LIC Recruitment 2025: LIC তে ৮৪১ জন উচ্চপদস্থ অফিসার নিয়োগ! প্রতিমাসে বেতন শুরু হবে ৮৮,৬৩৫ টাকা থেকে।

LIC Recruitment 2025: পশ্চিমবঙ্গ রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য দুর্দান্ত সুখবর! কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সর্ববৃহৎ সরকারি বিমা সংস্থা লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া (LIC)–এর তরফে বিপুল সংখ্যক শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। দেশের সমস্ত প্রান্তের মতোই পশ্চিমবঙ্গের প্রার্থীরাও এই দুর্দান্ত সুযোগের আওতায় আবেদন জানাতে পারবেন। ইতিমধ্যেই সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে অনলাইন আবেদন প্রক্রিয়া চালু করা হয়েছে এবং আগামী কয়েক সপ্তাহের মধ্যেই আবেদন গ্রহণের সময়সীমা শেষ হয়ে যাবে।

তাই যারা সরকারি চাকরির স্বপ্ন দেখছেন, তাদের জন্য এটি (LIC Recruitment 2025) এক অসাধারণ সুযোগ। LIC–এর মতো সংস্থায় চাকরি মানেই স্থায়িত্ব, উচ্চ বেতন, সরকারি সুযোগ–সুবিধা এবং সম্মানজনক ক্যারিয়ার। এত বড় সুযোগ খুবই কম আসে। তাই যারা LIC–এ স্থায়ী সরকারি চাকরির স্বপ্ন দেখছেন, তারা যেন আর দেরি না করে দ্রুত আবেদন করে নেন।

নিয়োগকারী সংস্থা

লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া (LIC)।

পদের নাম ও শূন্যপদ

মোট শূন্যপদের সংখ্যা ৮৪১টি। এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে তিন ধরনের গুরুত্বপূর্ণ পদে কর্মী নেওয়া হবে। সেগুলি হল-

  1. অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার (AAO) – জেনারেলিস্ট
  2. অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার (AAO) – স্পেশালিস্ট
  3. অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল এবং ইলেকট্রিক্যাল)

Read More: রেল বিকাশ নিগম লিমিটেডের তরফে সিনিয়র এক্সিকিউটিভ পদে নিয়োগ! প্রতিমাসে ২৭,০০০/- টাকা বেতন পাবেন।

প্রবেশন সময়সীমা

নির্বাচিত প্রার্থীদের ১ বছর থেকে সর্বাধিক ২ বছর পর্যন্ত প্রবেশন পিরিয়ডে থাকতে হবে। এই সময়কালে কাজের দক্ষতা, উপস্থিতি এবং দায়িত্ব পালনের উপর ভিত্তি করে স্থায়ী নিয়োগ নিশ্চিত করা হবে।

শিক্ষাগত যোগ্যতা (LIC Recruitment 2025)

প্রতিটি পদের জন্য আলাদা শিক্ষাগত যোগ্যতা নির্ধারিত হয়েছে। সাধারণত স্নাতকোত্তর ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন, তবে স্পেশালিস্ট ও ইঞ্জিনিয়ারিং পদের জন্য নির্দিষ্ট বিষয়ে ডিগ্রি থাকা আবশ্যক। তাই আবেদন করার আগে অবশ্যই অফিসিয়াল বিজ্ঞপ্তি ভালোভাবে দেখে নিতে হবে।

বয়সসীমা

আবেদনকারীর বয়স ন্যূনতম ২১ বছর থেকে সর্বাধিক ৩২ বছর হতে হবে। তবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা বয়সে বিশেষ ছাড় পাবেন।

বেতন কাঠামো (LIC Recruitment 2025)

নিয়োগপ্রাপ্ত কর্মীদের মাসিক বেতন শুরু হবে ৮৮,৬৩৫/- টাকা থেকে। অভিজ্ঞতা ও পদোন্নতির সঙ্গে এই বেতন সর্বাধিক ১,৬৯,০২৫/- টাকা পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। এছাড়াও DA, HRA, মেডিকেল সুবিধা, পেনশন সুবিধা সহ একাধিক সরকারি ভাতা পাওয়া যাবে, যা চাকরিটিকে আরও আকর্ষণীয় করে তোলে।

Read More: ফের রাজ্যে একটানা ১৫ দিন স্কুল ছুটির ঘোষণা! এই সপ্তাহেই স্কুল বন্ধ থাকছে ৪ দিন, জেনে নিন বিস্তারিত।

নিয়োগ পদ্ধতি

উক্ত নিয়োগ প্রক্রিয়া তিন ধাপে সম্পন্ন হবে-

  1. প্রিলিমিনারি পরীক্ষা
  2. মেন পরীক্ষা
  3. ইন্টারভিউ

তিনটি ধাপের পর ডকুমেন্ট ভেরিফিকেশন সম্পন্ন হলে প্রার্থীদের চূড়ান্তভাবে নির্বাচিত করা হবে। পরীক্ষার কেন্দ্র LIC কর্তৃপক্ষ নির্ধারণ করে দেবে।

How To Apply For LIC Recruitment 2025?

  1. আগ্রহী প্রার্থীদের LIC–এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে আবেদন করতে হবে।
  2. আবেদন ফর্ম পূরণের পাশাপাশি সমস্ত প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে এবং নির্দিষ্ট আবেদন ফি জমা দিতে হবে।
  3. আবেদনের শেষ তারিখ: ৮ সেপ্টেম্বর, ২০২৫।

আবেদন মূল্য

সংরক্ষিত প্রার্থীদের জন্য৮৫/- টাকা
অসংরক্ষিত প্রার্থীদের জন্য৭০০/- টাকা

LIC Recruitment 2025 Links

 🌐 Official WebsiteClick Here
 ✍ Apply LinkApply Now
 📄 Official NotificationDownload PDF

Gautam Mondal is the owner and content creator of the WB Tathya website. With over six years of experience in crafting engaging social media content, he has honed his skills in writing and digital communication. Gautam holds a Bachelor of Arts degree from Barasat University and is passionate about delivering insightful and impactful content to his audience.

Leave a Comment