MANAGE Group C Recruitment 2025: কেন্দ্রীয় সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের অধীনে National Institute of Agricultural Extension Management (MANAGE)-এর তরফে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে একাধিক পদে ন্যূনতম মাধ্যমিক পাশ থেকে স্নাতক পর্যন্ত যোগ্যতা থাকা প্রার্থীরা আবেদন করতে পারবেন।
সারা দেশের বহু চাকরিপ্রার্থী যারা ন্যূনতম যোগ্যতায় সরকারি চাকরি খুঁজছেন, তাদের জন্য এটি (MANAGE Group C Recruitment 2025) দারুণ সুযোগ। তাই নিয়োগের সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য, পদের বিবরণ, যোগ্যতা, আবেদন প্রক্রিয়া ও নিয়োগ পদ্ধতি বিস্তারিতভাবে জানার জন্য অবশ্যই আজকের প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
পদের নাম
মোট শূন্যপদ: ৭টি
- জুনিয়র স্টেনোগ্রাফার
- আপার ডিভিশন ক্লার্ক
- জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট
- মাল্টি টাস্কিং স্টাফ
Read More: সরকারি ব্যাঙ্কে গ্রাজুয়েশন পাশে অফিসার পদে নিয়োগ! প্রতিমাসে ৪৮,৪৮০/- টাকা বেতন পাবেন।
পদ অনুসারে নিয়োগের বিবরণ
১) জুনিয়র স্টেনোগ্রাফার
- শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি। শর্টহ্যান্ডে প্রতি মিনিটে অন্তত ৮০টি শব্দ লিখতে ও প্রতি মিনিটে ৩০টি শব্দ ইংরেজি টাইপ করতে সক্ষম হতে হবে।
- অন্যান্য যোগ্যতা: কম্পিউটার চালানোর দক্ষতা ও কমপক্ষে দুই বছরের পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে।
- বেতনক্রম: পে লেভেল ৪ অনুযায়ী, ২৫,৫০০ থেকে ৮১,১০০ টাকা।
২) আপার ডিভিশন ক্লার্ক
- শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি। প্রতি মিনিটে ৩০টি শব্দ ইংরেজি টাইপ করার দক্ষতা আবশ্যক।
- অন্যান্য যোগ্যতা: সরকারি দপ্তর বা স্বীকৃত প্রতিষ্ঠানে কমপক্ষে তিন বছরের কাজের অভিজ্ঞতা, সরকারি অফিসের নিয়ম-কানুনের জ্ঞান ও কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে।
- বেতনক্রম: পে লেভেল ৪ অনুযায়ী, ২৫,৫০০ থেকে ৮১,১০০ টাকা।
৩) জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট
- শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে বিজ্ঞান নিয়ে প্রথম বিভাগে উচ্চমাধ্যমিক পাশ হতে হবে। পাশাপাশি ইলেকট্রনিক্স বিষয়ে সার্টিফিকেট কোর্স থাকতে হবে। এছাড়াও ইলেকট্রনিক্সে ডিপ্লোমা, গ্র্যাজুয়েশন বা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকলেও আবেদন করা যাবে।
- অন্যান্য যোগ্যতা: নেটওয়ার্কিং বিষয়ে অন্তত দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
- বেতনক্রম: পে লেভেল ২ অনুযায়ী, ১৯,৯০০ থেকে ৬৩,২০০ টাকা।
৪) মাল্টি টাস্কিং স্টাফ
- শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ এবং সাধারণ কম্পিউটার বা আইটি কোর্সের সার্টিফিকেট থাকতে হবে।
- অন্যান্য যোগ্যতা: কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে।
- বেতনক্রম: পে লেভেল ১ অনুযায়ী, ১৮,০০০ থেকে ৫৬,৯০০ টাকা।
নিয়োগ পদ্ধতি (MANAGE Group C Recruitment 2025)
প্রতিটি পদের চাহিদা অনুযায়ী প্রার্থী বাছাই করা হবে। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত প্রক্রিয়া অফিসিয়াল বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। নিচের লিংক থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে নিতে পারবেন।
How To Apply For MANAGE Group C Recruitment 2025?
- আগ্রহী প্রার্থীদের নিয়ম অনুযায়ী অফলাইনে আবেদন করতে হবে।
- আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র সংযুক্ত করে ২৮শে জুলাই, ২০২৫-এর মধ্যে নির্দিষ্ট ঠিকানায় জমা দিতে হবে।
আবেদন পাঠানোর ঠিকানা
The Deputy Director (Administration), National Institute of Agricultural Extension Management (MANAGE), Rajendranagar, Hyderabad – 500 030, Telangana.
MANAGE Group C Recruitment 2025 Links
| 🌐 Official Website | Click Here |
| 📄 Official Notification | Download PDF |

