IBPS CRP Clerk Recruitment 2025: ব্যাংকের ক্লার্ক পদে নিয়োগের জন্য ইন্সটিটিউট অফ ব্যাংকিং পার্সোনেল সিলেকশন (IBPS) প্রকাশ করল নতুন বিজ্ঞপ্তি। দেশের বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাংকে ক্লার্ক নিয়োগের জন্য এবারে বিশাল সংখ্যক শূন্য পদে নিয়োগ হতে চলেছে। যারা দীর্ঘদিন ধরে ব্যাংকের চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এটি একটি দুর্দান্ত সুযোগ।
নিয়োগ সংক্রান্ত সংক্ষিপ্ত তথ্য
| নিয়োগকারী সংস্থা | IBPS (ইন্সটিটিউট অফ ব্যাংকিং পার্সোনেল সিলেকশন) |
| পদের নাম | ক্লার্ক |
| মোট শূন্যপদের সংখ্যা | ১০,২৭৭ টি |
নিয়োগ প্রাপ্ত ব্যাংকগুলি
- ব্যাঙ্ক অফ বরোদা
- ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
- ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র
- কানাডা ব্যাঙ্ক
- সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
- ইন্ডিয়ান ব্যাঙ্ক
- ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক
- পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক
- ইউকো ব্যাংক
- ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
- পাঞ্জাব এন্ড সিন্ধ ব্যাঙ্ক।

Read More: BSF এ মাধ্যমিক পাশ যোগ্যতায় কনস্টেবল নিয়োগ, প্রতিমাসে ৬৯,১০০/- টাকা বেতন পাবেন।
শিক্ষাগত যোগ্যতা
যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন।
বয়সসীমা (IBPS CRP Clerk Recruitment 2025)
২০ থেকে ২৮ বছর (সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর জন্য ছাড় প্রযোজ্য)।
বেতন কাঠামো
IBPS CRP Clerk Recruitment 2025 নিয়োগপ্রাপ্তরা প্রতি মাসে পাবেন প্রায় ২৪,০৫০ টাকা থেকে শুরু করে মূল বেতন ও কেন্দ্রীয় সরকারের অন্যান্য ভাতা ও সুবিধা।
নিয়োগ প্রক্রিয়া
IBPS Clerk CRP CSA XV নিয়োগের জন্য প্রার্থীদের দুটি ধাপে লিখিত পরীক্ষা দিতে হবে। প্রথমে প্রিলিমিনারি এবং তারপর মেইনস। এই উভয় ধাপে সফলভাবে উত্তীর্ণ প্রার্থীদের স্থানীয় ভাষার দক্ষতা যাচাই এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে নির্দিষ্ট ব্যাংকে নিয়োগ করা হবে।
পরীক্ষার ধাপ –
- প্রিলিমিনারি পরীক্ষা (ইংরেজি, গণিত, রিজনিং)
- মেইনস পরীক্ষা (সাধারণ জ্ঞান, ইংরেজি, রিজনিং ও গণিত)
সফল প্রার্থীদের পরে স্থানীয় ভাষার দক্ষতা ও ডকুমেন্ট ভেরিফিকেশনের পর নিয়োগ হবে।
How To Apply For IBPS CRP Clerk Recruitment 2025?
- IBPS CRP Clerk নিয়োগের জন্য প্রার্থীরা ০১ আগস্ট ২০২৫ থেকে ২১ আগস্ট ২০২৫ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
- আবেদন জানাতে হলে www.ibps.in অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে, তারপর আবেদনপত্র পূরণ করে জমা দিতে হবে।
আবেদন ফি
| SC/ST/PwBD/ESM/DESM প্রার্থীদের জন্য | ১৭৫ টাকা |
| অন্যান্য প্রার্থীদের জন্য | ৮৫০ টাকা |
IBPS CRP Clerk Recruitment 2025 Links
| 🌐 Official Website | Click Here |
| ✍ Apply Link | Apply Now |
| 📄 Official Notification | Download PDF |

