Indian Bank Recruitment 2025: ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০টি শূন্যপদে অ্যাপ্রেন্টিস নিয়োগ! প্রতিমাসে ১৫,০০০ টাকা বেতন পাবেন।

Indian Bank Recruitment 2025: বর্তমানে দেশে বেকারত্বের সমস্যা অত্যন্ত জটিল আকার ধারণ করেছে, এবং সেই প্রেক্ষিতে এক গুরুত্বপূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করল জনপ্রিয় রাষ্ট্রায়ত্ত ব্যাংক ‘ইন্ডিয়ান ব্যাঙ্ক’। বহু চাকরিপ্রার্থী যারা দীর্ঘদিন ধরে ব্যাংকের চাকরির প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এটি এক দারুণ সুযোগ। এবারে মোট ১৫০০ টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

এই নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলির উত্তর যেমন যোগ্যতা, বয়সসীমা, পদের ধরন, আবেদন পদ্ধতি ইত্যাদি আপনি জানতে পারবেন এই প্রতিবেদনে।

পদের নাম

ব্যাংক অ্যাপ্রেন্টিস (শিক্ষানবিশ)

মোট শূন্যপদের সংখ্যা

১৫০০টি।

পশ্চিমবঙ্গে শূন্যপদ

১৫২টি

Read More: Ircon লিমিটেডে গ্র্যাজুয়েশন পাশে অ্যাপ্রেন্টিস নিয়োগ! মাসিক স্টাইপেন্ড পাবেন ১০,০০০ টাকা।

প্রশিক্ষণের সময়সীমা: ১ বছর

শিক্ষাগত যোগ্যতা

Indian Bank Recruitment 2025 চাকরিপ্রার্থীদের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (গ্র্যাজুয়েট) হতে হবে। সাধারণ গ্র্যাজুয়েটের পাশাপাশি পেশাদার কোর্স সম্পন্ন প্রার্থীরাও আবেদন করতে পারবেন। এই নিয়োগ 1961 সালের অ্যাপ্রেন্টিস আইনের আওতায় করা হবে।

অ্যাপ্রেন্টিস পদের বৈশিষ্ট্য

বর্তমানে বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থায় অ্যাপ্রেন্টিস নিয়োগের চাহিদা ব্যাপকভাবে বেড়েছে। এই ধরনের পদে চাকরি পেলে একদিকে যেমন মাসিক স্টাইপেন্ড পাওয়া যায়, তেমনি প্রশিক্ষণ শেষে অভিজ্ঞতার সার্টিফিকেটও দেওয়া হয়। ভবিষ্যতে এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে সরাসরি চাকরি পাওয়ার সম্ভাবনাও তৈরি হয়।

বয়সসীমা (Indian Bank Recruitment 2025)

আবেদনকারীর বয়স হতে হবে ২০ থেকে ২৮ বছরের মধ্যে। নির্দিষ্ট সংরক্ষিত শ্রেণির ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী ছাড় প্রযোজ্য।

স্টাইপেন্ড (মাসিক ভাতা)

  1. শহরাঞ্চলে নিযুক্ত প্রার্থীরা পাবেন প্রতি মাসে ১৫,০০০ টাকা।
  2. গ্রামীণ বা শহরতলির প্রার্থীরা পাবেন ১২,০০০ টাকা।

নিয়োগ প্রক্রিয়া

নিয়োগ হবে লিখিত পরীক্ষা ও স্থানীয় ভাষায় দক্ষতা যাচাইয়ের ভিত্তিতে। প্রথমে একটি লিখিত পরীক্ষা নেওয়া হবে, তাতে উত্তীর্ণ প্রার্থীদের স্থানীয় ভাষা পরীক্ষার জন্য ডাকা হবে। এরপর সফল প্রার্থীদের ডকুমেন্ট ভেরিফিকেশন করে চূড়ান্ত নিয়োগ দেওয়া হবে।

How To Apply For Indian Bank Recruitment 2025?

  1. প্রথমে কেন্দ্রীয় সরকারের অ্যাপ্রেন্টিস পোর্টালে গিয়ে নাম রেজিস্টার করতে হবে।
  2. এরপর ইন্ডিয়ান ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট ফর্ম পূরণ করে প্রয়োজনীয় নথিপত্র জমা দিতে হবে।
  3. আবেদনের শেষ তারিখ: ৭ আগস্ট, ২০২৫

Indian Bank Recruitment 2025 Links

🌐 Official WebsiteClick Here
✍ Apply LinkApply Now
📄 Official NotificationDownload PDF

Gautam Mondal is the owner and content creator of the WB Tathya website. With over six years of experience in crafting engaging social media content, he has honed his skills in writing and digital communication. Gautam holds a Bachelor of Arts degree from Barasat University and is passionate about delivering insightful and impactful content to his audience.

Leave a Comment