IB Recruitment 2025: ইন্টেলিজেন্স ব্যুরোতে ৩৯৪টি শূন্যপদে জুনিয়র ইন্টেলিজেন্স অফিসার নিয়োগ! প্রতিমাসে নুন্যতম ২৫,৫০০ টাকা বেতন পাবেন।

IB Recruitment 2025: কেন্দ্রীয় সরকারের গৃহ মন্ত্রকের অধীনস্থ অন্যতম গুরুত্বপূর্ণ সংস্থা ইন্টেলিজেন্স ব্যুরো (IB)-র পক্ষ থেকে আবারও বড় নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এবারে চাকরিপ্রার্থীদের জন্য ঘোষণা করা হয়েছে জুনিয়র ইন্টেলিজেন্স অফিসার-II (Junior Intelligence Officer-II) পদে কর্মী নিয়োগের সুযোগ।

এটি সম্পূর্ণরূপে গ্রুপ-সি নন-গেজেটেড পদ। দেশের নিরাপত্তা এবং গোয়েন্দা তথ্য সংগ্রহের কাজে নিযুক্ত হওয়ার সুবর্ণ সুযোগ আসছে এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে। তাই যারা দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় সরকারের অধীনে চাকরির প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এটি এক অনন্য সুযোগ।

পদের বিবরণ

নিয়োগকারী সংস্থাইন্টেলিজেন্স ব্যুরো (IB)
পদের নামজুনিয়র ইন্টেলিজেন্স অফিসার-II
শূন্যপদের সংখ্যা৩৯৪টি
অফিসিয়াল ওয়েবসাইটwww.mha.gov.in / www.ncs.gov.in

Read More: রেলে ৩৬৮টি শূন্যপদে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত! প্রতিমাসে ন্যূনতম ৩৫,৪০০/- টাকা বেতন পাবেন।

শিক্ষাগত যোগ্যতা (IB Recruitment 2025)

এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের নিচের যে কোনো একটি যোগ্যতা থাকতে হবে-

  1. স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইলেকট্রনিক্স অথবা সমতুল্য বিষয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং
  2. স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রনিক্স/কম্পিউটার সায়েন্স/পদার্থবিদ্যা/গণিত নিয়ে স্নাতক।
  3. স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার অ্যাপ্লিকেশন (BCA) বিষয়ে স্নাতক ডিগ্রি।

বেতন কাঠামো

IB Recruitment 2025 এই পদের জন্য নিযুক্ত কর্মীরা সপ্তম বেতন কমিশনের পে লেভেল-৪ অনুসারে মাসিক বেতন পাবেন। বেতনের সীমা নির্ধারণ করা হয়েছে ২৫,৫০০ টাকা থেকে ৮১,১০০ টাকার মধ্যে। এর পাশাপাশি কেন্দ্রীয় সরকারের অন্যান্য ভাতা ও সুবিধাও প্রযোজ্য হবে, যেমন মহার্ঘভাতা, ভ্রমণ ভাতা এবং চিকিৎসা সুবিধা। ফলে চাকরির স্থায়িত্বের সঙ্গে সঙ্গে আর্থিক নিরাপত্তাও নিশ্চিত হবে।

বয়সসীমা (IB Recruitment 2025)

আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় প্রযোজ্য হবে।

Read More: দীর্ঘ আইনি জটিলতা কাটিয়ে অবশেষে প্রকাশিত রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল! কিভাবে দেখবেন ফলাফল জেনে নিন।

নিয়োগ প্রক্রিয়া

প্রার্থীদের তিনটি ধাপে বাছাই করা হবে-

  1. লিখিত অনলাইন পরীক্ষা (মোট ১০০ নম্বর, সময় ২ ঘন্টা)।
  2. দক্ষতা পরীক্ষা (প্রথম ধাপে উত্তীর্ণ প্রার্থীদের জন্য)।
  3. ইন্টারভিউ ও ডকুমেন্ট ভেরিফিকেশন

এই তিনটি ধাপে সাফল্য অর্জনকারীদেরই চূড়ান্তভাবে নিয়োগ দেওয়া হবে।

How To Apply For IB Recruitment 2025?

ইচ্ছুক প্রার্থীদের শুধুমাত্র অনলাইন মাধ্যমেই আবেদন করতে হবে। আবেদন করার শেষ তারিখ ১৪ সেপ্টেম্বর ২০২৫ এবং ফি জমা দেওয়ার শেষ তারিখ ১৬ সেপ্টেম্বর ২০২৫। এছাড়া বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে এবং অনলাইনে আবেদন করতে অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন।

দেশের অন্যতম শীর্ষস্থানীয় গোয়েন্দা দপ্তরে কাজ করার মতো সুযোগ খুব একটা আসে না। তাই যারা কেন্দ্রীয় সরকারের অধীনে চ্যালেঞ্জিং এবং সম্মানজনক চাকরির খোঁজে আছেন, তাদের জন্য IB-র জুনিয়র ইন্টেলিজেন্স অফিসার পদ নিঃসন্দেহে সেরা একটি বিকল্প হতে চলেছে।

IB Recruitment 2025 Links

🌐 Official WebsiteClick Here
 ✍ Apply LinkApply Now
 📄 Official NotificationDownload PDF

Gautam Mondal is the owner and content creator of the WB Tathya website. With over six years of experience in crafting engaging social media content, he has honed his skills in writing and digital communication. Gautam holds a Bachelor of Arts degree from Barasat University and is passionate about delivering insightful and impactful content to his audience.

Leave a Comment