WB Digital Classroom 2025: ডিজিটাল ক্লাসরুম চালু করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ! এখন বাড়িতে বসেই মিলবে স্কুলের শিক্ষা।

WB Digital Classroom 2025: ছাত্র-ছাত্রীদের শিক্ষার মান উন্নয়নের জন্য পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বরাবরই নানা নতুন পদক্ষেপ গ্রহণ করে এসেছে। এবারে শিক্ষা সংসদের ৫০ বছর পূর্তি উপলক্ষে রাজ্যের ছাত্রছাত্রীদের জন্য এক অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে। সেই উদ্যোগের নাম “WB Digital Classroom”। এই ডিজিটাল শ্রেণিকক্ষ চালুর ফলে এখন থেকে পড়াশোনার ক্ষেত্রে ছাত্রছাত্রীদের অনেক সমস্যার সমাধান মিলবে বাড়িতে বসেই।

বিদ্যালয়ে যেতে না পারলে, অসুস্থতার কারণে কোনো ক্লাস মিস হয়ে গেলে কিংবা পড়তে বসার সময় কোনো বিশেষ প্রশ্নের উত্তর না পেলে আর চিন্তার কিছু নেই। ইউটিউবের মাধ্যমে সহজেই সেই ক্লাস আবার দেখে নেওয়া যাবে এবং প্রয়োজনীয় ব্যাখ্যাও পাওয়া যাবে।

Read More: ভারত ইলেকট্রনিক্সে ট্রেনি ইঞ্জিনিয়ার পদে কর্মী নিয়োগ! প্রতিমাসে ৩০,০০০/- টাকা বেতন পাবেন।

WB Digital Classroom 2025

ডিজিটাল ক্লাসরুম প্রকল্পের ফলে বিদ্যালয়ের প্রচলিত শ্রেণিকক্ষের পাশাপাশি তৈরি হলো এক ভার্চুয়াল শিক্ষার প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মে শিক্ষক-শিক্ষিকাদের রেকর্ড করা ক্লাস আপলোড থাকবে, যা ছাত্রছাত্রীরা নিজেদের সুবিধামতো সময়ে দেখে নিতে পারবে। এর ফলে বারবার ক্লাস মিস হলে যে ক্ষতি হতো, তা আর হবে না। এমনকি পড়াশোনার সময় যে ছোটখাটো খটকা বা ডাউট তৈরি হয়, সেটাও দূর করা যাবে শিক্ষকদের ব্যাখ্যার মাধ্যমে।

শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এই প্রকল্পের উদ্বোধন করেন এবং জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক তপন সিংহের নামে তৈরি নতুন অডিও ভিসুয়াল স্টুডিও উদ্বোধন করেন। এই আধুনিক স্টুডিওতেই শিক্ষক-শিক্ষিকারা এসে তাঁদের অভিজ্ঞতা ও পাঠদান রেকর্ড করবেন। পরে তা এডিট করে সংসদের সরকারি ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে। ফলে যে কোনো সময়ে ছাত্রছাত্রীরা বিনামূল্যে মোবাইল, ট্যাব বা কম্পিউটারের মাধ্যমে ক্লাস দেখে নিতে পারবে।

WB Digital Classroom 2025

এই স্টুডিওটিকে (WB Digital Classroom 2025) তৈরি করা হয়েছে আধুনিক শ্রেণিকক্ষের আদলে। এখানে থাকবে ডিজিটাল ব্ল্যাকবোর্ড, রেকর্ডিংয়ের জন্য প্রয়োজনীয় সব সরঞ্জাম, উন্নত মানের সাউন্ড ও ভিডিও সিস্টেম। অর্থাৎ একজন ছাত্র যেন সত্যিই শ্রেণিকক্ষেই বসে আছে, এমন অভিজ্ঞতাই দেওয়া হবে এই ডিজিটাল ক্লাসরুম থেকে।

Read More: LIC তে ৮৪১ জন উচ্চপদস্থ অফিসার নিয়োগ! প্রতিমাসে বেতন শুরু হবে ৮৮,৬৩৫ টাকা থেকে।

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানান, “শিক্ষা সংসদের ভিতরে আমরা একটি অত্যাধুনিক স্টুডিও তৈরি করেছি, যা তপন সিংহের নামে নামাঙ্কিত। এখানে বিভিন্ন বিষয়ভিত্তিক শিক্ষকরা এসে তাঁদের ক্লাস নেবেন এবং সেই ভিডিও টিউটোরিয়াল ছাত্রছাত্রীদের জন্য ইউটিউবে দেওয়া হবে। এতে যারা কোনো কারণে ক্লাস মিস করবে, তারাও সহজে সেই বিষয়গুলো আয়ত্ত করতে পারবে।”

সবচেয়ে বড় সুবিধা হলো, এই প্রকল্প (WB Digital Classroom 2025) সম্পূর্ণ বিনামূল্যে ছাত্রছাত্রীদের জন্য চালু করা হয়েছে। কোনো অতিরিক্ত খরচ ছাড়াই রাজ্যের প্রত্যন্ত গ্রামের ছাত্রছাত্রী থেকে শহরের ছাত্রছাত্রী সকলেই এর সুযোগ পাবে। এর ফলে শিক্ষা ব্যবস্থায় এক নতুন দিগন্ত উন্মোচিত হলো, যা ভবিষ্যতে ছাত্রছাত্রীদের পড়াশোনার মান উন্নত করতে বিশেষ ভূমিকা রাখবে।

Gautam Mondal is the owner and content creator of the WB Tathya website. With over six years of experience in crafting engaging social media content, he has honed his skills in writing and digital communication. Gautam holds a Bachelor of Arts degree from Barasat University and is passionate about delivering insightful and impactful content to his audience.

Leave a Comment