SBI Clerk Recruitment 2025: রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য দারুণ সুখবর! সম্প্রতি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) জুনিয়র অ্যাসোসিয়েটস পদের জন্য একটি গুরুত্বপূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। রয়েছে বিপুল সংখ্যক শূন্যপদ, যা রাজ্যের বহু চাকরিপ্রার্থীর জন্য এক সুবর্ণ সুযোগ।
এই নিয়োগের শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি, ও সম্পূর্ণ নির্বাচনী প্রক্রিয়া নিয়ে বিস্তারিত তথ্য রইল আজকের এই বিশেষ প্রতিবেদনে। তাই দেরি না করে একনজরে দেখে নিন সমস্ত প্রয়োজনীয় তথ্য।
নিয়োগ সংক্রান্ত সংক্ষিপ্ত তথ্য
| নিয়োগকারী সংস্থা | স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) |
| পদের নাম | জুনিয়র অ্যাসোসিয়েট (কাস্টোমার সাপোর্ট ও সেলস) / ক্লার্ক |
| মোট শূন্যপদ | ৬,৫৮৯টি |

মোট শুন্যপদের সংখ্যা
মোট শূন্যপদ ৬,৫৮৯টি। যেমন-
- যার মধ্যে ৫,১৮০টি নিয়মিত পদ।
- ও ১,৪০৯টি ব্যাকলগ পদ অন্তর্ভুক্ত।
শিক্ষাগত যোগ্যতা (SBI Clerk Recruitment 2025)
প্রার্থীদের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (Graduate) ডিগ্রি অর্জিত থাকতে হবে।
অন্যান্য যোগ্যতা
- কম্পিউটার ব্যবহারে মৌলিক দক্ষতা থাকতে হবে।
- স্থানীয় ভাষায় দক্ষতা থাকাও বাধ্যতামূলক, কারণ প্রার্থীদের স্থানীয় ভাষা পরীক্ষা দিতে হবে।
বয়সসীমা
SBI Clerk Recruitment 2025 আবেদনকারীর বয়স ১লা এপ্রিল ২০২৫ অনুযায়ী ২০ থেকে ২৮ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।
বেতন কাঠামো (SBI Clerk Recruitment 2025)
- সাধারণ শহরাঞ্চলে প্রারম্ভিক মূল বেতন ২৬,৭৩০/- টাকা।
- মেট্রো শহরে (যেমন মুম্বই) একজন ক্লার্ক ক্যাডার কর্মীর মোট বেতন প্রায় ৪৬,০০০/- টাকা, যার মধ্যে রয়েছে মহার্ঘ ভাতা ও অন্যান্য ভাতা।
নিয়োগ প্রক্রিয়া
প্রার্থীদের নির্বাচিত হতে হবে তিনটি ধাপের মাধ্যমে –
- প্রিলিমিনারি পরীক্ষা
- মেইন পরীক্ষা
- স্থানীয় ভাষা দক্ষতা পরীক্ষা
How To Apply For SBI Clerk Recruitment 2025?
যোগ্য ও আগ্রহী প্রার্থীরা SBI-র অফিসিয়াল ওয়েবসাইটের নিচের যে-কোনো লিঙ্ক থেকে অনলাইনে আবেদন করতে পারবেন –
আবেদনের শেষ তারিখ: ২৬ আগস্ট ২০২৫ (মঙ্গলবার)
আবেদন মূল্য
| সাধারণ, ওবিসি, ইডব্লিউএস প্রার্থীদের জন্য | ৭৫০/- টাকা |
| SC/ST/PwBD/Ex-Servicemen প্রার্থীদের জন্য | কোনো আবেদন মূল্য নেই |
SBI Clerk Recruitment 2025 Links
| 🌐 Official Website | Click Here |
| ✍ Apply Link | Apply Now |
| 📄 Official Notification | Download PDF |

