WB Asha Karmi Recruitment 2025: হাওড়া জেলায় মাধ্যমিক পাশে বিপুল সংখ্যক আশা কর্মী নিয়োগ! আবেদনের বয়সসীমা ৩০ থেকে ৪০ বছর।

WB Asha Karmi Recruitment 2025: পশ্চিমবঙ্গের হাওড়া জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির তরফে সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মূলত, জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশনের অধীনে বিভিন্ন প্রকল্পের সুষ্ঠু বাস্তবায়নের জন্য ন্যূনতম মাধ্যমিক যোগ্যতাসম্পন্ন মহিলাদের স্বাস্থ্য সংক্রান্ত কাজে নিয়োগ করা হবে।

হাওড়া জেলা ও উলুবেরিয়া ব্লকের একাধিক গ্রামের বাসিন্দা ইচ্ছুক মহিলা প্রার্থীরা এই পদে আবেদন করতে পারবেন। নিয়োগ সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আজকের প্রতিবেদনে বিস্তারিতভাবে তুলে ধরা হলো।

পদের নাম

আশা কর্মী (শুধুমাত্র মহিলা)।

Read More: কেন্দ্রীয় সরকারি অফিসে ২১১৯টি শূন্যপদে গ্রুপ সি কর্মী নিয়োগ! মাধ্যমিক পাশ যোগ্যতায় আবেদন করো।

শিক্ষাগত যোগ্যতা

আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অধীনে মাধ্যমিক পরীক্ষায় বসা আবশ্যক। তবে মাধ্যমিক পরীক্ষায় পাশ না করলেও প্রার্থীরা এই পদে আবেদন করতে পারবেন।

অন্যান্য যোগ্যতা

হাওড়া জেলার এই পদে নিয়োগের জন্য প্রার্থীর ন্যূনতম নিম্নলিখিত যোগ্যতা থাকতে হবে —

  1. প্রার্থীকে বিবাহিত/বিধবা অথবা আদালত কর্তৃক বিবাহ বিচ্ছিন্না হতে হবে।
  2. প্রার্থীকে হাওড়া জেলা বা উলুবেরিয়া ব্লকের স্থায়ী বাসিন্দা হতে হবে, যার প্রমাণ হিসেবে ভোটার কার্ড বা রেশন কার্ড আবশ্যক।
  3. গ্রেট ওয়ান অথবা গ্রেট টু স্বনির্ভর গোষ্ঠীর সদস্য হতে হবে। এছাড়াও প্রশিক্ষণপ্রাপ্ত দায়ী বা লিংক ওয়ার্কারদের ক্ষেত্রে প্রমাণপত্র থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
  4. তপশিলি জাতি বা উপজাতি সম্প্রদায়ভুক্ত মহিলারাও এই পদে আবেদন করতে পারবেন।

বয়স সীমা (WB Asha Karmi Recruitment 2025)

০১/০১/২০২৫ অনুযায়ী সাধারণ প্রার্থীদের বয়সসীমা ৩০ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। তবে সরকারি সংরক্ষণ নীতির আওতায় তপশিলি জাতি ও উপজাতি মহিলাদের ক্ষেত্রে ন্যূনতম বয়সসীমা ২২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

প্রয়োজনীয় নথিপত্র

  1. জন্ম তারিখের প্রমাণপত্র (মাধ্যমিক এডমিট কার্ড)।
  2. বাসিন্দার প্রমাণ (ভোটার আইডি/রেশন কার্ড)।
  3. জাতিগত শংসাপত্র (যদি প্রযোজ্য হয়)।
  4. স্বনির্ভর গোষ্ঠীর সদস্যপদ বা লিংক ওয়ার্কার/দায়ীর সার্টিফিকেট (যদি থাকে)।
  5. আবেদনকারীর স্বাক্ষরসহ দুটি রঙিন পাসপোর্ট সাইজের ছবি।

নিয়োগ পদ্ধতি

WB Asha Karmi Recruitment 2025 এই পদে কোনো লিখিত পরীক্ষা বা সাক্ষাৎকার হবে না। শুধুমাত্র মাধ্যমিকে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রার্থীদের মেধাতালিকা তৈরি করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। ফলে যোগ্য প্রার্থীদের জন্য এটি একটি সোনালী সুযোগ।

How To Apply For WB Asha Karmi Recruitment 2025?

  1. আবেদন প্রক্রিয়া শুরু হবে ১০/০৭/২০২৫ থেকে।
  2. ইচ্ছুক প্রার্থীরা নিচের দেওয়া লিঙ্ক থেকে আবেদনপত্র ডাউনলোড করে প্রিন্ট নিয়ে সঠিকভাবে পূরণ করবেন।
  3. প্রয়োজনীয় নথির জেরক্সের সাথে স্বাক্ষর করে সেটি আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে।
  4. সমস্ত নথি ও আবেদনপত্র একত্র করে ৩১/০৭/২০২৫-এর মধ্যে নির্দিষ্ট ঠিকানায় জমা দিতে হবে।

WB Asha Karmi Recruitment 2025 Links

🌐 Official WebsiteClick Here
📄 Official NotificationDownload PDF

Gautam Mondal is the owner and content creator of the WB Tathya website. With over six years of experience in crafting engaging social media content, he has honed his skills in writing and digital communication. Gautam holds a Bachelor of Arts degree from Barasat University and is passionate about delivering insightful and impactful content to his audience.

Leave a Comment