DSSSB Group C Recruitment 2025: কেন্দ্রীয় সরকারি অফিসে ২১১৯টি শূন্যপদে গ্রুপ সি কর্মী নিয়োগ! মাধ্যমিক পাশ যোগ্যতায় আবেদন করো।

DSSSB Group C Recruitment 2025: পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন জেলা থেকে বিপুল সংখ্যক পুরুষ ও মহিলা চাকরিপ্রার্থীকে কেন্দ্রীয় সরকারি দপ্তরে নিয়োগ করা হবে। এই উদ্দেশ্যে সম্প্রতি দিল্লি সাব-অর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ড (DSSSB) এর তরফ থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতায় সহকারি, ওয়ার্ডার সহ একাধিক পদে নিয়োগের সুযোগ রয়েছে।

বর্তমান বেকারত্বের পরিস্থিতিতে এই নিয়োগের তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আগ্রহী চাকরিপ্রার্থীরা আজকের এই প্রতিবেদনের মাধ্যমে নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্য বিস্তারিতভাবে জেনে নিন এবং দ্রুত আবেদন করে ফেলুন।

নিয়োগকারী সংস্থা

দিল্লি সাব-অর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ড (DSSSB)।

যে পদগুলিতে নিয়োগ হবে

  1. ইন্সপেক্টর
  2. শিক্ষক ও শিক্ষিকা
  3. ফার্মাসিস্ট
  4. সহকারি
  5. টেকনিশিয়ান
  6. ল্যাবরেটরি টেকনিশিয়ান
  7. ওয়ার্ডার
  8. সাইন্টিফিক অ্যাসিস্ট্যান্ট ইত্যাদি।

মোট শূন্যপদ

২১১৯টি।

Read More: প্রধানমন্ত্রী পোষণ যোজনার মিড ডে মিল প্রকল্পে সরকারি কর্মী নিয়োগ! প্রতিমাসে ১২,০০০ টাকা বেতন পাবেন।

শিক্ষাগত যোগ্যতা

কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরের গ্রুপ সি ও গ্রুপ ডি পদে নিয়োগ হবে, ফলে পদ অনুযায়ী আলাদা শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন। মাধ্যমিক পাশ থেকে শুরু করে স্নাতকোত্তর পর্যন্ত বিভিন্ন যোগ্যতার প্রার্থীরা পদ অনুযায়ী আবেদন করতে পারবেন। পদভিত্তিক বিস্তারিত যোগ্যতা জানতে নিচের দেওয়া লিংক থেকে নিয়োগ বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে নিন।

বয়স সীমা

DSSSB Group C Recruitment 2025 প্রতিটি পদের জন্য ন্যূনতম বয়স ১৮ বছর। কিছু পদের ক্ষেত্রে সর্বাধিক বয়সসীমা সাধারণ ও EWS প্রার্থীদের জন্য ২৭ বছর, আবার কয়েকটি পদের ক্ষেত্রে সর্বাধিক বয়স ৩০ বছর পর্যন্ত হতে পারে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সসীমায় নিয়ম অনুযায়ী ছাড় পাবেন।

মাসিক বেতন (DSSSB Group C Recruitment 2025)

পদভেদে বেতনের হার ভিন্ন হবে। কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুযায়ী সর্বনিম্ন পদের ক্ষেত্রে বেতন শুরু হবে ১৯,৯০০ টাকা থেকে।

নিয়োগ পদ্ধতি

লিখিত পরীক্ষা ও অন্যান্য প্রয়োজনীয় ধাপের মাধ্যমে যোগ্য প্রার্থীদের নির্বাচন করা হবে।

How To Apply For DSSSB Group C Recruitment 2025?

  1. ইচ্ছুক প্রার্থীদের https://dsssbonline.nic.in অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদনপত্র পূরণ করে ০৭/০৮/২০২৫ তারিখের মধ্যে জমা করতে হবে।
  2. ০৮/০৭/২০২৫ থেকে অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।
  3. নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদনপত্র পূরণের পাশাপাশি নিয়ম মেনে প্রয়োজনীয় নথি আপলোড করে আবেদন ফি জমা দিতে হবে।

আবেদন ফি

  1. সাধারণ, ওবিসি ও EWS পুরুষ প্রার্থীদের ১০০ টাকা আবেদন ফি দিতে হবে।
  2. মহিলা ও সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য কোন আবেদন ফি লাগবে না

DSSSB Group C Recruitment 2025 Links

🌐 Official WebsiteClick Here
✍ Apply LinkApply Now
📄 Official NotificationDownload PDF

Gautam Mondal is the owner and content creator of the WB Tathya website. With over six years of experience in crafting engaging social media content, he has honed his skills in writing and digital communication. Gautam holds a Bachelor of Arts degree from Barasat University and is passionate about delivering insightful and impactful content to his audience.

Leave a Comment