SSC JE Recruitment 2025: রাজ্যের বেকার ছেলে-মেয়েদের জন্য দারুন সুখবর! স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরে নিয়োগের আবারো নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। এবারে স্টাফ সিলেকশন কমিশনের (SSC) তরফে মোট ১৩৪০টি শূন্য পদে চাকরিপ্রার্থীদের জুনিয়র ইঞ্জিনিয়ার (JE) পদে নিয়োগ করা হবে। বিভিন্ন ইঞ্জিনিয়ারিং যোগ্যতাসম্পন্ন প্রার্থীরা সরাসরি কেন্দ্রীয় সরকারি দপ্তরে চাকরি পাওয়ার সুযোগ পাবেন।
রাজ্যের যে কোন জেলার পুরুষ মহিলা উভয় প্রার্থীরাই এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। কোন যোগ্যতায় কোন পদে নিয়োগ হবে, কীভাবে আবেদন করতে হবে, বেতন কত এই সমস্ত প্রশ্নের উত্তর আজকের প্রতিবেদনে বিস্তারিতভাবে তুলে ধরা হলো।
পদের নাম
জুনিয়র ইঞ্জিনিয়ার (JE)
মোট শূন্যপদের সংখ্যা
১৩৪০টি
Read More: সরকারি কৃষি প্রতিষ্ঠানে গ্রুপ সি পদে একাধিক কর্মী নিয়োগ! নুন্যতম মাধ্যমিক পাশে আবেদন করুন।
শিক্ষাগত যোগ্যতা
SSC JE Recruitment 2025 যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অথবা ডিপ্লোমা প্রাপ্ত প্রার্থীরা এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। প্রতিটি দপ্তরের নির্দিষ্ট যোগ্যতা ও শর্তাবলী নিয়োগ বিজ্ঞপ্তিতে বিস্তারিতভাবে দেওয়া আছে। প্রতিবেদনের নিচে দেওয়া লিংক থেকে চাকরিপ্রার্থীরা সম্পূর্ণ বিজ্ঞপ্তি পড়ে নিজের যোগ্যতা যাচাই করে নিতে পারবেন।
বয়স সীমা (SSC JE Recruitment 2025)
অধিকাংশ পদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩০ বছর পর্যন্ত প্রার্থীরা আবেদন করতে পারবেন। সরকারি নিয়ম অনুসারে সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা বয়সের ঊর্ধ্বসীমায় নির্ধারিত ছাড় পাবেন।
মাসিক বেতন
সপ্তম বেতন কমিশন অনুযায়ী বেতন স্তর ৬ অনুসারে নিয়োগপ্রাপ্ত কর্মীরা মাসে ন্যূনতম ৩৫,৪০০ টাকা বেতন পাবেন। এর সঙ্গে কেন্দ্রীয় সরকারের অন্যান্য ভাতা ও সুবিধাও প্রযোজ্য হবে।
নিয়োগ পদ্ধতি
প্রার্থীদের দুটি পেপারের লিখিত পরীক্ষা দিতে হবে, যেখানে উভয় পেপারেই অবজেক্টিভ টাইপ মাল্টিপল চয়েস প্রশ্ন থাকবে। এই কম্পিউটার ভিত্তিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মেধা তালিকা তৈরি হবে। মেধা তালিকায় নির্বাচিত প্রার্থীদের ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে চূড়ান্ত নিয়োগ করা হবে।
How To Apply For SSC JE Recruitment 2025?
- আগ্রহী প্রার্থীদের https://ssc.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে।
- প্রথমবার আবেদনকারীদের জন্য ওয়ান টাইম রেজিস্ট্রেশন (OTR) বাধ্যতামূলক।
- যারা আগে রেজিস্ট্রেশন করেছেন, তারা আগের আইডি ব্যবহার করে লগইন করে আবেদনপত্র পূরণ করতে পারবেন।
- আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র আপলোড করে নির্ধারিত ফি প্রদান করে ২১/০৭/২০২৫ তারিখের মধ্যে আবেদন জমা করতে হবে।
SSC JE Recruitment 2025 Links
| 🌐 Official Website | Click Here |
| ✍ Apply Link | Apply Now |
| 📄 Official Notification | Download PDF |

