CNCI Kolkata Recruitment 2025: সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে চিকিৎসা ক্ষেত্রে চাকরিপ্রার্থীদের নিয়োগ করার জন্য দুর্দান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত করল কলকাতার চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট বা CNCI। ক্যান্সারের মতো মারণ রোগের চিকিৎসা পাওয়ার জন্য রোগীদের মধ্যে যথেষ্ট পরিমাণে চিন্তা কাজ করে।
সম্প্রতি এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিশেষজ্ঞ পরামর্শদাতার পদে যোগ্য চাকরিপ্রার্থীকে নিযুক্ত করার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেখানে ইচ্ছুক কর্মী সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিযুক্ত হওয়ার পর প্রতি মাসে উচ্চ মানের বেতন পাবেন।
এই নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্য গুলি চাকরিপ্রার্থীদের জন্য আজকের প্রতিবেদনে উল্লেখ করা হচ্ছে। তাই অবশ্যই সকলে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি শেষ পর্যন্ত পড়বেন।
Important Dates
| ইন্টারভিউ এর তারিখ | ০৪/০৪/২০২৫ সকাল ১১ টা |
Read More: IIT কল্যাণীতে রিসার্চ সাইন্টিস্ট পদে কর্মী নিয়োগ! প্রতিমাসে ৭২ হাজার ৮০০ টাকা স্টাইপেন্ড পাবেন।
পদের নাম
CNCI -এর ক্রিটিকাল কেয়ার ইউনিট বা CCU এ স্পেশালিস্ট গ্রেড II এর অন্তর্গত কনসালট্যান্ট বা পরামর্শদাতা পদে যোগ্য কর্মীকে নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা
১) আবেদনে ইচ্ছুক চাকরিপ্রার্থীকে ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন এর উপর MCI স্বীকৃত DM বা সমতুল্য ডিগ্রি প্রাপ্ত হতে হবে।
২) এছাড়াও এনেস্থেসিওলজি ভাইয়ের সমতুল্য পদে এমডি অথবা ডিএনবি ডিগ্রী থাকলেও চাকরিপ্রার্থীরা এই পদের জন্য আবেদন জানাতে পারবেন।
৩) প্রতিটি চাকরিপ্রার্থীকে আবশ্যকভাবে স্নাতকোত্তরের পরে অন্ততপক্ষে ৩ বছরের চিকিৎসা জীবনের কর্ম দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে।
শূন্য পদের সংখ্যা
১ টি
বয়স (CNCI Kolkata Recruitment 2025)
প্রতিটি চাকরিপ্রার্থীকে সর্বোচ্চ ৪৫ বছরের মধ্যে হতে হবে। এক্ষেত্রে ইন্টারভিউয়ের তারিখের উপর নির্ভর করে প্রতিটি চাকরিপ্রার্থীর বয়সের হিসাব করা হবে।
মাসিক বেতনের পরিমাণ
CNCI Kolkata Recruitment 2025 পদে নিযুক্ত যোগ্য চাকরিপ্রার্থীকে নিয়োগের প্রথম মাস থেকে সবমিলিয়ে ১,৫০,০০০/- টাকা বেতন দেওয়া হবে।
নিয়োগ পদ্ধতি
প্রতিটি চাকরিপ্রার্থীর মধ্যে থেকে যোগ্য চাকরিপ্রার্থীকে বাছাই করার জন্য উল্লেখিত সংস্থার পক্ষ থেকে একটি ওয়াক ইন ইন্টারভিউ এর আয়োজন করা হবে। ওই ইন্টারভিউ এর যোগ্য হিসেবে বিবেচিত চাকরিপ্রার্থীকে ডকুমেন্ট ভেরিফিকেশনের পর নির্দিষ্ট পদে নিয়োগ করা হবে।
ইন্টারভিউ এর ঠিকানা– CNCI 2nd Campus in New Town, Kolkata
Important Links
| CNCI Kolkata Recruitment 2025 | Click Here |
| Official Notification | Download PDF |

