AAI Recruitment 2025: এয়ারপোর্ট অথরিটিতে ৯৭৬টি জুনিয়র এক্সিকিউটিভ পদে নিয়োগ! মাসিক বেতন শুরু ৪০,০০০ টাকা।

AAI Recruitment 2025: পশ্চিমবঙ্গ সহ সারা দেশের যোগ্য চাকরিপ্রার্থীদের জন্য এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া (AAI) এক বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সর্বমোট ৯৭৬টি শূন্য পদে এবার বিভিন্ন প্রকৌশল এবং পেশাগত বিভাগে প্রার্থী নিয়োগ করা হবে। যারা ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার, ইনফরমেশন টেকনোলজি বা সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রি অর্জন করেছেন, তাঁদের জন্য এটি এক অসাধারণ সুযোগ। বিশেষ করে যারা গত কয়েক বছরে GATE পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, তাদের জন্য আবেদন প্রক্রিয়া আরও সহজতর হয়েছে।

আজকের এই প্রতিবেদনের মাধ্যমে এই চাকরিতে আবেদনের যোগ্যতা, পদের নাম, বয়স সীমা, মাসিক বেতন, নিয়োগ পদ্ধতি, আবেদন পদ্ধতি ইত্যাদি সম্পর্কিত তথ্য বিস্তারিতভাবে আলোচনা করা হল। তাই প্রতিবেদনটি শুরু থেকে শেষ পর্যন্ত ভালভাবে পড়ে নিজ দায়িত্বে বুঝে নিন।

নিয়োগের বিবরণ (AAI Recruitment 2025)

নিয়োগকারী সংস্থাএয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া (AAI)
পদের নামজুনিয়র এক্সিকিউটিভ
মোট শূন্যপদ৯৭৬টি
অফিসিয়াল ওয়েবসাইটwww.aai.aero

Read More: ডিএলএড প্রশ্নপত্র ভাইরাল? ফাঁস রুখতে প্রাথমিক শিক্ষা পর্ষদের কড়া নজরদারি।

যে যে বিভাগে নিয়োগ করা হবে-

  1. আর্কিটেকচার
  2. সিভিল ইঞ্জিনিয়ারিং
  3. ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং
  4. ইলেকট্রনিক্স
  5. ইনফরমেশন টেকনোলজি

পদ অনুসারে যোগ্যতা

  1. জুনিয়র এক্সিকিউটিভ (আর্কিটেকচার): স্বীকৃত বিশ্ববিদ্যালয়/প্রতিষ্ঠান থেকে আর্কিটেকচারে স্নাতক ডিগ্রি।
  2. জুনিয়র এক্সিকিউটিভ (সিভিল): সিভিল ইঞ্জিনিয়ারিং/টেকনোলজিতে স্নাতক ডিগ্রি।
  3. জুনিয়র এক্সিকিউটিভ (ইলেকট্রিক্যাল): ইলেকট্রিক্যাল বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি।
  4. জুনিয়র এক্সিকিউটিভ (ইলেকট্রনিক্স): ইলেকট্রনিক্স, টেলিকমিউনিকেশন বা ইলেকট্রিক্যাল বিষয়ে স্নাতক ডিগ্রি (প্রয়োজনীয় স্পেশালাইজেশনসহ)।
  5. জুনিয়র এক্সিকিউটিভ (আইটি): কম্পিউটার সায়েন্স, আইটি বা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং-এ স্নাতক অথবা কম্পিউটার অ্যাপ্লিকেশনে স্নাতকোত্তর ডিগ্রি।

প্রতিটি পদের জন্য প্রার্থীদের ২০২৩, ২০২৪ অথবা ২০২৫ সালের GATE পরীক্ষার স্কোর থাকতে হবে।

Read More: ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডে ১১২৩টি শুন্যপদে অ্যাপ্রেন্টিস নিয়োগ! প্রতিমাসে স্টাইপেন্ড পাবেন ৯০০০ টাকা।

বয়সসীমা (AAI Recruitment 2025)

২৭/০৯/২০২৫ তারিখ অনুযায়ী সর্বোচ্চ বয়সসীমা ২৭ বছর। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা নির্ধারিত বয়স ছাড় পাবেন।

বেতন ও সুবিধা (AAI Recruitment 2025)

প্রাথমিক মাসিক বেতন ৪০,০০০/- টাকা থেকে শুরু হবে। এর সঙ্গে থাকবে বিভিন্ন ভাতা, প্রভিডেন্ট ফান্ড, চিকিৎসা সুবিধা এবং অন্যান্য সরকারি সুবিধা।

নিয়োগ পদ্ধতি

GATE স্কোরের ভিত্তিতে যোগ্য প্রার্থীদের শর্টলিস্ট করা হবে। এরপর নথি যাচাইয়ের মাধ্যমে লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি নিয়োগ সম্পন্ন হবে।

আবেদন পদ্ধতি (AAI Recruitment 2025)

  1. ইচ্ছুক প্রার্থীরা www.aai.aero ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদনপত্র পূরণ করে জমা দিতে পারবেন।
  2. আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ২৭ সেপ্টেম্বর ২০২৫

এটি দেশের অন্যতম মর্যাদাপূর্ণ বিমানবন্দর কর্তৃপক্ষের অধীনে কাজ করার সুযোগ। যারা স্থায়ী ও দীর্ঘমেয়াদী সরকারি চাকরির স্বপ্ন দেখছেন, তাদের জন্য AAI-এর এই নিয়োগ হতে পারে এক সোনালী সুযোগ।

Important Links

 🌐 AAI Recruitment 2025Click Here
  Apply LinkApply Now
 📄 Official NotificationDownload PDF

Gautam Mondal is the owner and content creator of the WB Tathya website. With over six years of experience in crafting engaging social media content, he has honed his skills in writing and digital communication. Gautam holds a Bachelor of Arts degree from Barasat University and is passionate about delivering insightful and impactful content to his audience.

Leave a Comment