WB Primary Teacher Recruitment 2025: প্রকাশিত হলো প্রাথমিক শিক্ষক নিয়োগে ডকুমেন্ট ভেরিফিকেশনের বিজ্ঞপ্তি! তবে কি এবার ২১২৪ জনের চাকরি নিশ্চিত?

WB Primary Teacher Recruitment 2025: কলকাতা উচ্চ আদালতের নির্দেশ মেনে সম্প্রতি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে প্রাথমিক শিক্ষক নিয়োগের একটি নতুন তালিকা প্রকাশিত হয়েছে।এখানে যোগ্য চাকরিপ্রার্থীদের ডকুমেন্ট ভেরিফিকেশন সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে। কোন প্রার্থীকে কবে, কোথায় যেতে হবে এবং কী কী নথি সঙ্গে রাখতে হবে, সে সম্পর্কেও বিজ্ঞপ্তিতে স্পষ্ট নির্দেশ রয়েছে।

তাহলে যোগ্য প্রার্থীদের (WB Primary Teacher Recruitment 2025) এবার কী পদক্ষেপ নিতে হবে? কবে, কোথায় হবে ডকুমেন্ট ভেরিফিকেশন? এই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য এবং পরবর্তী সম্ভাব্য পরিকল্পনা জানতে আজকের প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

Read More: এয়ারপোর্টে ১৪৪৬টি শূন্যপদে ন্যূনতম মাধ্যমিক পাশে কর্মী নিয়োগ! প্রতিমাসে ৩৫,০০০ টাকা বেতন পাবেন।

ভেরিফিকেশনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট

প্রতিটি প্রার্থীকে নথি যাচাইয়ের সময় মূল ডকুমেন্টগুলির পাশাপাশি প্রত্যেকটির ফটোকপি সঙ্গে রাখতে হবে। নিচে গুরুত্বপূর্ণ ডকুমেন্টগুলির তালিকা দেওয়া হল—

1. শিক্ষাগত যোগ্যতার প্রমাণ: মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের মার্কশিট ও সার্টিফিকেট সঙ্গে রাখতে হবে। যদি উচ্চতর কোনও শিক্ষাগত যোগ্যতা থাকে, সেক্ষেত্রে তার সমস্ত মার্কশিট ও সার্টিফিকেটও নিয়ে যেতে হবে।

2. বয়সের প্রমাণ: মাধ্যমিক পরীক্ষার মার্কশিট বা এডমিট কার্ড বয়সের প্রমাণ হিসেবে ব্যবহার করা যেতে পারে।

3. TET সার্টিফিকেট: যদি প্রার্থী ২০১৭ সালের ১০ আগস্ট বা তার আগে TET উত্তীর্ণ হন, তবে সেই সার্টিফিকেট সঙ্গে রাখতে হবে।

4. ইন-সার্ভিস স্ট্যাটাসের প্রমাণ: যেসব প্রার্থী বর্তমানে স্কুলে চাকরি করছেন, তাদের নিয়োগপত্র, জয়েনিং রিপোর্ট, স্কুল কর্তৃপক্ষের সার্টিফিকেট, স্কুলের জন্য NOC ও স্বীকৃতির শংসাপত্র, মাসিক বেতনের প্রমাণ, ২০১৭ সালের জুলাই পর্যন্ত শেষ ছয় মাসের বেতনের স্টেটমেন্ট এবং GPF/CPF স্টেটমেন্ট সঙ্গে রাখতে হবে।

5. D.El.Ed সার্টিফিকেট: NIOS থেকে করা ১৮ মাসের D.El.Ed কোর্সের সার্টিফিকেট ও মার্কশিট সঙ্গে রাখতে হবে।

6. অন্যান্য ডকুমেন্ট: 2022 সালের নিয়োগ প্রক্রিয়ার রেজিস্ট্রেশন স্লিপ, মামলাকারী হিসাবে আদালতের প্রমাণপত্র, বাসস্থানের প্রমাণ হিসেবে আধার কার্ড বা ভোটার আইডি কার্ড, কাস্ট সার্টিফিকেট এবং আয়কর রিটার্নের প্রমাণপত্রও প্রয়োজন হতে পারে।

নথি যাচাইয়ের প্রক্রিয়া কোথায়, কতদিন চলবে?

কলকাতা উচ্চ আদালতের ১৩ জুন, ১৭ জুন ও ২৪ জুনের নির্দেশ অনুযায়ী যোগ্য প্রার্থীদের ডকুমেন্ট ভেরিফিকেশনের (WB Primary Teacher Recruitment 2025) জন্য ডাকা হয়েছে। এই প্রক্রিয়া চলবে ২২ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত। ভেরিফিকেশন হবে কলকাতার সল্টলেক সেক্টর II তে অবস্থিত আচার্য প্রফুল্লচন্দ্র ভবনে, যা প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রধান দপ্তর।

কাদের জন্য এই ডকুমেন্ট ভেরিফিকেশন?

WB Primary Teacher Recruitment 2025 মোট ২,১২৪ জন NIOS D.El.Ed প্রার্থী, যারা কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন, তাদের যোগ্যতা যাচাইয়ের জন্য এই ভেরিফিকেশন প্রক্রিয়া চালু করা হয়েছে।

ডকুমেন্ট ভেরিফিকেশন মানেই কি চাকরি নিশ্চিত?

প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকা হলেও সকলের চাকরি চূড়ান্ত হবে কি না, তা এখনও স্পষ্ট নয়। বিশেষত যেসব প্রার্থী বেসরকারি প্রতিষ্ঠানে যুক্ত হয়ে গেছেন, তাদের পক্ষে বেতনের প্রমাণপত্র বা পিএফ স্টেটমেন্ট সংগ্রহ করা কিছুটা কঠিন হতে পারে। ফলে সমস্ত শর্ত পূরণ করা অনেকের পক্ষেই চ্যালেঞ্জিং হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

WB Primary Teacher Recruitment 2025 Link

🌐 Official WebsiteClick Here
📄 Official NotificationDownload PDF

Gautam Mondal is the owner and content creator of the WB Tathya website. With over six years of experience in crafting engaging social media content, he has honed his skills in writing and digital communication. Gautam holds a Bachelor of Arts degree from Barasat University and is passionate about delivering insightful and impactful content to his audience.

Leave a Comment