ICSIL Recruitment 2025: ইন্টেলিজেন্ট কমিউনিকেশন সিস্টেম ইন্ডিয়া লিমিটেড (ICSIL)-এর তরফে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। চাকরিপ্রার্থীদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সুযোগ, কারণ এখানে কোনো লিখিত পরীক্ষা ছাড়াই শুধুমাত্র ইন্টারভিউ ও টাইপিং পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে। আবেদনের যোগ্যতা, পদ্ধতি, ইন্টারভিউয়ের তারিখ ও স্থানসহ সমস্ত বিস্তারিত তথ্য নিচে দেওয়া হলো।
নিয়োগ সংক্রান্ত সংক্ষিপ্ত তথ্য
| নিয়োগকারী সংস্থা | Intelligent Communication Systems India Limited (ICSIL) |
| পদের নাম | ডেটা এন্ট্রি অপারেটর |
| মোট শূন্যপদের সংখ্যা | ৫টি |

Read More: এবার বই খুলেই পরীক্ষার সিদ্ধান্ত বোর্ডের! নবম শ্রেণীর পরীক্ষায় থাকছে বিরাট পরিবর্তন।
শিক্ষাগত যোগ্যতা (ICSIL Recruitment 2025)
যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি অথবা সমতুল্য যোগ্যতা।
অতিরিক্ত দক্ষতা
কম্পিউটারের সাধারণ জ্ঞান, MS Excel ও MS Word-এ কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
টাইপিং স্পিড – ইংরেজিতে প্রতি মিনিটে অন্তত ৩০টি শব্দ টাইপ করার দক্ষতা আবশ্যক।
বয়সসীমা (ICSIL Recruitment 2025)
ইন্টারভিউয়ের তারিখ অনুযায়ী ২২ থেকে ৪২ বছরের মধ্যে হতে হবে।
দৈনিক বেতন (ICSIL Recruitment 2025)
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, উল্লিখিত পদে নিযুক্ত কর্মীদের দৈনিক ভিত্তিতে বেতন প্রদান করা হবে। প্রতিদিনের বেতন হিসেবে নির্বাচিত কর্মীরা পাবেন ৯৩৭ টাকা।
নিয়োগ প্রক্রিয়া
- কোনো লিখিত পরীক্ষা হবে না।
- টাইপিং পরীক্ষা নেওয়া হতে পারে।
- ইন্টারভিউয়ের দিন প্রয়োজনীয় সকল নথি সঙ্গে আনতে হবে।
- ইন্টারভিউ তারিখ: ১৮ আগস্ট ২০২৫, সময়: সকাল ১০টা থেকে ১১টার মধ্যে উপস্থিত থাকতে হবে।
অন্যান্য তথ্য – ইন্টারভিউয়ের জন্য সংস্থা কোনো ভ্রমণ ভাতা (TA/DA) দেবে না। বাইরের প্রার্থীদের নিজ খরচে ইন্টারভিউ স্থানে পৌঁছাতে হবে।
Read More: এয়ারপোর্ট অথরিটিতে ৯৭৬টি জুনিয়র এক্সিকিউটিভ পদে নিয়োগ! মাসিক বেতন শুরু ৪০,০০০ টাকা।
আবেদন পদ্ধতি
- প্রথমে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নাম নথিভুক্ত করতে হবে।
- তারপর প্রয়োজনীয় নথিপত্র সঠিক সাইজে আপলোড করতে হবে।
- এরপর আবেদন ফি/ মূল্য জমা দিয়ে আবেদন সম্পূর্ণ করতে হবে।
আবেদন ফি
৫৯০ টাকা।
ইন্টারভিউয়ের ঠিকানা
Intelligent Communication Systems India Limited,
Administrative Building, 1st Floor, Above Post Office,
Okhla Industrial Estate, Phase-III,
New Delhi-110020
ICSIL Recruitment 2025 Links
| 🌐 Official Website | Click Here |
| ✍ Apply Link | Apply Now |
| 📄 Official Notification | Download PDF |