IBPS PO Recruitment 2025: ১লা জুলাই থেকে দেশের বিভিন্ন সরকারি ব্যাঙ্ক প্রবেশনারি অফিসার (PO) পদে নিয়োগের আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। যারা বহুদিন ধরে সরকারি ব্যাঙ্ক অফিসার পদে নিয়োগের জন্য অপেক্ষা করছেন, তাদের জন্য এটি বড় সুখবর।
প্রতিবছরের মতো এবারও IBPS গ্রাজুয়েশন যোগ্যতায় PO পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদন পদ্ধতি থেকে শুরু করে পরীক্ষার সিলেবাস, শূন্যপদ, বয়সসীমা ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য এই প্রতিবেদনে বিস্তারিতভাবে তুলে ধরা হলো।
যে ব্যাঙ্কগুলোতে নিয়োগ হবে
- ব্যাঙ্ক অফ বরোদা
- ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
- কানাড়া ব্যাঙ্ক
- ইউকো ব্যাংক
- ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র
- ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
- সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
- ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক
- পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক
- ইন্ডিয়ান ব্যাঙ্ক
- পাঞ্জাব এন্ড সিন্ধ ব্যাংক
পদের নাম
প্রবেশনারি অফিসার (PO)
Read More: কেন্দ্রীয় সরকারি দপ্তরে একাধিক শুন্যপদে কর্মী নিয়োগ! আবেদনের বয়স সীমা ১৮ থেকে ৪০ বছর।
শিক্ষাগত যোগ্যতা
যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রিধারীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। উচ্চতর যোগ্যতাও গ্রহণযোগ্য। গ্রাজুয়েশন সার্টিফিকেট ও মার্কশিট ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় জমা দিতে হবে। প্রার্থীর অবশ্যই ২১ জুলাই, ২০২৫ এর আগে স্নাতক ডিগ্রি সম্পূর্ণ থাকতে হবে।
মাসিক বেতন (IBPS PO Recruitment 2025)
যদি কোনো প্রার্থী দেশের সরকারি ব্যাংকে PO পদে নিয়োগ পান, তাহলে প্রাথমিক বেতনপ্রাপ্তি শুরু হবে প্রতি মাসে প্রায় ৪৮,৪৮০/- টাকা থেকে। এছাড়াও থাকবে নানা রকম ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা।
বয়স সীমা
IBPS PO Recruitment 2025 প্রবেশনারি অফিসার পদের জন্য প্রার্থীর বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।
বয়সের ছাড়
সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী ছাড় পাবেন।
- SC/ST প্রার্থীদের জন্য সর্বোচ্চ ৫ বছর।
- OBC প্রার্থীদের জন্য ৩ বছর।
- শারীরিকভাবে বিশেষভাবে সক্ষম প্রার্থীদের জন্য সর্বোচ্চ ১০ বছরের বয়স ছাড় প্রযোজ্য।
নিয়োগ প্রক্রিয়া
IBPS PO Recruitment 2025 নিয়োগ তিনটি ধাপে সম্পন্ন হবে –
- প্রাথমিক পরীক্ষা (Prelims): কম্পিউটার ভিত্তিক অবজেক্টিভ পরীক্ষা, মোট ১০০টি প্রশ্ন, সময় ৬০ মিনিট।
- মূল পরীক্ষা (Mains): রিজিনিং, ব্যাংকিং সচেতনতা, ইংরেজি, ডাটা অ্যানালিসিস বিষয়ের উপর লিখিত পরীক্ষা ও ইংরেজি ভাষায় ডেস্ক্রিপটিভ পরীক্ষা।
- ইন্টারভিউ: প্রিলিমস ও মেইন্সে উত্তীর্ণ প্রার্থীদের পার্সোনালিটি টেস্ট/ইন্টারভিউ হবে। সব ধাপে সফল প্রার্থীদের ডকুমেন্ট যাচাই শেষে নিয়োগপত্র দেওয়া হবে।
পরীক্ষার সিলেবাস
- প্রিলিমস: ইংরেজি, গণিত ও রিজিনিং।
- মেইন্স: রিজিনিং, ব্যাংকিং অ্যাওয়ারনেস, ইংরেজি ভাষা, ডাটা অ্যানালিসিস এবং ডেস্ক্রিপটিভ ইংরেজি।
How To Apply For IBPS PO Recruitment 2025?
- www.ibps.in এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে।
- প্রথমে প্রার্থীকে নিজের নামে রেজিস্ট্রেশন করতে হবে।
- এরপর IBPS PO পদ নির্বাচন করে আবেদনপত্র পূরণ করে আবেদন ফি অনলাইনে জমা দিতে হবে।
- আবেদনের শেষ তারিখ ২১ জুলাই, ২০২৫।
- আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় নথি স্ক্যান করে সঠিকভাবে আপলোড করতে হবে।
- বিস্তারিত নিয়মাবলী ও বিজ্ঞপ্তি নিচের লিঙ্ক থেকে ডাউনলোড করে অবশ্যই ভালোভাবে দেখে নেবেন।
গুরুত্বপূর্ণ নথিপত্র
- আধার কার্ড/ভোটার কার্ড (পরিচয়পত্র)
- গ্রাজুয়েশন সার্টিফিকেট ও মার্কশিট
- কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)
- পাসপোর্ট সাইজ রঙিন ছবি
- বৈধ মোবাইল নম্বর ও ইমেল আইডি
IBPS PO Recruitment 2025 Links
| 🌐 Official Website | Click Here |
| ✍ Apply Link | Apply Now |
| 📄 Official Notification | Download PDF |

