WBSSC Group C and D Recruitment 2025: অবশেষে প্রকাশিত হল রাজ্যের সরকারি স্কুলে গ্রুপ C ও D পদে নিয়োগের বিজ্ঞপ্তি! অষ্টম শ্রেণি পাশে আবেদন করো।

WBSSC Group C and D Recruitment 2025: পশ্চিমবঙ্গ রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য এটি এক গুরুত্বপূর্ণ সুযোগ। বহুদিন ধরেই স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে শিক্ষক নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হলেও অশিক্ষক কর্মীদের নিয়োগ নিয়ে একাধিক প্রশ্ন উঠেছিল। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটিয়ে, এবার গ্রুপ সি এবং গ্রুপ ডি বিভাগে একাধিক নন টিচিং পদের জন্য নিয়োগের ঘোষণা করা হয়েছে।

রাজ্যের বিভিন্ন স্কুলে এই পদগুলির (WBSSC Group C and D Recruitment 2025) জন্য যোগ্য প্রার্থীদের আবেদন করতে আহ্বান জানানো হয়েছে। তাহলে আর দেরি না করে, নিচের প্রতিবেদন থেকে নিয়োগের প্রতিটি দিক বিস্তারিত জেনে নিন।

নিয়োগ সংক্রান্ত সংক্ষিপ্ত তথ্য

নিয়োগকারী সংস্থাপশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন (WBSSC)
পদের নামলাইব্রেরিয়ান, ক্লার্ক ও গ্রুপ ডি কর্মী
আবেদন পদ্ধতিঅনলাইন

Read More: স্টেট ব্যাঙ্কে গ্রাজুয়েশন পাশে ৫১৮০ জন জুনিয়র অ্যাসোসিয়েট নিয়োগ! প্রতিমাসে বেতন পাবেন ২৬,৭৩০/- টাকা।

পদ অনুসারে শিক্ষাগত যোগ্যতা

1. লাইব্রেরিয়ান: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সাধারণ বিভাগে স্নাতক ডিগ্রি থাকা আবশ্যক। স্নাতক ডিগ্রি নিয়মিত, বহিরাগত বা দূরশিক্ষার মাধ্যমে প্রাপ্ত হলেও চলবে। এর সঙ্গে লাইব্রেরি সায়েন্স বিষয়ে ডিগ্রি বা যোগ্যতা অবশ্যই থাকতে হবে।

2. ক্লার্ক: যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা আবেদন করতে পারবেন।উচ্চ মাধ্যমিক পাশ প্রার্থীরাও আবেদন করতে পারবেন।

3. গ্রুপ ডি: ন্যূনতম অষ্টম শ্রেণি পাশ হলেই এই পদে (WBSSC Group C and D Recruitment 2025) আবেদন করা যাবে। পশ্চিমবঙ্গ রাজ্য বা কেন্দ্রীয় সরকার স্বীকৃত যেকোনো স্কুল বা বোর্ড থেকে অষ্টম শ্রেণি পাশ করতে হবে।

বয়সসীমা (০১/০১/২০২৫ অনুযায়ী)

WBSSC Group C and D Recruitment 2025 সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সে ছাড় পাবেন।

লাইব্রেরিয়ান২০ থেকে ৪০ বছর
ক্লার্ক ও গ্রুপ ডি১৮ থেকে ৪০ বছর

নিয়োগ প্রক্রিয়া

1. লাইব্রেরিয়ান পদের জন্য

OMR ভিত্তিক লিখিত পরীক্ষা৭৫ নম্বর
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা১৫ নম্বর
ইন্টারভিউ১০ নম্বর

2. ক্লার্ক পদের জন্য

লিখিত পরীক্ষা (OMR ভিত্তিক)৬০ নম্বর
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা১৫ নম্বর
ইন্টারভিউ ও কম্পিউটার টাইপিং পরীক্ষা২৫ নম্বর

3. গ্রুপ ডি পদের জন্য

লিখিত পরীক্ষা৪০ নম্বর
অভিজ্ঞতা৫ নম্বর
ইন্টারভিউ৫ নম্বর

আবেদন পদ্ধতি (WBSSC Group C and D Recruitment 2025)

আগ্রহী প্রার্থীদের WBSSC-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে আবেদন করতে হবে। আবেদনের আগে নিচে দেওয়া লিঙ্ক থেকে নিয়োগ বিজ্ঞপ্তি ডাউনলোড করে প্রতিটি বিষয় ভালোভাবে পড়ে নেওয়া অনুরোধ করা হচ্ছে।

পশ্চিমবঙ্গ রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য অবশেষে বহু প্রতীক্ষার পর প্রকাশিত হলো দুর্দান্ত নিয়োগ বিজ্ঞপ্তি, যেখানে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের নন টিচিং স্টাফ পদে চাকরিপ্রার্থীরা আবেদন জানাতে পারবেন।

WBSSC Group C and D Recruitment 2025 Links

🌐 Official WebsiteClick Here
📄 Official NotificationDownload PDF

Gautam Mondal is the owner and content creator of the WB Tathya website. With over six years of experience in crafting engaging social media content, he has honed his skills in writing and digital communication. Gautam holds a Bachelor of Arts degree from Barasat University and is passionate about delivering insightful and impactful content to his audience.

Leave a Comment