DRDO Apprentice Recruitment 2025: প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (DRDO) অ্যাপ্রেন্টিস আইন অনুযায়ী মোট ২০ জন চাকরিপ্রার্থীকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মাধ্যমিক পাশ করেই নির্দিষ্ট কিছু অ্যাপ্রেন্টিস পদে আবেদন জানানো সম্ভব।
তবে আবেদন করার আগে প্রার্থীদের নির্দিষ্ট যোগ্যতা ও নিয়োগ পদ্ধতি সম্পর্কে বিস্তারিতভাবে জানা প্রয়োজন। কী কী পদে নিয়োগ হবে? মাসিক স্টাইপেন্ড কত? কীভাবে আবেদন করতে হবে? এসব গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর রইল আজকের প্রতিবেদনে।
পদের নাম
- ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস ট্রেনি: মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ও ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং
- ITI ট্রেড অ্যাপ্রেন্টিস ট্রেনি: মেশিনিস্ট, ফিটার ও ইলেকট্রিশিয়ান
মোট শূন্যপদের সংখ্যা
২০টি।
বয়স সীমা
DRDO Apprentice Recruitment 2025 প্রার্থীর বয়স কমপক্ষে ১৮ বছর এবং সর্বোচ্চ ২৭ বছর হতে হবে। বয়স গণনার জন্য ধরতে হবে ৩১ জুলাই, ২০২৫ তারিখ।
শিক্ষাগত যোগ্যতা
- ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস– সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে।
- ITI ট্রেড অ্যাপ্রেন্টিস– সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে নির্দিষ্ট ট্রেডে ভোকেশনাল ট্রেনিং সম্পন্ন করে সার্টিফিকেট অর্জন থাকতে হবে।
স্টাইপেন্ডের পরিমাণ
| ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস পদে | প্রতিমাসে ৮,০০০ টাকা |
| ITI ট্রেড অ্যাপ্রেন্টিস পদে | প্রতিমাসে ৭,০০০ টাকা |
নিয়োগ পদ্ধতি
প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে শর্টলিস্ট করা হবে। এরপর লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ ছাড়াই কেবল ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে নিয়োগ সম্পন্ন করবে DRDO।
How To Apply For DRDO Apprentice Recruitment 2025?
- প্রথমে ন্যাশনাল অ্যাপ্রেন্টিস পোর্টাল (https://nats.education.gov.in) -এ গিয়ে প্রার্থীদের নাম রেজিস্ট্রেশন করতে হবে।
- এরপর DRDO-র অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করে হাতে কলমে পূরণ করতে হবে।
- পূর্ণাঙ্গ আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র সংযুক্ত করে স্পিড পোস্টের মাধ্যমে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে।
প্রয়োজনীয় নথিপত্র
- মাধ্যমিকের মার্কশিট ও সার্টিফিকেট
- ডিপ্লোমা/ITI-এর প্রতিটি সেমিস্টারের মার্কশিট ও সার্টিফিকেট
- কাস্ট সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়)
- PWD সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়)
- পরিচয়পত্র (সরকার স্বীকৃত)
- EWS সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়)
- দু’টি পাসপোর্ট সাইজের রঙিন ছবি
- পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট
- মেডিকেল ফিটনেস সার্টিফিকেট
আবেদনপত্র পাঠানোর ঠিকানা
The Centre Head
Defence Institute of Biodefence Technologies,
DRDO, Ministry of Defence,
Siddarthanagar, Mysore – 570011
DRDO Apprentice Recruitment 2025 Links
| 🌐 Official Website | Click Here |
| 📄 Official Notification | Download PDF |

