SBI Recruitment 2025: প্রতিবছরই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াসহ বিভিন্ন সরকারি ব্যাংকে চাকরি পাওয়ার জন্য হাজার হাজার চাকরিপ্রার্থী চেষ্টা চালিয়ে যান। এবার সেইসব প্রার্থীদের জন্য আবারো এক সুবর্ণ সুযোগ নিয়ে হাজির হয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)। চলতি বছরে ইতিমধ্যেই ব্যাংকের Probationary Officer (PO) পদে নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এর পরপরই, ব্যাংক আরও একটি গুরুত্বপূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এবার তিনটি ভিন্ন পদমর্যাদায় কর্মী নিয়োগ করা হবে।
আজকের এই প্রতিবেদনের মাধ্যমে এই নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন যেমন (SBI Recruitment 2025) কারা আবেদন করতে পারবেন? শেষ তারিখ কবে? কীভাবে আবেদন করতে হবে এবং নির্বাচন প্রক্রিয়া কেমন? আবেদনের জন্য প্রয়োজনীয় সমস্ত তথ্য একসাথে বিস্তারিতভাবে জেনে নিন।
পদের নাম
- জেনারেল ম্যানেজার (Bank General Manager)
- অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (Assistant Vice President)
- ডেপুটি ম্যানেজার (Deputy Manager)
মোট শূন্যপদের সংখ্যা
৩৩টি।
Read More: AIIMS এ মাধ্যমিক পাশ যোগ্যতায় ৩৫০১টি কর্মী নিয়োগ! আবেদনের বয়সসীমা ১৮ থেকে ৪৫ বছর।
শিক্ষাগত যোগ্যতা
প্রত্যেকটি পদের জন্য নির্ধারিত যোগ্যতা ও অভিজ্ঞতা আবশ্যক। যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন বা পোস্টগ্র্যাজুয়েশন ডিগ্রি থাকলেই আবেদন করা যাবে। তবে ব্যাংকিং সেক্টরে কাজ করার পূর্ব অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক।
বয়সসীমা (SBI Recruitment 2025)
আবেদনকারীর বয়স হতে হবে কমপক্ষে ২৫ বছর এবং সর্বাধিক ৫৫ বছর পর্যন্ত। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। আবেদন করার আগে অবশ্যই নির্দিষ্ট শিক্ষাগত ও অভিজ্ঞতার মানদণ্ড ভালোভাবে বুঝে নেওয়া প্রয়োজন।
মাসিক বেতন
SBI Recruitment 2025 পদের ভিত্তিতে নির্বাচিত প্রার্থীদের সম্মানজনক পারিশ্রমিক প্রদান করা হবে। এই নিয়োগে সর্বোচ্চ মাসিক বেতন এক কোটি টাকা পর্যন্ত হতে পারে।
নিয়োগ পদ্ধতি
এই নিয়োগগুলো IS Audit বিভাগে হবে এবং প্রার্থীদের উচ্চপদস্থ কর্মী হিসেবে নিযুক্ত করা হবে। নিয়োগ হবে নির্দিষ্ট সময়ের চুক্তির ভিত্তিতে—পাঁচ বছর ও তিন বছরের জন্য। তবে ডেপুটি ম্যানেজার পদে স্থায়ী নিয়োগের সম্ভাবনা রয়েছে। উল্লেখযোগ্যভাবে, কোনও লিখিত পরীক্ষা হবে না—সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী নির্বাচিত হবেন।
How To Apply For SBI Recruitment 2025?
- আগ্রহী প্রার্থীদের SBI-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে।
- আবেদনপত্র সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করতে হবে এবং ৭৫০ টাকা আবেদন ফি জমা দিতে হবে।
- আবেদন করার শেষ তারিখ ৩১শে জুলাই পর্যন্ত নির্ধারিত। বিস্তারিত জানতে নিচের লিঙ্ক থেকে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে পড়ুন।
SBI Recruitment 2025 Links
| 🌐 Official Website | Click Here |
| ✍ Apply Link | Apply Now |
| 📄 Official Notification | Download PDF |

