NSI Recruitment 2025: ভারতের বিভিন্ন সরকারি দপ্তরের গেজেটেড অফিসারদের অবস্থান এবং ভূমিকা উভয়ই যথেষ্ট সম্মানীয়। এবারে এই গেজেটেড অফিসার পদেই কর্মী নিয়োগ শুরু হলো। সম্প্রতি ন্যাশনাল সুগার ইনস্টিটিউট দুর্দান্ত একটি পদে চাকরিপ্রার্থী নিয়োগ করতে চলেছে। যেখানে নিযুক্ত হলে উচ্চ বেতনের পাশাপাশি পাবেন একাধিক সুযোগ-সুবিধা।
আজকের প্রতিবেদনের মাধ্যমে আমরা ন্যাশনাল সুগার ইনস্টিটিউটের পক্ষ থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি আলোচনা করতে চলেছি। এখানে আপনারা এই নিয়োগের পদের বিবরণ, আবেদনের বিভিন্ন যোগ্যতা, মাসিক বেতন, নিয়োগ পদ্ধতি এবং আবেদন পদ্ধতি সংক্রান্ত তথ্যগুলি জেনে নিতে পারবেন।
Important Dates
| আবেদন শুরু | 28.03.2025 |
| আবেদন শেষ | 28.05.2025 |
Read More: IIT বোম্বেতে এসিস্ট্যান্ট প্রজেক্ট ম্যানেজার পদে কর্মী নিয়োগ! প্রতিমাসে বেতন ৬৭ হাজার টাকা।
নিয়োগ সংক্রান্ত সংক্ষিপ্ত তথ্য
| নিয়োগ কারী সংস্থা | ন্যাশনাল সুগার ইনস্টিটিউট (NSI) |
| পদের নাম | অ্যাসিস্ট্যান্ট প্রফেসর (ফিজিক্যাল কেমিস্ট্রি) |
| কর্মস্থল | NSI কানপুর |
| শূন্যপদের সংখ্যা | ০১ টি |
আবেদনের যোগ্যতা
১) শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ফিজিক্যাল কেমিস্ট্রি অথবা কেমিস্ট্রি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি। এক্ষেত্রে কেমিস্ট্রিতে ডক্টরেট হলে অগ্রাধিকার পাওয়া যাবে।
২) পূর্ব অভিজ্ঞতা: স্নাতকোত্তার যোগ্যতা থাকলে অন্ততপক্ষে ৫ বছরের গবেষণার পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে। অপরদিকে যদি ডক্টরের ডিগ্রী থাকে, তাহলে পরবর্তী ৩ বছরের গবেষণার অভিজ্ঞতা প্রয়োজন।
৩) বয়স সীমা: আবেদনের শেষ দিন অনুসারে সর্বোচ্চ ৫৬ বছর পর্যন্ত ইচ্ছুক ব্যক্তিরা এখানে আবেদন জানাতে পারবেন।
মাসিক বেতন (NSI Recruitment 2025)
NSI সম্প্রতি তাদের প্রতিষ্ঠানের গেজেটেড অফিসার পদে এই নিয়োগটি করছে। অন্যান্য Group- A কর্মীদের মতই প্রতিমাসে বেতন ক্রম ১০ অনুসারে বেতন দেওয়া হবে। অর্থাৎ নিযুক্ত কর্মীর মূল বেতন হবে ৫৬,১০০ টাকা থেকে ১,৭৭,৫০০ টাকার মধ্যে। এর পাশাপাশি কেন্দ্রীয় সরকারের কর্মচারী হিসেবে একাধিক সুযোগ-সুবিধার ব্যবস্থা থাকবে নিযুক্ত কর্মীর জন্য।
নিয়োগ পদ্ধতি
এখানে চাকরিপ্রার্থীদের আবেদনের উপর নির্ভর করে যথাযথ পদ্ধতি মেনে নিয়োগ করা হবে। মূলত চাকরিপ্রার্থীদের অভিজ্ঞতা এবং যোগ্যতার উপর নির্ভর করে এই পদের নিয়োগ করবে NSI।
How To Apply For NSI Recruitment 2025?
- ইচ্ছুক চাকরি প্রার্থীরা সবার আগে নিজেদের সমস্ত নথিপত্র একত্রিত করে রাখুন।
- প্রত্যেকটি নথি সরকারি গেজেটেড অফিসারের দ্বারা এটেস্টেড থাকতে হবে।
- নিয়োগ বিজ্ঞপ্তির সাথে সংযুক্ত আবেদন পত্রটি ডাউনলোড করুন।
- হাতে কলমে পূরণ করে নির্দিষ্ট ঠিকানায় জমা করুন।
প্রয়োজনীয় নথিপত্র
- বায়োডাটা
- শিক্ষাগত যোগ্যতার মার্কশিট এবং সার্টিফিকেট
- অভিজ্ঞতার প্রমাণপত্র
- আধার কার্ড
- রঙিন পাসপোর্ট সাইজ ছবি ইত্যাদি।
আবেদনপত্র জমা করার ঠিকানা
Department of Food & Public Distribution, Ministry of Consumer Affairs, Food & Public Distribution, Krishi Bhawan, New Delhi – 110 001
NSI Recruitment 2025
| Official Website | Click Here |
| Official Notification | Download Pdf |

