Union Bank Recruitment 2025: ব্যাংকিং সেক্টরে ক্যারিয়ার গড়ার স্বপ্ন দেখছেন? তবে এবার আপনার জন্য দারুণ সুযোগ নিয়ে এসেছে রাষ্ট্রায়ত্ত ইউনিয়ন ব্যাঙ্কে অফ ইন্ডিয়া। সম্প্রতি প্রকাশিত নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, সারা দেশের বিভিন্ন রাজ্যে কর্মী নিয়োগ করা হবে ওয়েলথ ম্যানেজার (Wealth Manager) পদে।
ব্যাংকের চাকরিপ্রার্থীদের জন্য একের পর এক নিয়োগ বিজ্ঞপ্তি! রাষ্ট্রায়ত্ত ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় ২৫০ শূন্য পদে সুযোগ। পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরাই এই নিয়োগে অনলাইনে আবেদন করতে পারবেন। তবে আবেদন করার আগে পদের বিবরণ, যোগ্যতা ও অন্যান্য শর্ত অবশ্যই জেনে নিন।
নিয়োগ সংক্রান্ত সংক্ষিপ্ত তথ্য
| নিয়োগকারী সংস্থা | ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া |
| পদের নাম | ওয়েলথ ম্যানেজার (Wealth Manager) |
| মোট শূন্যপদের সংখ্যা | ২৫০টি |

শিক্ষাগত যোগ্যতা
ইচ্ছুক আবেদনকারীদের যেকোনো সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অন্ততপক্ষে ২ বছরের এমবিএ/এমএমএস/পিজিডিবিএ/পিজিডিবিএম/পিজিপিএম/পিজিডিএম ডিগ্রি থাকতে হবে।
বেতন কাঠামো
Union Bank Recruitment 2025 প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে , নিযুক্ত প্রার্থীরা মাসিক ৬৪,৮২০/- টাকা থেকে ৯৩,৯৬০/- টাকা পর্যন্ত বেতন পাবেন। এর সঙ্গে সরকারি ব্যাংকের কর্মী হিসেবে প্রাপ্য সব ভাতা ও অন্যান্য সুবিধাও অন্তর্ভুক্ত থাকবে।
বয়স সীমা (Union Bank Recruitment 2025)
আবেদনকারীর বয়স ন্যূনতম ২৫ থেকে সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে হতে হবে।
পেশাগত অভিজ্ঞতা
প্রার্থীদের ন্যূনতম ৩ বছরের প্রাসঙ্গিক কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক।
নিয়োগ প্রক্রিয়া
মোট তিনটি ধাপের মাধ্যমে এখানে যোগ্য প্রার্থীদের নির্বাচন করা হবে।
- অনলাইন পরীক্ষা
- গ্রুপ ডিসকাশন
- ইন্টারভিউ
How To Apply For Union Bank Recruitment 2025?
- আবেদনে ইচ্ছুক সকল চাকরিপ্রার্থী থেকে ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে – https://www.unionbankofindia.co.in/en/common/recruitment গিয়ে আবেদনপত্র অনলাইন মাধ্যমে পূরণ করে জমা করতে হবে।
- ইচ্ছুক চাকরি প্রার্থীরা আবশ্যিকভাবে ২৫ আগস্ট তারিখের মধ্যে আবেদনপত্র সমস্ত প্রয়োজনীয় নথিপত্রের সঙ্গে একত্রিত করে জমা করে দেবেন।
- আবেদনপত্র জমা করা শেষ দিন – ২৫/০৮/২০২৫
আবেদন ফি
| সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য | 177 টাকা |
| অসংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য | 1180 টাকা |
Union Bank Recruitment 2025 Links
| 🌐 Official Website | Click Here |
| ✍ Apply Link | Apply Now |
| 📄 Official Notification | Download PDF |

