Indian Navy Group C Recritment 2025: পশ্চিমবঙ্গ সহ সারা দেশের লক্ষাধিক যুবক-যুবতীর জন্য ভারতের প্রতিরক্ষা বাহিনীতে যোগদানের স্বপ্ন পূরণের আর এক সুবর্ণ সুযোগ এসেছে। সারা বছর ধরেই দেশের প্রতিরক্ষা বাহিনীর বিভিন্ন শাখায় নিয়োগ প্রক্রিয়া চলতে থাকে, আর এবারে নৌ সেনাবাহিনীতে একাধিক গ্রুপ ‘সি’ ও গ্রুপ ‘বি’ পদে বড় নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
মোট ১১১০টি শূন্য পদে নিয়োগ হবে, যেখানে ন্যূনতম মাধ্যমিক পাশ থেকে উচ্চতর যোগ্যতাসম্পন্ন প্রার্থীরাও আবেদনের সুযোগ পাবেন। প্রার্থীরা নিজেদের যোগ্যতা ও পছন্দ অনুযায়ী পদের জন্য আবেদন করতে পারবেন। এই প্রতিবেদনে নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্য বিস্তারিতভাবে তুলে ধরা হলো।
নিয়োগকারী সংস্থা
ভারতীয় নৌবাহিনী (Indian Navy)
পদের নাম
- নেভাল কমান্ড
- চার্জম্যান
- স্টোর সুপারিনটেনডেন্ট
- স্টোর কিপার
- ড্রাফ্টসম্যান
- স্টাফ নার্স
- অ্যাসিস্ট্যান্ট আর্টিস্ট রিটাচার
- ফার্মাসিস্ট
- ক্যামেরাম্যান
- ফায়ার ইঞ্জিন ড্রাইভার
- ফায়ারম্যান
- মোটর ড্রাইভার
- ভান্ডারী
- লেডি হেলথ ভিজিটর
- ট্রেডসম্যান
- মাল্টি টাস্কিং স্টাফ ইত্যাদি
মোট শূন্য পদ
১,১১০ টি
Read More: ব্যাঙ্ক অফ বরোদায় ২৫০০ শূন্যপদে লোকাল ব্যাংক অফিসার নিয়োগ! প্রতিমাসে ৪৮,৪৮০/- টাকা বেতন পাবেন।
শিক্ষাগত যোগ্যতা
- গ্রুপ সি ও গ্রুপ ডি-এর অন্তর্ভুক্ত বিভিন্ন পদের জন্য আলাদা শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন।
- কিছু পদের ক্ষেত্রে পেশাগত যোগ্যতা বা ডিপ্লোমা ডিগ্রি আবশ্যক, আবার মাল্টি টাস্কিং স্টাফ বা সমমানের পদগুলির জন্য ন্যূনতম মাধ্যমিক পাশ থাকলেই আবেদন করা যাবে।
- পদের যোগ্যতা বিস্তারিতভাবে জানতে অফিশিয়াল বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ে নেওয়া অত্যন্ত জরুরি। নিচে দেওয়া লিঙ্ক থেকে নিয়োগ বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে নিন।
বয়সসীমা
Indian Navy Group C Recritment 2025 চাকরিতে পদের ভিত্তিতে বয়সসীমা ভিন্ন। সাধারণত ১৮ বছর থেকে ২৭ বছর পর্যন্ত প্রার্থীরা আবেদন করতে পারবেন। কিছু বিশেষ পদে সর্বোচ্চ বয়স ৪৫ বছর পর্যন্ত হতে পারে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় প্রযোজ্য।
বেতন কাঠামো
পদের ধরন ও যোগ্যতার ভিত্তিতে বেতন নির্ধারিত হবে। কেন্দ্রীয় সরকারের বেতন কাঠামো মেনে মূল বেতন ছাড়াও অতিরিক্ত ভাতা ও সুবিধা পাবেন নিয়োজিত কর্মীরা।
নিয়োগ প্রক্রিয়া
প্রার্থী বাছাই সম্পূর্ণরূপে কম্পিউটার ভিত্তিক লিখিত পরীক্ষার মাধ্যমে হবে।
How To Apply For Indian Navy Group C Recritment 2025?
- ইচ্ছুক প্রার্থীরা একাধিক পদের জন্য আবেদন করতে পারবেন, তবে আবেদনের আগে যোগ্যতা ভালোভাবে যাচাই করে নিতে হবে।
- আবেদন সম্পূর্ণ অনলাইনেই করতে হবে।
- প্রার্থীকে প্রথমে www.joinindiannavy.gov.in ওয়েবসাইটে গিয়ে নাম রেজিস্টার করতে হবে, তারপর অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে।
- আবেদনপত্র পূরণ শেষে প্রয়োজনীয় নথি বিজ্ঞপ্তি অনুযায়ী আপলোড করতে হবে এবং আবেদন ফি জমা দিয়ে ১৮/০৭/২০২৫ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।
Indian Navy Group C Recritment 2025 Links
| 🌐 Official Website | Click Here |
| ✍ Apply Link | Apply Now |
| 📄 Official Notification | Download PDF |

