IRCON Apprentice Recruitment 2025: রেলের নির্মাণকারী সংস্থা IRCON INTERNATIONAL LIMITED-এর তরফে আবারো কর্মী নিয়োগের দুর্দান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ডিপ্লোমা ও গ্র্যাজুয়েশন যোগ্যতায় চাকরিপ্রার্থীদের জন্য নতুন নিয়োগের সুযোগ এনে দিল রেলের নির্মাণকারী সংস্থা IRCON INTERNATIONAL LIMITED।
কেন্দ্রীয় রেল মন্ত্রকের অধীনস্থ এই সংস্থা এবার বিপুল সংখ্যক পুরুষ ও মহিলা চাকরিপ্রার্থীদের (IRCON Apprentice Recruitment 2025) অ্যাপ্রেন্টিস বা শিক্ষানবিশ পদে নিয়োগ করতে চলেছে। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য তুলে ধরা হলো এই প্রতিবেদনে।
পদের নাম
- গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস
- ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস
মোট শূন্যপদের সংখ্যা
৩০টি।
Read More: DRDO তে মাধ্যমিক পাশে অ্যাপ্রেন্টিস নিয়োগ! কোনরকম পরীক্ষা ছাড়াই সরাসরি চাকরি।
পদভিত্তিক যোগ্যতা
- গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস– এই পদে আবেদন করতে হলে প্রার্থীদের ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজিতে স্নাতক ডিগ্রি অথবা সমতুল্য যোগ্যতা থাকতে হবে।
- ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস– প্রার্থীদের ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজিতে ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে।
বয়সসীমা
IRCON Apprentice Recruitment 2025 আবেদনকারীদের বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছর এর মধ্যে। তপশিলি জাতি/উপজাতি প্রার্থীরা সর্বোচ্চ ৫ বছর এবং ওবিসি প্রার্থীরা সর্বোচ্চ ৩ বছর বয়সের ছাড় পাবেন সরকারি নিয়ম অনুসারে।
বেতন (IRCON Apprentice Recruitment 2025)
- গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস– মাসিক স্টাইপেন্ড পাবেন ১০,০০০ টাকা (এর মধ্যে ৪,৫০০ টাকা সরাসরি ব্যাংক একাউন্টে পাঠানো হবে)।
- ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস– মাসিক স্টাইপেন্ড পাবেন ৮,৫০০ টাকা (এর মধ্যে ৪,০০০ টাকা সরাসরি ব্যাংকে পাঠানো হবে)।
নিয়োগ পদ্ধতি
এই নিয়োগে লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ হবে না। সম্পূর্ণভাবে শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে তৈরি মেধাতালিকা অনুযায়ী প্রার্থীদের ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে নিয়োগ করা হবে। শুরুতে এক বছরের প্রশিক্ষণকাল নির্ধারিত। প্রশিক্ষণ শেষে প্রার্থীরা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে কাজের জন্য অতিরিক্ত সুযোগ পাবেন।
How To Apply For IRCON Apprentice Recruitment 2025?
- প্রথমে কেন্দ্রীয় সরকারের অ্যাপ্রেন্টিস পোর্টালে নাম নথিভুক্ত করতে হবে।
- তারপর IRCON-এর আধিকারিক ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদনপত্র পূরণ ও জমা দিতে হবে।
- আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় সমস্ত নথি ৩১/০৭/২০২৫ তারিখের মধ্যে যথাযথভাবে অনলাইনে ও অফলাইনে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে।
- নিয়োগ বিজ্ঞপ্তি ভালোভাবে পড়ে তবেই আবেদন করুন। নিচের লিঙ্ক থেকে বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে বিস্তারিত তথ্য জেনে নিন।
IRCON Apprentice Recruitment 2025 Links
| 🌐 Official Website | Click Here |
| ✍ Apply Link | Apply Now |
| 📄 Official Notification | Download PDF |

