AIIMS CRE Recruitment 2025: অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সাইন্সেস (AIIMS)–এর তরফে মাল্টি টাস্কিং স্টাফসহ একাধিক পদে মোট ৩৫০১টি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ইতিমধ্যেই এই নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ নোটিফিকেশন AIIMS-এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
আজকের এই প্রতিবেদনের মাধ্যমে এই নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন যেমন (AIIMS CRE Recruitment 2025) কারা আবেদন করতে পারবেন? শেষ তারিখ কবে? কীভাবে আবেদন করতে হবে এবং নির্বাচন প্রক্রিয়া কেমন? আবেদনের জন্য প্রয়োজনীয় সমস্ত তথ্য একসাথে বিস্তারিতভাবে জেনে নিন।
নিয়োগকারী সংস্থা
AIIMS (All India Institute of Medical Sciences)
নোটিফিকেশন নম্বর: 278/2025
পদের নাম
- ডায়েটিশিয়ান,
- সরকারি ডায়েটিশিয়ান,
- অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার,
- জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার,
- অফিস অ্যাসিস্ট্যান্ট,
- এলডিসি (Lower Division Clerk),
- ইউডিসি (Upper Division Clerk),
- অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার,
- জুনিয়র ইঞ্জিনিয়ার,
- অডিওলজিস্ট,
- অডিও মিটার টেকনিশিয়ান,
- টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট,
- ওটি অ্যাসিস্ট্যান্ট,
- ফার্মাসিস্ট,
- হসপিটাল অ্যাটেনডেন্ট,
- অফিস অ্যাটেনডেন্ট,
- মাল্টি টাস্কিং স্টাফ (MTS),
- টেকনোলজিস্ট,
- রেডিওগ্রাফার,
- মেডিকেল সোশ্যাল সার্ভিস অফিসার,
- ডেমনস্ট্রেটার,
- সোশ্যাল সিকিউরিটি অফিসার ইত্যাদি।
শিক্ষাগত যোগ্যতা
- প্রার্থীকে ন্যূনতম মাধ্যমিক পাশ হতে হবে। তবে পদভেদে উচ্চমাধ্যমিক, গ্র্যাজুয়েশন বা পেশাগত ডিগ্রি (যেমন– ইঞ্জিনিয়ারিং, ফার্মাসি, মেডিকেল টেকনোলজি) প্রয়োজন হতে পারে।
- প্রতিটি পদের বিস্তারিত যোগ্যতা ও শূন্য পদের সংখ্যা জানার জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করা অনুগ্রহপূর্বক প্রয়োজন।
বয়সসীমা (AIIMS CRE Recruitment 2025)
প্রার্থীর বয়স ন্যূনতম ১৮ বছর এবং সর্বোচ্চ ৪৫ বছর হতে হবে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।
নিয়োগ প্রক্রিয়া
- প্রথম ধাপে কম্পিউটার ভিত্তিক লিখিত পরীক্ষা হবে, সম্ভাব্য তারিখ: ২৫ ও ২৬ আগস্ট, ২০২৫।
- এরপর উত্তীর্ণ প্রার্থীদের দক্ষতা পরীক্ষা ও ডকুমেন্ট ভেরিফিকেশন হবে।
- সমস্ত প্রক্রিয়া মেনে চূড়ান্ত নিয়োগ সম্পন্ন করা হবে।
How To Apply For AIIMS CRE Recruitment 2025?
- প্রথমে নিবন্ধন (Registration) করতে হবে।
- এরপর অনলাইন ফর্ম পূরণ করে ৩১ জুলাই, ২০২৫-এর মধ্যে জমা দিতে হবে।
- আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনে, AIIMS-এর অফিসিয়াল ওয়েবসাইটে:
🔗 www.aiimsexams.ac.in
AIIMS CRE Recruitment 2025 Links
| 🌐 Official Website | Click Here |
| ✍ Apply Link | Apply Now |
| 📄 Official Notification | Download PDF |

