Railway Recruitment 2025: বর্তমানে দেশের যুবসমাজ বেকারত্বের সমস্যায় নাজেহাল। সরকারি চাকরির আশায় বহু যুবক-যুবতী দিনের পর দিন চেষ্টারত। এই পরিস্থিতিতে রেলওয়ের তরফে আবারও বিশাল সংখ্যক শূন্য পদে নিয়োগের সুযোগ এনে আশার আলো দেখালো ইস্টার্ন রেলওয়ে। বিশেষত যারা দক্ষতা ও অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে সরকারি চাকরির পথে এগোতে চান, তাদের জন্য এই অ্যাপ্রেন্টিস নিয়োগ এক অসাধারণ সুযোগ।
সরকারি প্রশিক্ষণ প্রকল্পের আওতায় অ্যাপ্রেন্টিস পদে নিয়োগপ্রাপ্তরা মাসিক ভাতা পাওয়ার পাশাপাশি রেলওয়ের বিভিন্ন ট্রেডে হাতে-কলমে কাজ শেখার সুযোগ পাবেন। ভবিষ্যতে অন্যান্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির পথও খুলে যেতে পারে।
Railway Recruitment 2025 এই নিয়োগে পশ্চিমবঙ্গ ছাড়াও আশেপাশের রাজ্যের প্রার্থীরাও আবেদন করতে পারবেন। বিস্তারিত জানুন নিচে।
নিয়োগকারী সংস্থা
ইস্টার্ন রেলওয়ে (Eastern Railway)
পদের নাম
অ্যাপ্রেন্টিস (Apprentice)

Read More: কেন্দ্রীয় সরকারি দপ্তরে মাধ্যমিক পাশে বিপুল কর্মী নিয়োগ! আবেদন পদ্ধতি জেনে নিন।
নিয়োগকৃত ট্রেডসমূহ
- ফিটার
- টার্নার
- মেশিনিস্ট
- ওয়েল্ডার
- ইলেকট্রিশিয়ান
- পেইন্টার
- কার্পেন্টার
- রেফ্রিজারেশন ও এসি মেকানিক
- ডিজেল মেকানিক
- ইলেকট্রনিক্স মেকানিক
- মোটর ভেহিকেল মেকানিক ইত্যাদি।
মোট শূন্যপদের সংখ্যা
৩১১৫টি পদে নিয়োগ করা হবে।
যে ডিভিশনগুলিতে নিয়োগ হবে
Railway Recruitment 2025 প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে, ইস্টার্ন রেলওয়ের হাওড়া, লিলুয়া, শিয়ালদা, কাঁচরাপাড়া, মালদা, আসানসোল (পশ্চিমবঙ্গ) এবং জামালপুর (বিহার) ডিভিশনে এই নিয়োগ প্রক্রিয়া চলবে।
আবেদনের যোগ্যতা
1. বয়সসীমা: আবেদনকারীর বয়স ১৫ থেকে ২৪ বছরের মধ্যে হতে হবে (সংরক্ষিত শ্রেণীর জন্য সরকারি নিয়ম অনুযায়ী ছাড় প্রযোজ্য)।
2. শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বোর্ড থেকে কমপক্ষে ৫০% নম্বর সহ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট ট্রেডে এনসিভিটি (NCVT)- অনুমোদিত ITI সার্টিফিকেট থাকা আবশ্যক।
নিয়োগ পদ্ধতি
Railway Recruitment 2025 এই নিয়োগে কোনরকম লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ নেই। আবেদনকারীদের মাধ্যমিক এবং ITI পরীক্ষার নম্বরের ভিত্তিতে মেধাতালিকা তৈরি করা হবে। তালিকাভুক্ত প্রার্থীদের ডকুমেন্ট ভেরিফিকেশন শেষে নিয়োগ করা হবে।
How To Apply For Railway Recruitment 2025?
- প্রথমে সরকারি অ্যাপ্রেন্টিস পোর্টাল www.apprenticeshipindia.gov.in -এ নিজের নাম রেজিস্টার করুন।
- এরপর পূর্ব রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইট www.rrcer.org -এ গিয়ে আবেদন ফর্ম পূরণ করে ১৩/০৯/২০২৫ তারিখের মধ্যে জমা দিন।
Railway Recruitment 2025 Links
| 🌐 Official Website | Click Here |
| 📄 Official Notification | Download PDF |
বিশেষ টিপস: এই ধরনের প্রশিক্ষণ নিয়োগ ভবিষ্যতে স্থায়ী চাকরির পথ খুলে দিতে পারে। তাই যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অবশ্যই আবেদন করুন।

