BEL Recruitment 2025: কেন্দ্রীয় সরকারি দপ্তরে অভিজ্ঞ কর্মী পদে চাকরির সুযোগ! এখনই আবেদন পদ্ধতি ও যোগ্যতা জেনে নিন।

BEL Recruitment 2025: দেশের অন্যতম গুরুত্বপূর্ণ নবরত্ন সংস্থা ভারত ইলেকট্রনিক্স লিমিটেড (BEL) সম্প্রতি বিজ্ঞানের বিভিন্ন শাখায় অভিজ্ঞ ও দক্ষ পেশাজীবীদের জন্য এক বিশেষ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা এই নিয়োগের যাবতীয় তথ্য জানতে পারবেন আজকের এই প্রতিবেদনে। এখানে পদের বিবরণ, শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি ও গুরুত্বপূর্ণ তারিখসহ সমস্ত তথ্য বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে।

নিয়োগকারী সংস্থা

ভারত ইলেকট্রনিক্স লিমিটেড (BEL)

পদের নাম

  1. এক্সিকিউটিভ ডিরেক্টর
  2. জেনারেল ম্যানেজার
  3. অতিরিক্ত জেনারেল ম্যানেজার

বয়সসীমা

১ জুলাই, ২০২৫ অনুযায়ী প্রার্থীর বয়স সর্বোচ্চ ৬২ বছরের মধ্যে হতে হবে।

Read More: ইন্টেলিজেন্স ব্যুরোতে মাধ্যমিক পাশে ৪৯৮৭ জন কর্মী নিয়োগ, প্রতিমাসে ৬৯,১০০ টাকা বেতন পাবেন।

মাসিক বেতন (BEL Recruitment 2025)

পদের নামপ্রতিমাসে বেতন
এক্সিকিউটিভ ডিরেক্টর১,৫০,০০০/- টাকা
জেনারেল ম্যানেজার১,২০,০০০/- টাকা
অতিরিক্ত জেনারেল ম্যানেজার১,০০,০০০/- টাকা

যোগ্যতা ও অভিজ্ঞতা

  1. প্রার্থীকে অবশ্যই অবসরপ্রাপ্ত গ্রুপ ডিরেক্টর, বিশিষ্ট বিজ্ঞানী, অথবা সহযোগী পরিচালক বা তদুর্ধ গ্রেডের হতে হবে, যারা সরকারি গবেষণাগার থেকে অবসর নিয়েছেন।
  2. এয়ারবর্ন সার্ভিল্যান্স সিস্টেমে কমপক্ষে ২০ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
  3. AEW&C সিস্টেম সংক্রান্ত নকশা, উন্নয়ন ও রক্ষণাবেক্ষণে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
  4. ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং-এ এম.টেক. এবং পিএইচ.ডি ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে।

অতিরিক্ত তথ্য

BEL Recruitment 2025 এই নিয়োগ শুধুমাত্র সরকারি গবেষণাগার থেকে অবসরপ্রাপ্ত গ্রুপ ডিরেক্টর/বিশিষ্ট বিজ্ঞানী/সহযোগী পরিচালক বা তার ঊর্ধ্বতন পদে কর্মরত ছিলেন, এমন ব্যক্তিদের জন্য প্রযোজ্য।

ভূমিকা ও দায়িত্ব

  1. AEW&C প্রকল্পের নকশা ও উন্নয়নের জন্য প্রযুক্তিগত নির্দেশনা ও পরামর্শ প্রদান।
  2. স্থল ও বায়ুবাহিত সিস্টেম উভয় ক্ষেত্রেই প্রকল্প বাস্তবায়ন।
  3. বিভিন্ন সংস্থা, সরবরাহকারী এবং গ্রাহকদের সঙ্গে সমন্বয় সাধন করে প্রকল্প বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন।

How To Apply For BEL Recruitment 2025?

  1. আগ্রহী ও যোগ্য প্রার্থীদের অফিসিয়াল বিজ্ঞপ্তিতে উল্লিখিত আবেদনপত্র পূরণ করতে হবে।
  2. খামের ওপর স্পষ্টভাবে লিখতে হবে- “APPLICATION FOR THE POST OF ADVISOR FOR EW&A SBU”
  3. প্রয়োজনীয় স্ব-প্রত্যয়িত নথিপত্রসহ সাধারণ/স্পিড পোস্টের মাধ্যমে নিচের ঠিকানায় পাঠাতে হবে।
  4. আবেদনের শেষ তারিখ: ২০ আগস্ট, ২০২৫ (বুধবার)
  5. আবেদনপত্র ও নির্ধারিত ফর্ম্যাট পেতে ভিজিট করুন এই পেজে – www.bel-india.in/careers/

আবেদন পাঠানোর ঠিকানা

DGM (HR)/EW&A,
Bharat Electronics Ltd,
Jalahalli post, Bengaluru – 560013

BEL Recruitment 2025 Links

🌐 Official WebsiteClick Here
✍ Application FormDownload Now
📄 Official NotificationDownload PDF

Gautam Mondal is the owner and content creator of the WB Tathya website. With over six years of experience in crafting engaging social media content, he has honed his skills in writing and digital communication. Gautam holds a Bachelor of Arts degree from Barasat University and is passionate about delivering insightful and impactful content to his audience.

Leave a Comment