PM POSHAN Recruitment 2025: প্রধানমন্ত্রীর পোষণ যোজনার অধীনে মিড ডে মিল প্রকল্পের কাজ তত্ত্বাবধানের জন্য জলপাইগুড়ি জেলায় একাধিক শূন্য পদে কর্মী নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। নিযুক্ত কর্মীরা প্রতি মাসে ন্যূনতম ১১,০০০ টাকা থেকে সর্বোচ্চ ১২,০০০ টাকা পর্যন্ত বেতন পাবেন।
জেলার বিভিন্ন ব্লকে সরাসরি নিয়োগের সুযোগ থাকায় স্থানীয় প্রার্থীরা ছাড়াও অন্যান্য এলাকার আগ্রহী পুরুষ ও মহিলা প্রার্থীরাও আবেদন করতে পারবেন। নিয়োগের সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য যেমন, মোট কতগুলি শূন্যপদ রয়েছে? কোন যোগ্যতায় আবেদন করা যাবে? কীভাবে নিয়োগ হবে? বিস্তারিতভাবে তুলে ধরা হল। তাই আগ্রহী চাকরিপ্রার্থীরা অবশ্যই পুরো প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ে তবেই আবেদন করবেন।
পদের নাম
মোট দুটি পদে এখানে (PM POSHAN Recruitment 2025) নিয়োগ করা হবে। যেমন-
- অ্যাকাউন্ট্যান্ট ও
- সহকারী অ্যাকাউন্ট্যান্ট
Read More: সরকারি জাহাজ নির্মাণ কারখানায় মাধ্যমিক পাশে কর্মী নিয়োগ! প্রতিমাসে ২৬,০০০/- টাকা বেতন পাবেন।
কর্মক্ষেত্র
জলপাইগুড়ি জেলার জেলাশাসক অফিস, সদর ব্লক, ম্যাল ব্লক, ধূপগুড়ি পৌরসভা, ম্যাল পৌরসভা, ক্রান্তি ব্লক এবং ধূপগুড়ি ব্লক।
মোট শূন্যপদের সংখ্যা
৭টি
বয়সসীমা (PM POSHAN Recruitment 2025)
ন্যূনতম ৬০ বছর থেকে সর্বাধিক ৬৫ বছর বয়সী প্রার্থীরা এই পদে আবেদন করতে পারবেন। বয়সসীমা সম্পর্কিত আরও বিস্তারিত জানতে নিচের দেওয়া লিঙ্ক থেকে সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি অবশ্যই দেখে নিন।
বেতন কাঠামো
- সহকারী অ্যাকাউন্ট্যান্ট পদের জন্য মাসিক বেতন ১১,০০০ টাকা।
- অ্যাকাউন্ট্যান্ট পদের জন্য মাসিক বেতন ১২,০০০ টাকা।
আবেদনের যোগ্যতা
PM POSHAN Recruitment 2025 এই পদগুলিতে আবেদনের জন্য প্রার্থীদের অবশ্যই অ্যাকাউন্ট্যান্ট কাজের ক্ষেত্রে ন্যূনতম ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। কেন্দ্রীয় বা রাজ্য সরকারের অবসরপ্রাপ্ত কর্মচারীরা (গ্রুপ ডি বাদে) আবেদন করতে পারবেন।
How To Apply For PM POSHAN Recruitment 2025?
- ইচ্ছুক প্রার্থীদের শুধুমাত্র অফলাইনে আবেদন করতে হবে।
- নিচের লিঙ্ক থেকে আবেদনপত্র ডাউনলোড করে প্রিন্ট করতে হবে এবং সঠিকভাবে পূরণ করতে হবে।
- প্রয়োজনীয় নথিপত্রের জেরক্স সেল্ফ অ্যাটেস্টেড করে আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে।
- সব নথি একসাথে মুখবন্ধ খামে ভরে ১১ জুলাই ২০২৫ বিকেল ৪টার মধ্যে জলপাইগুড়ি জেলা শাসকের অফিসে জমা দিতে হবে।
PM POSHAN Recruitment 2025 Links
| 🌐 Official Website | Click Here |
| 📄 Official Notification | Download PDF |

