WBSSC SLST New Notice 2025: শিক্ষক নিয়োগের যোগ্যতায় বড় পরিবর্তন! স্কুল সার্ভিস কমিশনের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত।

WBSSC SLST New Notice 2025: সম্প্রতি পশ্চিমবঙ্গ রাজ্যের স্কুল সার্ভিস কমিশন বা WBSSC এর তরফে দ্বিতীয় স্টেট লেভেল সিলেকশন টেস্ট (SLST) এর জন্য গুরুত্বপূর্ণ দুটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এতে চাকরিপ্রার্থীদের জন্য অতিরিক্ত আবেদনের একাধিক সুযোগ রাখা হয়েছে। যেসব শিক্ষক-শিক্ষিকা বিষয়ভিত্তিক যোগ্যতার ভিত্তিতে শিক্ষক পদে আবেদন করতে চান, তাদের জন্য এই বিজ্ঞপ্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। WBSSC মূলত নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণির বিভিন্ন বিষয়ের যোগ্যতার বিস্তারিত তালিকা প্রকাশ করেছে। এই দুটি বিজ্ঞপ্তি সম্পর্কিত সমস্ত তথ্য জানতে আজকের প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

WBSSC SLST New Notice 2025 নতুন তালিকা প্রকাশের উদ্দেশ্য

পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন নতুন দুটি তালিকার মাধ্যমে নির্দিষ্ট পদের (WBSSC SLST New Notice 2025) যোগ্যতাগুলি স্পষ্ট করে দিয়েছে। নবম-দশম ও একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে কোন কোন বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি প্রয়োজন, তা বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে। এর ফলে চাকরিপ্রার্থীরা কোন পদে আবেদন করতে পারবেন তা সহজে বুঝতে পারবেন বলে মনে করছে কমিশন।

Read More: হাওড়া জেলায় মাধ্যমিক পাশে বিপুল সংখ্যক আশা কর্মী নিয়োগ! আবেদনের বয়সসীমা ৩০ থেকে ৪০ বছর।

IX-X স্তরের বিষয়ভিত্তিক যোগ্যতা

  1. বাংলা: তুলনামূলক ভারতীয় ভাষা ও সাহিত্য বা ফোকলোরে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
  2. জীবনবিজ্ঞান: বোটানি, জুলজি, মাইক্রোবায়োলজি, বায়োটেকনোলজি, ফিজিওলজি, সেরিকালচার, এনথ্রোপোলজি, মলিকিউলার বায়োলজি, জেনেটিকস বা এনভায়রনমেন্টাল সায়েন্স – এইগুলির মধ্যে যেকোনো একটি বিষয় স্নাতক স্তরে থাকতে হবে এবং স্নাতকোত্তর স্তরেও থাকতে হবে।
  3. ভূগোল: ভূগোল অনার্সসহ গ্রাজুয়েশন ডিগ্রির পরে রিমোট সেন্সিং ও জিআইএস, জিওইনফরমেটিক্স বা গ্রামীণ উন্নয়ন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
  4. গণিত: ম্যাথামেটিক্যাল স্ট্যাটিস্টিক্স, স্ট্যাটিস্টিক বা অ্যাপ্লায়েড ম্যাথমেটিক্সে স্নাতকোত্তর ডিগ্রি প্রয়োজন।
  5. ইতিহাস: ইতিহাস অনার্স গ্রাজুয়েশনের পর আর্কিওলজিতে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
  6. ভৌত বিজ্ঞান: রসায়ন, পদার্থবিদ্যা, ইলেকট্রনিক্স, বায়োকেমিস্ট্রি বা এনভায়রনমেন্টাল সায়েন্সে স্নাতক ডিগ্রি থাকতে হবে।

WBSSC SLST New Notice 2025 একাদশ-দ্বাদশ শ্রেণির বিষয়ভিত্তিক যোগ্যতা

  1. বাংলা: তুলনামূলক ভারতীয় ভাষা ও সাহিত্য বা ফোকলোরে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
  2. অ্যাগ্রোনমি: কৃষিবিদ্যার সাথে এগ্রোনমিতে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
  3. একাউন্টান্সি: বাণিজ্য বিভাগে গ্রাজুয়েশন বা স্নাতকোত্তর ডিগ্রির পাশাপাশি ফাইনান্সে MBA থাকতে হবে।
  4. বায়োলজিক্যাল সায়েন্স: বোটানি, জুলজি, ফিজিওলজি, মাইক্রোবায়োলজি বা বায়োটেকনোলজিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
  5. রসায়ন: বায়োকেমিস্ট্রি, B.Tech/M.Tech, পলিমার সায়েন্স ও টেকনোলজি বা কেমিক্যাল টেকনোলজিতে অনার্সসহ স্নাতক ডিগ্রি থাকতে হবে।
  6. কম্পিউটার অ্যাপ্লিকেশন: MCA, BE বা B.Tech সহ কম্পিউটার বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
  7. কম্পিউটার সায়েন্স: কম্পিউটার টেকনোলজি বা ইনফরমেশন টেকনোলজিতে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
  8. এডুকেশন: এডুকেশন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
  9. কমার্স: B.Com অনার্সের পর MBA ডিগ্রি থাকতে হবে।
  10. রাষ্ট্রবিজ্ঞান: ইন্টারন্যাশনাল রিলেশন বা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।

এছাড়াও WBSSC SLST New Notice 2025 এ সংস্কৃত, এনভায়রনমেন্টাল স্টাডিজ, ভিজুয়াল আর্টস, পদার্থবিদ্যা, নিউট্রিশন, মিউজিক, ফিজিক্যাল এডুকেশন প্রভৃতি বিষয়ে বিষয়ভিত্তিক যোগ্যতা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। তাই আবেদনকারীদের অবশ্যই সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ে নিয়ে সব শর্ত বুঝে আবেদন করতে হবে।

WBSSC SLST New Notice 2025Click Here

Gautam Mondal is the owner and content creator of the WB Tathya website. With over six years of experience in crafting engaging social media content, he has honed his skills in writing and digital communication. Gautam holds a Bachelor of Arts degree from Barasat University and is passionate about delivering insightful and impactful content to his audience.

Leave a Comment