IBPS Recruitment 2025: চাকরিপ্রার্থীদের জন্য আবারও বড় সুখবর! IBPS-এর তরফে সম্প্রতি দেশের বিভিন্ন সরকারি ব্যাংকে প্রবেশনারি অফিসার এবং স্পেশালিস্ট অফিসার পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ব্যাংকে স্থায়ী কর্মসংস্থানের জন্য এটি একটি চমৎকার সুযোগ। কোন কোন পদে নিয়োগ হবে, শূন্যপদ কত, কীভাবে আবেদন করবেন এবং নিয়োগ প্রক্রিয়া কেমন হবে – এসব প্রশ্নের সব উত্তর থাকছে আজকের প্রতিবেদনে।
যেসব পদে নিয়োগ হবে
- IT অফিসার
- এগ্রিকালচারাল ফিল্ড অফিসার
- রাজভাষা অধিকারী
- ল অফিসার
- মার্কেটিং অফিসার
- HR/পার্সোনেল অফিসার
মোট শূন্যপদ
১০০৭টি

শিক্ষাগত যোগ্যতা
বিভিন্ন ব্যাংকে বিশেষজ্ঞ অফিসার হিসেবে নিয়োগের জন্য প্রার্থীদের নির্দিষ্ট বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। নিচে পদের ভিত্তিতে শিক্ষাগত যোগ্যতার বিস্তারিত বিবরণ দেওয়া হলো:
১) IT অফিসার: চার বছরের ইঞ্জিনিয়ারিং/টেকনোলজি ডিগ্রি অথবা সংশ্লিষ্ট বিষয়ে পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি।
২) এগ্রিকালচারাল ফিল্ড অফিসার: কৃষি, উদ্যানপালন, ফুড টেকনোলজি বা সমতুল্য বিষয়ে অন্তত চার বছরের স্নাতক ডিগ্রি।
৩) রাজভাষা অধিকারী: হিন্দি/ইংরেজি/সংস্কৃত বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি।
৪) ল অফিসার: আইন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা LLB।
৫) মার্কেটিং অফিসার: মার্কেটিং/সমতুল্য বিষয়ে MBA বা সংশ্লিষ্ট ডিগ্রি এবং স্নাতক ডিগ্রি অবশ্যই থাকতে হবে।
৬) HR/পার্সোনেল অফিসার: স্নাতক ডিগ্রির সঙ্গে পার্সোনাল ম্যানেজমেন্ট, ইন্ডাস্ট্রিয়াল রিলেশন বা সোশ্যাল ওয়ার্ক বিষয়ে পূর্ণকালীন দুই বছরের পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি বা ডিপ্লোমা।
বেতন (IBPS Recruitment 2025)
নিয়োগপ্রাপ্তদের প্রাথমিক মাসিক বেতন শুরু হবে প্রায় ৪৮,৪৮০ টাকা থেকে। এছাড়া ব্যাংকের অন্যান্য ভাতা ও সুযোগ-সুবিধাও প্রযোজ্য।
বয়সসীমা (IBPS Recruitment 2025)
প্রতিটি পদের জন্য প্রার্থীর বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় প্রযোজ্য।
নিয়োগ প্রক্রিয়া
প্রত্যেক প্রার্থীকে প্রিলিমিনারি, মেইনস এবং ইন্টারভিউ পরীক্ষার মাধ্যমে নির্বাচন করা হবে। বিস্তারিত সিলেবাস ও শর্তাবলী জানতে নিচের লিংক থেকে নিয়োগ বিজ্ঞপ্তি ডাউনলোড করে ভালোভাবে পড়ে নিন এবং তারপর আবেদন করুন।
How To Apply For IBPS Recruitment 2025?
- আগ্রহী প্রার্থীদের www.ibps.in ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে এবং রেজিস্ট্রেশন নম্বর সংরক্ষণ করতে হবে।
- আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে এবং ২১ জুলাই ২০২৫ তারিখের মধ্যে আবেদন করতে হবে।
IBPS Recruitment 2025 Links
| 🌐 Official Website | Click Here |
| ✍ Apply Link | Apply Now |
| 📄 Official Notification | Download PDF |

