Murshidabad District Recruitment 2025: পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলায় যোগ্য চিকিৎসকদের জন্য আসছে এক গুরুত্বপূর্ণ চাকরির সুযোগ। জেলার জিয়াগঞ্জ আজিমগঞ্জ পৌরসভার অধীনস্থ UPHC-তে (Urban Primary Health Centre) স্বাস্থ্য অফিসার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগ প্রক্রিয়ায় কোনও লিখিত পরীক্ষা হবে না, সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে।
আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা, ডাক্তারি ডিগ্রি, পূর্ববর্তী কাজের অভিজ্ঞতা এবং নথিপত্র যাচাইয়ের ভিত্তিতে চূড়ান্তভাবে নিয়োগ করা হবে। যারা সরকারি খাতে চিকিৎসক হিসেবে কাজ করার ইচ্ছা পোষণ করছেন, তাদের জন্য এটি এক বিরল সুযোগ।
নিয়োগ সংক্রান্ত সংক্ষিপ্ত তথ্য
| নিয়োগকারী সংস্থা | জিয়াগঞ্জ আজিমগঞ্জ পৌরসভা, মুর্শিদাবাদ |
| পদের নাম | স্বাস্থ্য অফিসার |
| মাসিক বেতন | ৬২,০০০ টাকা |
| ইন্টারভিউয়ের তারিখ | ০৮/০৯/২০২৫ |
Read More: সেপ্টেম্বর মাসে টানা ছুটি রাজ্যের স্কুলে! কোন কোন দিনে বন্ধ থাকবে দেখে নিন।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
আবেদনকারীদের অবশ্যই MBBS ডিগ্রি থাকতে হবে এবং ইন্টার্নশিপ সম্পন্ন করা আবশ্যক। পাশাপাশি পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিলে নিবন্ধিত ডাক্তার হওয়া বাধ্যতামূলক। এই পদে (Murshidabad District Recruitment 2025) আবেদন করার জন্য ন্যূনতম দুই বছরের প্র্যাকটিসের অভিজ্ঞতা থাকা চাই। তাছাড়া রাজ্যের স্বীকৃত চিকিৎসক হিসেবে আবেদনকারীর নাম তালিকাভুক্ত থাকতে হবে।
মাসিক বেতন
এই পদে নিযুক্ত কর্মীরা প্রতিমাসে ৬২,০০০ টাকা বেতন পাবেন।
নিয়োগ প্রক্রিয়া
প্রার্থীদের যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে ১০০ নম্বরের মধ্যে মূল্যায়ন করা হবে। এর মধ্যে – MBBS ডিগ্রির জন্য সর্বোচ্চ ৭৫ নম্বর, স্নাতকোত্তর বা ডিপ্লোমা ডিগ্রির জন্য অতিরিক্ত ১৫ নম্বর এবং অভিজ্ঞতার জন্য ১০ নম্বর নির্ধারিত থাকবে। সর্বাধিক যোগ্য প্রার্থীকে চূড়ান্তভাবে স্বাস্থ্য অফিসার পদে নিয়োগ দেওয়া হবে।
Read More: কল্যাণী AIIMS এ সরাসরি ইন্টারভিউ দিয়ে শিক্ষক নিয়োগ! প্রতিমাসে ৩৯,০০০/- টাকা বেতন পাবেন।
How To Apply For Murshidabad District Recruitment 2025?
আগ্রহী প্রার্থীদের অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে আবেদনপত্র ডাউনলোড করে প্রিন্ট করে নিতে হবে। নির্দিষ্ট দিনে ইন্টারভিউয়ের স্থানে হাতে পূরণকৃত আবেদনপত্র এবং প্রয়োজনীয় সব নথি নিয়ে হাজির হতে হবে। কোনও অনলাইন আবেদন ব্যবস্থা নেই।
ইন্টারভিউয়ের তথ্য
| ইন্টারভিউয়ের তারিখ | ০৮/০৯/২০২৫ |
| ইন্টারভিউয়ের সময় | সকাল ১০:৩০ মিনিট |
| ইন্টারভিউয়ের স্থান | UPHC 1, টাউন সেন্টার, দ্বিতীয় তলা, জিয়াগঞ্জ আজিমগঞ্জ পৌরসভা |
প্রয়োজনীয় নথিপত্র
- মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার এডমিট কার্ড,
- ডাক্তারি রেজিস্ট্রেশন সার্টিফিকেট (WBMC),
- MBBS এর সমস্ত মার্কশিট ও ডিগ্রি সার্টিফিকেট,
- ইন্টার্নশিপ সম্পন্ন করার প্রমাণপত্র,
- অভিজ্ঞতার সার্টিফিকেট,
- অবসরপ্রাপ্ত হলে সংশ্লিষ্ট নথি,
- পরিচয়পত্র (আধার/ভোটার/পাসপোর্ট),
- আবেদনপত্র পূর্ণাঙ্গভাবে পূরণ করা,
- ২ কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি।
Murshidabad District Recruitment 2025 Links
| 🌐 Official Website | Click Here |
| 📄 Official Notification | Download PDF |