SSC MTS Recruitment 2025: কেন্দ্রীয় সরকারি দপ্তরে মাল্টি টাস্কিং স্টাফ পদে নিয়োগ! মাধ্যমিক পাশ যোগ্যতায় আবেদন করো।

SSC MTS Recruitment 2025: প্রায় এক হাজারেরও বেশি শূন্য পদে মাল্টি টাস্কিং স্টাফ নিয়োগ করতে চলেছে স্টাফ সিলেকশন কমিশন (SSC)। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরে MTS ও হাভালদার পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যে কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাস প্রার্থীদের জন্য এটি কেন্দ্রীয় সরকারের অধীনে চাকরি পাওয়ার একটি সোনালী সুযোগ।

নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য সহজ ভাষায় তুলে ধরা হলো আজকের এই প্রতিবেদনে। আবেদন করতে ইচ্ছুক প্রার্থীরা আবেদনের যোগ্যতা, পদ্ধতি এবং নিয়োগ প্রক্রিয়া ভালোভাবে জানতে প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

পদের নাম

মাল্টি টাস্কিং স্টাফ (MTS) ও হাভালদার।

মোট শূন্যপদ

১০৭৫টি

Read More: জেলার ইংরেজি মিডিয়াম স্কুলে সহকারী শিক্ষক-শিক্ষিকা পদে নিয়োগ! আবেদন পদ্ধতি দেখে নিন।

শিক্ষাগত যোগ্যতা

SSC MTS Recruitment 2025 তে চাকরি পেতে হলে, ০১/০৮/২০২৫ তারিখের আগে আবেদনকারীর অবশ্যই কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাস থাকতে হবে। উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকলেও আবেদন করা যাবে।

বয়সসীমা

  1. MTS পদের জন্য প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে সর্বাধিক ২৫ বছর (জন্ম তারিখ ০২/০৮/২০০০ থেকে ০১/০৮/২০০৭ এর মধ্যে)।
  2. হাভালদার পদের জন্য সর্বাধিক বয়সসীমা ২৭ বছর (জন্ম তারিখ ০২/০৮/১৯৯৮ থেকে ০১/০৮/২০০৭ এর মধ্যে)।
  3. সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।

বেতন (SSC MTS Recruitment 2025)

নিযুক্ত প্রার্থীরা কেন্দ্রীয় সরকারের সপ্তম বেতন কমিশন অনুযায়ী পে লেভেল ১ এর অন্তর্ভুক্ত বেতন পাবেন। বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি ভালোভাবে পড়ে নিন।

নিয়োগ প্রক্রিয়া

  1. উভয় পদের জন্য কম্পিউটার বেসড লিখিত পরীক্ষা হবে।
  2. তবে হাভালদার পদের জন্য লিখিত পরীক্ষার পাশাপাশি শারীরিক দক্ষতা পরীক্ষাও নেওয়া হবে।

লিখিত পরীক্ষার সিলেবাস

লিখিত পরীক্ষা দুই সেশনে হবে

  1. Session I: গণিত ও রিজনিং – ২০টি করে মোট ৪০টি প্রশ্ন, সময় ৪৫ মিনিট।
  2. Session II: সাধারণ জ্ঞান ও ইংরেজি – ২৫ নম্বর করে মোট ৫০ নম্বর, সময় ৪৫ মিনিট।
    Session I-তে শুধু পাশ করতে হবে, Session II-র নম্বরের ভিত্তিতে মেধাতালিকা হবে।
SubjectNo. of QuestionsMarks
General English2525
General Intelligence & Reasoning2525
Numerical Aptitude2525
General Awareness2525
Total100100
Duration: 90 MinutesExam Pattern: MCQ

How To Apply For SSC MTS Recruitment 2025?

  1. ইচ্ছুক প্রার্থীরা অনলাইনে আবেদন করতে হবে SSC-এর অফিসিয়াল ওয়েবসাইট https://ssc.gov.in থেকে।
  2. প্রথমবার আবেদনকারীদের রেজিস্ট্রেশন করতে হবে।
  3. এরপর রেজিস্ট্রেশন আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় নথিপত্র আপলোড করতে হবে।
  4. আবেদনপত্রটি ভালোভাবে যাচাই করে ২৪/০৭/২০২৫ তারিখের মধ্যে জমা দিতে হবে।
  5. আবেদন ফি প্রদানের পরেই আবেদন সম্পূর্ণ হবে।

আবেদন ফি

  1. General/OBC/EWS (পুরুষ): ১০০ টাকা
  2. SC/ST/PWD/মহিলা: কোনো ফি নেই

SSC MTS Recruitment 2025 Links

🌐 Official WebsiteClick Here
📄 Official NotificationDownload PDF

Gautam Mondal is the owner and content creator of the WB Tathya website. With over six years of experience in crafting engaging social media content, he has honed his skills in writing and digital communication. Gautam holds a Bachelor of Arts degree from Barasat University and is passionate about delivering insightful and impactful content to his audience.

Leave a Comment