Agniveer Recruitment 2025: সম্প্রতি বায়ু সেনাবাহিনীর পক্ষ থেকে দেশের যুবক-যুবতীদের জন্য দুর্দান্ত একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কেন্দ্রীয় সরকারের অগ্নিপথ প্রকল্পের অধীনে চার বছরের জন্য বিপুল সংখ্যক অগ্নিবীর বায়ু পদে নিয়োগ করা হবে। দেশের যে কোনো যুবক বা যুবতী নির্দিষ্ট যোগ্যতা থাকলে এই পদের জন্য আবেদন করতে পারবেন।
আগামী ১১ই জুলাই ২০২৫ থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে। তবে আবেদন করার আগে প্রতিটি চাকরিপ্রার্থীর পদের বিস্তারিত তথ্য, যোগ্যতা ও নিয়োগ প্রক্রিয়া ভালোভাবে জেনে নেওয়া খুবই জরুরি। তাই আজকের প্রতিবেদনে পদের বিবরণ, শিক্ষাগত যোগ্যতা, বয়স সীমা, নিয়োগ প্রক্রিয়া ও আবেদন পদ্ধতি স্পষ্টভাবে তুলে ধরা হলো।
নোটিফিকেশন নম্বর
AGNIVEERVAYU INTAKE 02/2026
পদের নাম
অগ্নিবীর বায়ু
Read More: কেন্দ্রীয় সরকারি দপ্তরে মাল্টি টাস্কিং স্টাফ পদে নিয়োগ! মাধ্যমিক পাশ যোগ্যতায় আবেদন করো।
শিক্ষাগত যোগ্যতা (Agniveer Recruitment 2025)
- আবেদনকারীর ন্যূনতম উচ্চমাধ্যমিক পাশ হতে হবে এবং স্বীকৃত বোর্ড থেকে বিজ্ঞান শাখা নিয়ে পাশ করতে হবে।
- উচ্চমাধ্যমিকে অংক, পদার্থবিদ্যা এবং ইংরেজি বিষয় থাকা আবশ্যক।
- তবে যদি এই যোগ্যতা না থাকে, সেক্ষেত্রে প্রার্থী ভোকেশনাল বা পলিটেকনিক ডিপ্লোমা ডিগ্রি থাকলেও আবেদন করতে পারবেন।
বয়স সীমা (Agniveer Recruitment 2025)
ন্যূনতম ১৭ বছর থেকে সর্বোচ্চ ২১ বছর বয়সী যুবক-যুবতীরা আবেদন করতে পারবেন। প্রার্থীর জন্ম তারিখ ২ জুলাই ২০০৫ থেকে ২ জানুয়ারী ২০০৯ এর মধ্যে হতে হবে।
শারীরিক যোগ্যতা
ছেলে-মেয়ে উভয় প্রার্থীর ন্যূনতম উচ্চতা ১৫২ সেমি হতে হবে। তবে উত্তর-পূর্ব ও পাহাড়ি অঞ্চলের প্রার্থীদের জন্য ন্যূনতম উচ্চতা ১৪৭ সেমি নির্ধারিত। ছেলেদের বুকের মাপ কমপক্ষে ৭৭ সেমি থাকতে হবে।
নিয়োগ প্রক্রিয়া
- Agniveer Recruitment 2025 প্রথমে অনলাইন লিখিত পরীক্ষা হবে, এরপর শারীরিক যোগ্যতা পরীক্ষা নেওয়া হবে।
- উভয় পরীক্ষায় উত্তীর্ণ হলে মেডিকেল টেস্ট ও ডকুমেন্ট ভেরিফিকেশন এর মাধ্যমে প্রার্থীকে চার বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে।
- সঠিক সিলেবাস ও নিয়মাবলী জানতে নীচের লিঙ্ক থেকে নিয়োগ বিজ্ঞপ্তি অবশ্যই ডাউনলোড করে পড়ুন।
How To Apply For Agniveer Recruitment 2025?
আগ্রহী প্রার্থীদের ১১ই জুলাই ২০২৫ থেকে অনলাইনে আবেদন করতে হবে। প্রথমে মোবাইল নম্বর ও ইমেইল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে, এরপর নির্দিষ্ট ফর্ম পূরণ করে প্রয়োজনীয় নথি সঠিকভাবে আপলোড করতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩১শে জুলাই ২০২৫।
Agniveer Recruitment 2025 Links
| 🌐 Official Website | Click Here |
| ✍ Apply Link | Apply Now |
| 📄 Official Notification | Download PDF |

