PM Vishwakarma Yojana 2025: কেন্দ্রীয় সরকার দিচ্ছে ১৫ হাজার টাকার টুলকিট সম্পূর্ণ বিনামূল্যে! এখনই আবেদন করুন প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনায়।

PM Vishwakarma Yojana 2025: ভারতবর্ষের কারিগরদের বিভিন্ন উন্নত মানের প্রশিক্ষণ এবং সহায়তা করার উদ্দেশ্যে বিশ্বকর্মা পূজোর দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে শুরু করা হয় কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা।

এই প্রকল্পের মাধ্যমে ইতিমধ্যেই প্রচুর পরিমাণে কারিগররা নিজেদের নতুন দক্ষতা লাভ করে ব্যবসায়িক জীবনে উন্নতি করতে পেরেছেন। বর্তমানে এই প্রকল্পের মাধ্যমে ১৫,০০০/- টাকার টুলকিট সম্পূর্ণ বিনামূল্যে দিচ্ছে কেন্দ্রীয় সরকার।

PM Vishwakarma Yojana 2025

কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বরাবরই বিভিন্ন ধরনের কাজের জন্য মানুষকে উৎসাহিত করার প্রচেষ্টা চালানো হয়। ভারতবর্ষের কারিগররা ভারতবর্ষের অন্যতম একটি প্রাচীন ঐতিহ্য বহন করে আসছেন।

তবে বর্তমানে এই সমস্ত শিল্পের দিক থেকে মানুষের আগ্রহ চলে যাওয়ার একটি একেবারেই মেনে নিতে পারছেন না প্রধানমন্ত্রী। এই কারণেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে প্রধানমন্ত্রীর বিশ্বকর্মা যোজনা শুরু করা হয়েছে।

Read More: কুসুম কিষাণ যোজনায় কৃষকরা পাবেন সোলার পাম্প! কীভাবে আবেদন করবেন দেখে নিন।

আপনি কেন প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনায় আবেদন জানাবেন?

১) কারিগরদের নিজেদের কাজের উপরে অধিক পরিমাণে দক্ষ হওয়ার জন্য একাধিক প্রশিক্ষণের বন্দোবস্ত করেছে কেন্দ্রীয় সরকার। এই প্রকল্পের মাধ্যমে নতুন যন্ত্রপাতি ব্যবহার করে বিভিন্ন কারিগরি শিল্পের উন্নতি ঘটানোর প্রচেষ্টা চালাচ্ছে কেন্দ্রীয় সরকার।

২) দেশের কারিগররা পুরুষ মহিলা নির্বিশেষে প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা প্রকল্পে আবেদন জানিয়ে নিজেদের কারিগরি শিল্পকে আরো অধিক পরিমাণে উন্নত করে নিতে পারবেন।

৩) ৫ দিনের প্রশিক্ষণ চলাকালীন প্রতিটি ব্যক্তি প্রতিদিন ৫০০ টাকা করে লাভ করতে পারবেন কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে।

৪) অপরদিকে প্রশিক্ষণের সময়কাল শেষ হলে কেন্দ্রীয় সরকার প্রতিটি ব্যক্তিকে ১৫,০০০/- টুলকিট এবং একটি মূল্যবান সার্টিফিকেট পাবেন।

এই প্রকল্পে কারা আবেদন জানাতে পারবেন?

১) সমগ্র দেশের পুরুষ মহিলা নির্বিশেষে কারিগরি শিল্পের সঙ্গে যুক্ত প্রার্থীরা এই প্রকল্পে সরাসরি আবেদন জানাতে পারবেন।

২) অন্ততপক্ষে ১৮ বছর হয়ে থাকলে তবেই এই প্রকল্পে আবেদন জানানো যাবে।

কিভাবে প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনায় আবেদন জানাবেন?

কেন্দ্রীয় সরকারের এই দুর্দান্ত প্রকল্পে (PM Vishwakarma Yojana 2025) আবেদন জানানোর জন্য প্রতিটি ইচ্ছুক আবেদনকারীকে সবার প্রথমে pmvishwakarma.gov.in -অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজেদের নাম রেজিস্ট্রেশন করে নিতে হবে। এরপর আপনার একাউন্টে লগইন করে সম্পূর্ণ বিশদ বিবরণের সাথে আবেদন পত্রটি পূরণ করে জমা করে দেবেন।

আবেদনের স্ট্যাটাস কিভাবে চেক করবেন?

আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় নথিপত্রের সাথে জমা করে দেওয়ার পর ওই একই ওয়েবসাইটের ‘Application Status‘ অপশনে গিয়ে আবেদনের স্থিতি পরীক্ষা করে নিতে পারবেন।

Important Links

PM Vishwakarma Yojana 2025Click Here

Gautam Mondal is the owner and content creator of the WB Tathya website. With over six years of experience in crafting engaging social media content, he has honed his skills in writing and digital communication. Gautam holds a Bachelor of Arts degree from Barasat University and is passionate about delivering insightful and impactful content to his audience.

Leave a Comment