BOB Recruitment 2025: ব্যাংকের চাকরিপ্রার্থীদের জন্য বড় সুখবর প্রকাশ করল ব্যাঙ্ক অফ বরোদা, যেখানে ২৫০০ শূন্যপদে স্থানীয় ব্রাঞ্চে কর্মী হিসেবে নিযুক্ত হওয়ার সুযোগ থাকছে। যে কোনও বিষয়ে স্নাতক প্রার্থীরা সরাসরি এই পদের জন্য আবেদন করতে পারবেন। তবে আবেদনকারীদের স্থানীয় ভাষায় পড়া, লেখা ও কথা বলায় দক্ষ হতে হবে।
পশ্চিমবঙ্গসহ ভারতের একাধিক রাজ্যের ব্যাঙ্ক অফ বরোদা শাখায় এই (BOB Recruitment 2025) নিয়োগ হবে। তাই নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য যেমন পদের বিবরণ, যোগ্যতা, মাসিক বেতন ও নিয়োগ প্রক্রিয়া, আবেদন পদ্ধতি সব কিছু বিস্তারিত জানতে প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
নিয়োগকারী সংস্থা
ব্যাঙ্ক অফ বরোদা (BOB)।
পদের নাম
লোকাল ব্যাংক অফিসার।
মোট শূন্যপদ
২৫০০টি।
শিক্ষাগত যোগ্যতা
ভারতের যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনও বিষয়ে স্নাতক হলেই আবেদন করা যাবে। কস্ট অ্যাকাউন্টিং, ইঞ্জিনিয়ারিং বা মেডিক্যাল ডিগ্রিধারীরাও এই পদের জন্য আবেদন করতে পারবেন।
বয়সসীমা
BOB Recruitment 2025 ন্যূনতম ২১ বছর থেকে সর্বাধিক ৩০ বছর পর্যন্ত প্রার্থীরা আবেদন করতে পারবেন। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।
মাসিক বেতন (BOB Recruitment 2025)
লোকাল ব্যাংক অফিসার (LBO) পদে নিযুক্ত কর্মীদের প্রাথমিক বেতন ৪৮,৪৮০ টাকা প্রতি মাসে। এছাড়াও ব্যাংকের নিয়ম অনুযায়ী অন্যান্য ভাতা ও সুবিধা প্রযোজ্য হবে।
অন্যান্য যোগ্যতা
আবেদনকারীর স্থানীয় ভাষায় দক্ষতা থাকা আবশ্যক—পড়া, লেখা ও কথা বলার ক্ষমতা থাকতে হবে। প্রার্থীর নিজ রাজ্যের স্থানীয় ভাষা জানা থাকলে তবেই আবেদন করা যাবে। পাশাপাশি গ্রামীণ ব্যাংক বা রিজার্ভ ব্যাঙ্কের অধীনে অন্তত এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
নিয়োগ প্রক্রিয়া
প্রাথমিকভাবে অনলাইনে কম্পিউটার ভিত্তিক লিখিত পরীক্ষা হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের গ্রুপ ডিসকাশন, ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে নিয়োগ চূড়ান্ত হবে। স্থানীয় ভাষা জ্ঞানের জন্যও আলাদা পরীক্ষা নেওয়া হতে পারে। নির্বাচিত প্রার্থীদের এক বছরের প্রবেশন পিরিয়ডে থাকতে হবে।
How To Apply For BOB Recruitment 2025?
- একমাত্র অনলাইনের মাধ্যমেই এখানে আবেদন করা যাবে।
- অফিসিয়াল ওয়েবসাইটে www.bankofbaroda.co.in গিয়ে ২৪/০৭/২০২৫ তারিখের মধ্যে আবেদনপত্র পূরণ ও ফি জমা দিতে হবে।
- নিয়োগ ও আবেদন সংক্রান্ত আরও তথ্য নিচের লিঙ্ক থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে ভালভাবে পড়ে তারপর আবেদন করুন।
BOB Recruitment 2025 Links
| 🌐 Official Website | Click Here |
| ✍ Apply Link | Apply Now |
| 📄 Official Notification | Download PDF |

