WBBPE Recruitment Notice 2025: পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে আবারও প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কলকাতা উচ্চ আদালতের নির্দেশ ও রিট পিটিশনের আদেশ অনুসারে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মূলত যেসব চাকরিপ্রার্থীরা পূর্ববর্তী বিজ্ঞপ্তিগুলিতে অন্তর্ভুক্ত ছিলেন না বা বিভিন্ন কারণে তাঁদের তথ্য যাচাই সম্পন্ন হয়নি, তাঁদের জন্য এই নতুন বিজ্ঞপ্তি জারি করেছে পর্ষদ।
প্রাথমিক শিক্ষক পদে নিয়োগপ্রক্রিয়া দীর্ঘদিন ধরেই বিতর্ক এবং মামলার মধ্যে ছিল। সেই পরিপ্রেক্ষিতেই আদালতের নির্দেশে এই নতুন ভেরিফিকেশন প্রক্রিয়ার আয়োজন করা হচ্ছে। আগ্রহী প্রার্থীরা পর্ষদের অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী নির্দিষ্ট দিনে ও সময়ে হাজির থেকে সমস্ত প্রয়োজনীয় নথি জমা দিতে পারবেন।
Read More: মুর্শিদাবাদ জেলায় পৌরসভার স্বাস্থ্য অফিসার পদে কর্মী নিয়োগ! সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে চাকরি।
WBBPE Recruitment Notice 2025
কলকাতা উচ্চ আদালতের নির্দেশ অনুসারে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ শিক্ষক তথ্য যাচাই প্রক্রিয়া (WBBPE Recruitment Notice 2025) আয়োজন করছে। আগামী সোমবার, এই যাচাইকরণ অনুষ্ঠিত হবে কলকাতার সল্টলেক সেক্টর–২ এর আচার্য প্রফুল্ল চন্দ্র ভবনে। প্রক্রিয়াটি শুরু হবে সকাল সাড়ে ১১টা থেকে। সমস্ত নির্বাচিত প্রার্থীদের অবশ্যই উল্লেখিত সময়ের মধ্যেই উপস্থিত থাকতে হবে।
এর পাশাপাশি সঙ্গে রাখতে হবে বিজ্ঞপ্তিতে উল্লিখিত নথিপত্র। যেহেতু এটি সরাসরি আদালতের নির্দেশে হচ্ছে, তাই প্রার্থীদের কোনও অবস্থাতেই গাফিলতি না করার পরামর্শ দেওয়া হয়েছে।
প্রয়োজনীয় নথি (WBBPE Recruitment Notice 2025)
তথ্য যাচাই প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে প্রার্থীদের নিচের নথিপত্র সঙ্গে রাখতে হবে:
- মাধ্যমিক পরীক্ষার মার্কশিট এবং সার্টিফিকেট
- জন্ম তারিখের প্রমাণপত্র (মাধ্যমিক এডমিট/জন্ম সনদ)
- ১০/০৮/২০১৭ বা তার আগের TET সার্টিফিকেট
- ১০/০৮/২০১৭ তারিখে চাকরিরত থাকার প্রমাণপত্র (নিয়োগপত্র, জইনিং রিপোর্ট, NOC এবং বেতনের স্টেটমেন্ট)
- ০১/০৪/২০১৯ এর মধ্যে সম্পন্ন D.El.Ed কোর্সের সার্টিফিকেট/মার্কশিট
- প্রাথমিক শিক্ষক নিয়োগ ২০২২ রেজিস্ট্রেশন স্লিপ
- পিটিশনার আবেদনকারীর প্রমাণপত্র
- আবেদনকারীর বাসস্থানের প্রমাণপত্র
- ভোটার আইডি বা আধার কার্ড
- জাতিগত সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়)
- শেষ ছয় মাসের ব্যাংক স্টেটমেন্ট
- স্কুল থেকে প্রাপ্ত CPF/EPF স্টেটমেন্ট
- আয়কর রিটার্ন (ITR) প্রমাণপত্র
এই সমস্ত নথি যাচাই প্রক্রিয়ার জন্য অপরিহার্য। যেকোনও একটি বাদ পড়লে প্রার্থীর যোগ্যতা যাচাই বাধাগ্রস্ত হতে পারে।
Read More: সেপ্টেম্বর মাসে টানা ছুটি রাজ্যের স্কুলে! কোন কোন দিনে বন্ধ থাকবে দেখে নিন।
কাদের জন্য এই যাচাইকরণ হতে চলেছে?
পর্ষদের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে মোট ২২ জন প্রার্থীর একটি তালিকা প্রকাশ করা হয়েছে। তাঁদের নাম উল্লেখ করে জানানো হয়েছে যে, নির্দিষ্ট তারিখে সকাল সাড়ে ১১টার মধ্যে উপস্থিত হয়ে সমস্ত প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। যেহেতু এটি আদালতের নির্দেশক্রমে অনুষ্ঠিত হচ্ছে, তাই এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করা সংশ্লিষ্ট প্রার্থীদের জন্য অত্যন্ত জরুরি।
WBBPE Recruitment Notice 2025
খুব অল্প সময়ের মধ্যে এত নথি সংগ্রহ করা অনেকের কাছেই কঠিন হতে পারে। বিশেষত যারা বেসরকারি বিদ্যালয়ে চাকরি করেছেন, তাঁদের জন্য প্রমাণপত্র সংগ্রহ করা আরও বেশি জটিল। তবে নিজের চাকরির দাবি প্রমাণ করতে হলে এই যাচাইকরণে অংশগ্রহণ ছাড়া আর কোনও পথ নেই। তাই প্রার্থীদের যত দ্রুত সম্ভব প্রয়োজনীয় নথি সংগ্রহ করে নির্দিষ্ট দিনে হাজির থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।

