IOB Recruitment 2025: ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্কে ৭৫০টি শূন্যপদে অ্যাপ্রেন্টিস নিয়োগ! প্রতিমাসে স্টাইপেন্ড পাবেন ১৫,০০০/- টাকা।

IOB Recruitment 2025: ব্যাংকের চাকরিপ্রার্থীদের জন্য আবারো দুর্দান্ত সুখবর! পশ্চিমবঙ্গসহ গোটা ভারতবর্ষের চাকরিপ্রার্থীদের জন্য ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্কে (Indian Overseas Bank) ৭৫০টি শিক্ষানবিশ (Apprentice) পদে নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ব্যাঙ্কের চাকরি সবসময়ই প্রার্থীদের কাছে স্থায়ী ও মর্যাদাপূর্ণ কর্মজীবনের প্রতীক। এবার ভারতীয় অ্যাপ্রেন্টিস আইনের অধীনে এই বৃহৎ নিয়োগের সুযোগ তৈরি হয়েছে, যার মধ্যে ৩৫টি শূন্যপদ শুধুমাত্র পশ্চিমবঙ্গে। আবেদনকারীরা সম্পূর্ণ অনলাইন প্রক্রিয়ার মাধ্যমে এই সুযোগ গ্রহণ করতে পারবেন।

Important Dates

আবেদন শুরুর তারিখ১০/০৮/২০২৫
আবেদনের শেষ তারিখ২০/০৮/২০২৫

নিয়োগকারী সংস্থা

ভারতীয় ওভারসিজ ব্যাঙ্ক (Indian Overseas Bank)

পদের নাম

অ্যাপ্রেন্টিস / শিক্ষানবিশ

Read More: ইউনিয়ন ব্যাঙ্কে ২৫০টি শূন্যপদে ওয়েলথ ম্যানেজার নিয়োগ! প্রতিমাসে নুন্যতম ৬৪,৮২০/- টাকা বেতন পাবেন।

শূন্যপদের সংখ্যা

  1. মোট শুন্যপদের সংখ্যা: ৭৫০টি
  2. পশ্চিমবঙ্গ: ৩৫টি

শিক্ষাগত যোগ্যতা

  1. আবেদনকারীকে ভারতের যেকোনো রাজ্যের নাগরিক হতে হবে।
  2. আবেদনকারীর যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি (Graduate) থাকা আবশ্যক।

বয়সসীমা (IOB Recruitment 2025)

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে, ১০/০৮/২০২৫ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়সসীমা হতে হবে ২০ থেকে ২৮ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী সর্বোচ্চ বয়সে ছাড় দেওয়া হবে।

মাসিক স্টাইপেন্ড (নিয়োগের স্থান অনুযায়ী)

মেট্রোপলিটন এলাকা১৫,০০০ টাকা
আরবান/শহুরে এলাকা১২,০০০ টাকা
সেমি আরবান/গ্রামীণ এলাকা১০,০০০ টাকা

নিয়োগ প্রক্রিয়া

১. অনলাইন লিখিত পরীক্ষা (CBT)
২. স্থানীয় ভাষার পরীক্ষা

লিখিত পরীক্ষার কাঠামো

  1. মোট প্রশ্ন: ১০০টি (প্রতিটি ১ নম্বর)
  2. মোট নম্বর: ১০০
  3. সময়: ৯০ মিনিট

বিষয়ভিত্তিক বিভাজন

সাধারণ জ্ঞান ও অর্থনৈতিক জ্ঞান২৫ প্রশ্ন
সাধারণ ইংরেজি২৫ প্রশ্ন
রিজনিং ও গণিত২৫ প্রশ্ন
কম্পিউটার জ্ঞান২৫ প্রশ্ন

How To Apply For IOB Recruitment 2025?

  1. প্রথমে ভারতীয় অ্যাপ্রেন্টিস পোর্টালে রেজিস্ট্রেশন করতে হবে।
  2. এরপর অফিসিয়াল ওয়েবসাইট www.bfsissc.com-এর Career বিভাগ থেকে আবেদনপত্র পূরণ ও জমা দিতে হবে।

আবেদন মূল্য

শারীরিকভাবে বিশেষ সক্ষম (PwD) প্রার্থীদের জন্য৪৭২ টাকা
মহিলা / SC / ST প্রার্থীদের জন্য৭০৮ টাকা
অন্যান্য৯৪৪ টাকা

গুরুত্বপূর্ণ নির্দেশনা

  1. আবেদন করার আগে বিজ্ঞপ্তির পূর্ণাঙ্গ PDF ভালোভাবে পড়ে নিন।
  2. লিখিত পরীক্ষায় পাশ করার পর স্থানীয় ভাষার পরীক্ষায় উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক।
  3. নিয়োগ সম্পূর্ণভাবে চুক্তিভিত্তিক, মেয়াদ শেষ হওয়ার পর স্থায়ীকরণের কোনো নিশ্চয়তা নেই।

IOB Recruitment 2025 Links

🌐 Official WebsiteClick Here
✍ Apply LinkApply Now
📄 Official NotificationDownload PDF

Gautam Mondal is the owner and content creator of the WB Tathya website. With over six years of experience in crafting engaging social media content, he has honed his skills in writing and digital communication. Gautam holds a Bachelor of Arts degree from Barasat University and is passionate about delivering insightful and impactful content to his audience.

Leave a Comment