WB Group C Recruitment 2025: জেলায় সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে গ্রুপ সি কর্মী নিয়োগ! প্রতিমাসে ১১,০০০ টাকা বেতন পাবেন।

WB Group C Recruitment 2025: প্রধানমন্ত্রী POSHAN (মিড ডে মিল) যোজনার প্রয়োজনে পশ্চিমবঙ্গ রাজ্যের বোলপুর শান্তিনিকেতনে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কম্পিউটার জানা থাকলে চাকরিপ্রার্থীদের এই পদে অগ্রাধিকার দেওয়া হবে। এর পাশাপাশি কোনো রকম লিখিত পরীক্ষার ছাড়াই সরাসরি ইন্টারভিউতে যোগদান করার সুযোগ পাবেন রাজ্যের চাকরিপ্রার্থীরা। পশ্চিমবঙ্গ রাজ্যের বোলপুর শান্তিনিকেতন ডিভিশনের ব্লক উন্নয়ন দপ্তরের তরফে এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্প্রতি প্রকাশ করা হয়েছে।

কবে, কীভাবে নিয়োগ করা হবে? কোন পদে ভ্যাকেন্সি রয়েছে? কীভাবে বেতন দেওয়া হবে? চাকরি প্রার্থীর কোন কোন যোগ্যতা থাকতে হবে? ইত্যাদি সমস্ত প্রশ্নের উত্তর মিলবে আজকের প্রতিবেদন থেকে।

নিয়োগকারী দপ্তর

পশ্চিমবঙ্গ রাজ্যের বোলপুর শান্তিনিকেতন আনন্দধারা ব্লক অফিস।

পদের নাম

সহকারি অ্যাকাউন্ট্যান্ট।

মাসিক বেতন (WB Group C Recruitment 2025)

যে কর্মী এই পদে যোগ্য হিসেবে বিবেচিত হবেন, তাঁকে প্রতিমাসে ১১,০০০ টাকা বেতন দেওয়া হবে।

Read More: রেলওয়েতে ৬২৩৮ টি শূন্যপদে টেকনিশিয়ান নিয়োগ! উচ্চমাধ্যমিক পাশে আবেদন করুন।

প্রয়োজনীয় যোগ্যতা

  1. সরকারি অফিসে অন্ততপক্ষে ৫ বছর একাউন্টস বিষয়ে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
  2. অর্থাৎ ইতিমধ্যেই সরকারি কোনো দপ্তরে নিযুক্ত রয়েছেন কিংবা অবসর গ্রহণ করেছেন এমন চাকরিপ্রার্থীরাই এই পদে আবেদন জানাতে পারবেন।
  3. ৩১/০৭/২০২৫ তারিখ অনুসারে আবেদনকারীর বয়স ৬৩ বছরের মধ্যে হতে হবে।
  4. অবশ্যই কম্পিউটারের জ্ঞান থাকতে হবে।
  5. শারীরিক ও মানসিকভাবে সক্ষম হতে হবে চাকরিপ্রার্থীকে।

নিয়োগ পদ্ধতি

  1. WB Group C Recruitment 2025 এই পদের আবেদনে ইচ্ছুক যোগ্য প্রার্থীদের কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি নিয়োগ করা হবে।
  2. মূলত চাকরিপ্রার্থীর যোগ্যতা বিচার করে তারপর সরাসরি ইন্টারভিউ নেওয়া হবে।
  3. সেই ইন্টারভিউ প্রক্রিয়ায় সবথেকে যোগ্য হিসেবে যে ব্যক্তি বিবেচিত হবেন, তাকেই কর্মী হিসেবে নিযুক্ত করবে ব্লক প্রশাসন।
  4. এই নিয়োগটি সম্পূর্ণরূপে চুক্তিভিত্তিক হতে চলেছে।
  5. তাই আবেদনের আগে ইচ্ছুক চাকরিপ্রার্থীরা নিচে দেওয়া লিংক থেকে সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটি পড়ে নিতে পারেন।

How To Apply For WB Group C Recruitment 2025?

  1. আবেদনে ইচ্ছুক প্রতিটি চাকরিপ্রার্থীকে বোলপুর শান্তিনিকেতনের ব্লক অফিসে গিয়ে আবেদনপত্র ১৫ জুলাই এর মধ্যে জমা করতে হবে।
  2. অবশ্যই চাকরিপ্রার্থীদের অফিস চলার সময়ের মধ্যে গিয়েই আবেদনপত্র জমা করতে হবে।
  3. নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে নিয়োগ বিজ্ঞপ্তিটি ডাউনলোড করলে তার সাথে আবেদনপত্র সংযুক্ত দেখতে পাবেন।
  4. এই আবেদনপত্রটি প্রিন্ট করিয়ে হাতে কলমে পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় যাবতীয় ডকুমেন্টের সঙ্গে একত্রিত করে মুখবন্ধ খামে করে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে হবে।

প্রয়োজনীয় নথিপত্র

  1. আবেদনকারীর আধার কার্ড।
  2. ভোটার কার্ড।
  3. BDO বা SDO অফিস থেকে ঠিকানার প্রমাণপত্র।
  4. বয়সের প্রমাণপত্র।
  5. পূর্ব অভিজ্ঞতার প্রমাণপত্র।
  6. শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র।
  7. কম্পিউটারের সার্টিফিকেট (যদি থাকে)।
  8. পেনশনের কপি।
  9. সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ছবি ইত্যাদি।

WB Group C Recruitment 2025 Links

🌐 Official WebsiteClick Here
📄 Official NotificationDownload PDF

Gautam Mondal is the owner and content creator of the WB Tathya website. With over six years of experience in crafting engaging social media content, he has honed his skills in writing and digital communication. Gautam holds a Bachelor of Arts degree from Barasat University and is passionate about delivering insightful and impactful content to his audience.

Leave a Comment