OASIS Scholarship 2025: দারিদ্র্যের কারণে যাতে মেধাবী ছাত্রছাত্রীদের পড়াশোনা মাঝপথে থেমে না যায়, সেই লক্ষ্যেই কেন্দ্রীয় ও রাজ্য সরকারের উদ্যোগে বহু মেধাবৃত্তি প্রকল্প চালু করা হয়েছে। ভারত সরকার ও সামাজিক ন্যায় ও অধিকারের মন্ত্রকের যৌথ উদ্যোগে শুরু হয়েছে এমনই একটি উল্লেখযোগ্য প্রকল্প OASIS Scholarship।
মূলত দেশের তপশিলি জাতি, উপজাতি এবং অনগ্রসর শ্রেণীর মেধাবী ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষায় এগিয়ে যেতে সহায়তা করাই এর উদ্দেশ্য। এই স্কলারশিপ শুধু আর্থিক সহায়তাই নয়, বরং উচ্চশিক্ষার পথে চলতে অনুপ্রেরণা জোগায়। আজকের প্রতিবেদনে এই স্কলারশিপের সমস্ত খুঁটিনাটি তথ্য তুলে ধরা হলো।
OASIS Scholarship 2025
ভারতের প্রাচীনকাল থেকেই তপশিলি জাতি, উপজাতি এবং পিছিয়ে পড়া সম্প্রদায়ের সামাজিক ও আর্থিক অবস্থা পিছিয়ে ছিল। সমতা ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তুলতে সরকার দীর্ঘদিন ধরেই এদের জন্য নানা সুযোগ-সুবিধা দিয়ে আসছে। তবে এই পরিবারের প্রতিভাবান ছাত্রছাত্রীরা যেন উচ্চশিক্ষার স্বপ্নপূরণ থেকে বঞ্চিত না হন, সেই কারণেই চালু হয়েছে OASIS Scholarship 2025।

Read More: ইউনিয়ন ব্যাঙ্কে ২৫০টি শূন্যপদে ওয়েলথ ম্যানেজার নিয়োগ! প্রতিমাসে নুন্যতম ৬৪,৮২০/- টাকা বেতন পাবেন।
OASIS Scholarship 2025 এর যোগ্যতা
১) আবেদনকারী অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে।
২) আবেদনকারীকে তপশিলি জাতি, উপজাতি বা অনগ্রসর শ্রেণীর অন্তর্ভুক্ত হতে হবে এবং বৈধ SC/ST/OBC সার্টিফিকেট থাকতে হবে।
৩) আবেদনকারীকে স্বীকৃত বিদ্যালয়, কলেজ বা বিশ্ববিদ্যালয়ে নিয়মিত কোর্সে অধ্যয়নরত থাকতে হবে (করেসপন্ডেন্স কোর্স গ্রহণকারীরা আবেদন করতে পারবেন না)।
৪) শেষ পরীক্ষায় ন্যূনতম ৬০% নম্বর প্রাপ্ত হতে হবে।
৫) পারিবারিক বার্ষিক আয় নির্ধারিত সীমার মধ্যে থাকতে হবে।
স্কলারশিপের পরিমাণ
| মাধ্যমিক স্তর | বছরে ১২,০০০ টাকা |
| উচ্চ মাধ্যমিক স্তর | বছরে ১৮,০০০ টাকা |
| স্নাতক বা স্নাতকোত্তর স্তর | বছরে ৪৫,০০০ টাকা থেকে ৪৮,০০০ টাকা |
How To Apply For OASIS Scholarship 2025?
- OASIS Scholarship 2025 এ আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইন ভিত্তিক।
- প্রথমে অফিসিয়াল পোর্টাল https://oasis.gov.in/–এ ভিজিট করতে হবে।
- সেখানে নতুন রেজিস্ট্রেশন সম্পন্ন করে আবেদনপত্র পূরণ করতে হবে।
- প্রয়োজনীয় নথি আপলোড করে সমস্ত তথ্য যাচাই করে Submit–এ ক্লিক করতে হবে।
- আবেদন জমা দেওয়ার পর একটি হার্ডকপি প্রিন্ট নিয়ে সংরক্ষণ করতে হবে।
পিছিয়ে পড়া সম্প্রদায়ের ছাত্রছাত্রীদের জন্য নতুন সম্ভাবনার দরজা খুলে দেয় OASIS Scholarship। তাই যারা এখনও আবেদন করেননি, তারা যত দ্রুত সম্ভব অনলাইনে আবেদনপত্র পূরণ করে জমা দিন।
OASIS Scholarship 2025 Links
| 🌐 Official Website | Click Here |
| ✍ Apply Link | Apply Now |

