থবিদ্যা ও গণিত সহ উচ্চমাধ্যমিক পাশ এবং আইটিআই পাশ হতে হবে।
  3. টেকনিশিয়ান গ্রেড I (সিগন্যাল) পদের জন্য পদার্থবিদ্যা, ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স, আইটি অথবা ইন্সট্রুমেন্টেশন ইত্যাদি যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। বিকল্পভাবে তিন বছরের ডিপ্লোমা বা ইঞ্জিনিয়ারিং ডিগ্রিও গ্রহণযোগ্য।

নিয়োগ পদ্ধতি

সব আবেদনকারীর মধ্য থেকে যোগ্য প্রার্থীদের বাছাই করা হবে। প্রথমে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা নেওয়া হবে। তারপর ইন্টারভিউ এবং শেষে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। এরপর চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRB) নিয়োগ করবে।

How To Apply For RRB Technician Recruitment 2025?

  1. প্রতিটি প্রার্থীকে www.rrbapply.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে।
  2. ওয়েবসাইটে গিয়ে ফর্ম পূরণ করে প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে।
  3. এরপর আবেদন ফি দিয়ে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।
  4. আবেদনের শেষ তারিখ ২৮শে জুলাই। সম্পূর্ণ বিজ্ঞপ্তির লিংক নিচে দেওয়া আছে।

RRB Technician Recruitment 2025 Links

🌐 Official WebsiteClick Here
✍ Apply Link1. Apply Now
2. Apply Now
📄 Official NotificationDownload PDF

Gautam Mondal is the owner and content creator of the WB Tathya website. With over six years of experience in crafting engaging social media content, he has honed his skills in writing and digital communication. Gautam holds a Bachelor of Arts degree from Barasat University and is passionate about delivering insightful and impactful content to his audience.

Leave a Comment