IGI Airport Recruitment 2025: IGI এভিয়েশন সার্ভিস এর তরফে বিপুল সংখ্যক চাকরি প্রার্থীকে ন্যূনতম মাধ্যমিক পাশ যোগ্যতা থেকেই নিয়োগের দুর্দান্ত সুযোগ করে দেওয়া হচ্ছে। এই উদ্দেশ্যে একটি বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে HR-IGI/15 -এই নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখলেই এই নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য বিস্তারিতভাবে জেনে নিতে পারবেন।
এর পাশাপাশি চাকরি প্রার্থীদের সুবিধার্থে আজকের প্রতিবেদনে নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্য সহজ ভাষায় পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরা হয়েছে। তাই আগ্রহী চাকরি প্রার্থীরা অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়বেন এবং সমস্ত নিয়মকানুন ভালোভাবে বুঝে তবেই আবেদন করবেন।
নিয়োগকারী সংস্থা
IGI এভিয়েশন সার্ভিস।
পদের নাম
এয়ারপোর্ট গ্রাউন্ড স্টাফ ও লোডার।
মোট শূন্যপদের সংখ্যা
১৪৪৬টি।
Read More: শিক্ষক নিয়োগের যোগ্যতায় বড় পরিবর্তন! স্কুল সার্ভিস কমিশনের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত।
পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা
- এয়ারপোর্ট গ্রাউন্ড স্টাফ: যেকোনো স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান থেকে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতায় আবেদন করা যাবে। উচ্চতর যোগ্যতা যেমন স্নাতক বা স্নাতকোত্তর থাকলেও আবেদন করা যাবে।
- লোডার: শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন এবং মাধ্যমিক পাশ থাকলেই আবেদন করা যাবে।
বয়সসীমা (IGI Airport Recruitment 2025)
- গ্রাউন্ড স্টাফ পদের জন্য বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে।
- লোডার পদের জন্য বয়স হতে হবে ২০ থেকে ৪০ বছরের মধ্যে। এই নিয়োগে বয়সে কোনো ছাড় দেওয়া হবে না।
পদ অনুযায়ী বেতন
| গ্রাউন্ড স্টাফ পদে বেতন পাবেন | ২৫,০০০ টাকা থেকে ৩৫,০০০ টাকা |
| লোডার পদে বেতন পাবেন | ১৫,০০০ টাকা থেকে ২৫,০০০ টাকা |
নিয়োগ পদ্ধতি
- সংস্থার নিয়ম অনুযায়ী যোগ্য প্রার্থীরা উভয় পদের জন্যই আবেদন করতে পারবেন, তবে পৃথক আবেদনমূল্য জমা দিতে হবে।
- লিখিত পরীক্ষা হবে, এবং গ্রাউন্ড স্টাফ পদের জন্য লিখিত পরীক্ষার পর ইন্টারভিউও হবে।
- লিখিত পরীক্ষা হবে মোট ১০০ নম্বরের। বিস্তারিত তথ্যের জন্য নিচে দেওয়া লিঙ্ক থেকে নিয়োগ বিজ্ঞপ্তি ডাউনলোড করে পড়ে নিতে হবে।
How To Apply For IGI Airport Recruitment 2025?
www.igiaviationdelhi.com অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় নথিপত্র আপলোড করতে হবে। আবেদন অবশ্যই ২১শে সেপ্টেম্বর ২০২৫-এর মধ্যে সম্পন্ন করতে হবে।
IGI Airport Recruitment 2025 Links
| 🌐 Official Website | Click Here |
| 📄 Official Notification | Download PDF |

