NHPC Apprentice Recruitment 2025: কেন্দ্রীয় সরকারি সংস্থায় মাধ্যমিক পাশে ৩৬১টি শূন্যপদে অ্যাপ্রেন্টিস নিয়োগ! প্রতিমাসে ১৫,০০০ টাকা বেতন পাবেন।

NHPC Apprentice Recruitment 2025: কেন্দ্র সরকারের অধীনস্থ সংস্থা ন্যাশনাল হাইড্রোইলেক্ট্রিক পাওয়ার কর্পোরেশন (NHPC) লিমিটেডের তরফে প্রশিক্ষণের সুবর্ণ সুযোগ! ন্যাশনাল হাইড্রোইলেক্ট্রিক পাওয়ার কর্পোরেশন বা NHPC লিমিটেড সম্প্রতি একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে দেশের বিভিন্ন প্রান্তের অসংখ্য চাকরিপ্রার্থীকে অ্যাপ্রেন্টিসশিপের মাধ্যমে প্রশিক্ষণের সুযোগ দেওয়া হবে।

পশ্চিমবঙ্গ সহ ভারতের যে কোনো জেলা থেকে যোগ্য প্রার্থীরা এই প্রশিক্ষণ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন এবং নিয়োগপ্রাপ্তদের দেশের বিভিন্ন স্থানে পোস্টিং দেওয়া হবে। ইতিমধ্যেই আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে, তাই আগ্রহী প্রার্থীরা দেরি না করে বিস্তারিত তথ্য জেনে দ্রুত আবেদন করুন।

যে পদগুলিতে নিয়োগ হবে

  1. আইটিআই অ্যাপ্রেন্টিস,
  2. ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস,
  3. গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিস

মোট শূন্যপদের সংখ্যা

৩৬১টি

Read More: প্রকাশিত হলো প্রাথমিক শিক্ষক নিয়োগে ডকুমেন্ট ভেরিফিকেশনের বিজ্ঞপ্তি! তবে কি এবার ২১২৪ জনের চাকরি নিশ্চিত?

মাসিক বৃত্তি

প্রশিক্ষণ চলাকালীন প্রার্থীদের মাসিক বৃত্তি প্রদান করা হবে।

  1. আইটিআই অ্যাপ্রেন্টিস: প্রতি মাসে ১২,০০০ টাকা।
  2. ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস: প্রতি মাসে ১৩,৫০০ টাকা।
  3. গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিস: প্রতি মাসে ১৫,০০০ টাকা।

শিক্ষাগত যোগ্যতা

পদের ভিত্তিতে শিক্ষাগত যোগ্যতা আলাদা:

  1. গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিসের জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি প্রয়োজন।
  2. ডিপ্লোমা অ্যাপ্রেন্টিসের জন্য প্রার্থীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা পাশ হতে হবে।
  3. আইটিআই অ্যাপ্রেন্টিসের জন্য মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক পাশের পর আইটিআই সার্টিফিকেট থাকতে হবে।

বিস্তারিত তথ্যের জন্য আবেদনকারীদের NHPC-র অফিসিয়াল ওয়েবসাইট থেকে সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে দেখা উচিত।

বয়স সীমা (NHPC Apprentice Recruitment 2025)

প্রার্থীদের বয়স হতে হবে ন্যূনতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ৩০ বছর পর্যন্ত। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।

নিয়োগ পদ্ধতি

NHPC Apprentice Recruitment 2025 এই নিয়োগ প্রক্রিয়ায় কোনো লিখিত পরীক্ষা বা সাক্ষাৎকারের প্রয়োজন নেই। মূলত শিক্ষাগত যোগ্যতার নম্বরের ভিত্তিতে মেধা তালিকা তৈরি হবে এবং এরপর ডকুমেন্ট যাচাইয়ের মাধ্যমে নিয়োগ চূড়ান্ত করা হবে।

How To Apply For NHPC Apprentice Recruitment 2025?

  1. আগ্রহী প্রার্থীদের প্রথমে ন্যাশনাল অ্যাপ্রেন্টিস পোর্টালে নিজেদের রেজিস্ট্রেশন করতে হবে।
  2. এরপর NHPC-র অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট আবেদনপত্র সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় নথি জমা দিতে হবে।
  3. পুরো প্রক্রিয়া সম্পন্ন করে আগামী ১১ই আগস্ট এর মধ্যে আবেদন জমা দেওয়া বাধ্যতামূলক।

NHPC Apprentice Recruitment 2025 Links

🌐 Official WebsiteClick Here
✍ Apply LinkApply Now
📄 Official NotificationDownload PDF

Gautam Mondal is the owner and content creator of the WB Tathya website. With over six years of experience in crafting engaging social media content, he has honed his skills in writing and digital communication. Gautam holds a Bachelor of Arts degree from Barasat University and is passionate about delivering insightful and impactful content to his audience.

Leave a Comment