ICMR Recruitment 2025: রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য ফের এক চমৎকার সুযোগ। দেশের দুই কেন্দ্রীয় সংস্থা, ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ (ICMR) এবং ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইমিউনোহেমাটোলজি (NIIH) সম্প্রতি একাধিক শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় নিয়োগ হবে প্রার্থীদের।
আজকের এই প্রতিবেদনে প্রতিটি পদের বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে, যাতে আপনি সঠিকভাবে আবেদন প্রক্রিয়া বুঝে দ্রুত আবেদন সম্পন্ন করতে পারেন।
গুরুত্বপূর্ণ তারিখ (ICMR Recruitment 2025)
| এডমিট কার্ড | সেপ্টেম্বর, ২০২৫-এর দ্বিতীয় সপ্তাহ (সম্ভাব্য প্রকাশ) |
| CBT ও CPT পরীক্ষা | সেপ্টেম্বরের তৃতীয় ও চতুর্থ সপ্তাহ (সম্ভাব্য প্রকাশ) |
নিয়োগকারী সংস্থা
ICMR ও NIIH

শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত তথ্য
১. অ্যাসিস্ট্যান্ট (ASST01)
- বেতন: লেভেল ৬ অনুসারে, ৩৫,৪০০ টাকা থেকে ১,১২,৪০০ টাকা।
- বয়সসীমা: ১৮–৩০ বছর
- শূন্যপদ: ১টি
- যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ৩ বছরের স্নাতক ডিগ্রি এবং এমএস অফিস ও পাওয়ার পয়েন্টে সাধারণ কম্পিউটার জ্ঞান।
২. আপার ডিভিশন ক্লার্ক (UDC02)
- বেতন: লেভেল ৪ অনুসারে, ২৫,৫০০ টাকা থেকে ৮১,১০০ টাকা।
- বয়সসীমা: ১৮–২৭ বছর
- শূন্যপদ: ১টি
- যোগ্যতা: যেকোনো বিষয়ে ডিগ্রি ও কম্পিউটারে টাইপিং স্পিড ইংরেজিতে ৩৫ শব্দ/মিনিট বা হিন্দিতে ৩০ শব্দ/মিনিট।
৩. লোয়ার ডিভিশন ক্লার্ক (LDC03)
- বেতন: লেভেল ২ অনুসারে, ১৯,৯০০ টাকা থেকে ৬৩,২০০ টাকা।
- বয়সসীমা: ১৮–২৭ বছর
- শূন্যপদ: ১টি
- যোগ্যতা: ১২তম শ্রেণি পাস ও টাইপিং স্পিড ইংরেজিতে ৩৫ শব্দ/মিনিট বা হিন্দিতে ৩০ শব্দ/মিনিট।
৪. পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট (PA04)
- বেতন: লেভেল ৬ অনুসারে, ৩৫,৪০০ টাকা থেকে ১,১২,৪০০ টাকা।
- বয়সসীমা: ১৮–৩০ বছর
- শূন্যপদ: ১টি
- যোগ্যতা: যেকোনো বিষয়ে ৩ বছরের গ্র্যাজুয়েশন ডিগ্রি, কম্পিউটার দক্ষতা ও শর্টহ্যান্ডে প্রতি মিনিটে ১২০ শব্দ (ইংরেজি/হিন্দি) টাইপ করার দক্ষতা।
৫. টেকনিকাল অ্যাসিস্ট্যান্ট (TA05)
- বেতন: লেভেল ৬ অনুসারে, ৩৫,৪০০ টাকা থেকে ১,১২,৪০০ টাকা।
- বয়সসীমা: ১৮–৩০ বছর
- শূন্যপদ: ২টি
- যোগ্যতা: বায়োলজিক্যাল সায়েন্স বা বায়োটেকনোলজিতে ফার্স্ট ক্লাস ব্যাচেলর ডিগ্রি।
৬. টেকনিশিয়ান-১ (TECH06)
- বেতন: লেভেল ২ অনুসারে, ১৯,৯০০ টাকা থেকে ৬৩,২০০ টাকা।
- বয়সসীমা: ১৮–২৮ বছর
- শূন্যপদ: ৪টি
- যোগ্যতা: বিজ্ঞান বিভাগে ১২তম শ্রেণি ৫৫% নম্বরসহ উত্তীর্ণ এবং মেডিকেল ল্যাব টেকনোলজিতে ১ বছরের ডিপ্লোমা।
৭. ল্যাব অ্যাটেনডেন্ট-১ (LA07)
- বেতন: লেভেল ১ অনুসারে, ১৮,০০০ টাকা থেকে ৫৬,৯০০ টাকা।
- বয়সসীমা: ১৮–২৫ বছর
- শূন্যপদ: ১টি
- যোগ্যতা: ৫০% নম্বরসহ দশম শ্রেণি পাস ও সংশ্লিষ্ট কাজে ১ বছরের অভিজ্ঞতা অথবা ট্রেড সার্টিফিকেট।
নিয়োগ পদ্ধতি
ICMR Recruitment 2025 প্রার্থীদের নির্বাচন করা হবে কম্পিউটার ভিত্তিক পরীক্ষার (CBT) মাধ্যমে। কিছু পদের জন্য কম্পিউটার স্কিল টেস্ট (CPT) নেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে তৈরি হবে চূড়ান্ত মেধা তালিকা।
How To Apply For ICMR Recruitment 2025?
আবেদন করতে হবে শুধুমাত্র অনলাইনে, অফিসিয়াল ওয়েবসাইট https://joinicmr.in এর মাধ্যমে। আবেদন করতে প্রার্থীদের বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর বাধ্যতামূলক।
আবেদনের শেষ তারিখ: ১৪ আগস্ট, ২০২৫
আবেদন মূল্য
| সাধারণ/ওবিসি/ইডব্লিউএস | ২০০০ টাকা |
| SC/ST/মহিলা প্রার্থীদের জন্য | ১৬০০ টাকা |
ICMR Recruitment 2025 Links
| 🌐 Official Website | Click Here |
| ✍ Apply Link | Apply Now |
| 📄 Official Notification | Download PDF |

