SPSC Forest Guard Recruitment 2025: রাজ্যের বনদপ্তর এর শুরু হল আবার কর্মী নিয়োগ! এখানে রাজ্যের সমস্ত চাকরিপ্রার্থীরা পুরুষ মহিলা নির্বিশেষে উচ্চ বেতনের এই পদটিতে আবেদন জানাতে পারবেন। এর পাশাপাশি ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতা থেকে চাকরি প্রার্থীদের জন্য এখানে আবেদনের সুযোগ করে দেওয়া হচ্ছে। তাই প্রায় বেশিরভাগ চাকরি প্রার্থী এই পদের জন্য আবেদন জানাতে পারবেন।
আজকের প্রতিবেদনের মাধ্যমে রাজ্যের সমস্ত চাকরিপ্রার্থীর জন্য বনবিভাগের এই নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে পদের নাম, শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার বিবরণ, বয়সসীমা, মাসিক বেতন, নিয়োগ পদ্ধতি এবং আবেদন পদ্ধতির সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলি বিশদে আলোচনা করা হলো। চাকরিপ্রার্থীরা অবশ্যই আবেদনের পূর্বে এই প্রতিবেদন থেকে প্রয়োজনীয় তথ্যগুলি জেনে তবেই আবেদন জানাবেন।
Important Dates
| আবেদন শুরু | ইতিমধ্যেই শুরু হয়ে গেছে |
| আবেদন শেষ | ৩০/০৪/২০২৫ |
Read More: বন জরিপ দপ্তরে ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগ! বেতন প্রতিমাসে ২৫ হাজার টাকা।
পদের বিবরণ
| নিয়োগকারী সংস্থা | সিকিম পাবলিক সার্ভিস কমিশন বা SPSC |
| পদের নাম | ফরেস্ট গার্ড পদে |
| শূন্যপদের সংখ্যা | ৫৩ টি |
শিক্ষাগত যোগ্যতা
যেকোনো স্বীকৃত বোর্ডের অন্তর্গত বিদ্যালয়ের থেকে অন্ততপক্ষে মাধ্যমিক পাশ যোগ্যতা থাকলেই চাকরি প্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন। এর পাশাপাশি উচ্চতর যোগ্যতা সম্পন্ন চাকরি প্রার্থীদের জন্যও এই পদে আবেদনের সুযোগ থাকছে। যদিও প্রতিটি চাকরিপ্রার্থীকে শারীরিকভাবে সম্পূর্ণ সক্ষম হতে হবে এবং প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে শারীরিক গঠনের মাপদন্ড পূরণ করতে হবে।
বয়স সীমা (SPSC Forest Guard Recruitment 2025)
৩০/০৪/২০২৫ তারিখ অনুসারে প্রতিটি চাকরি প্রার্থীর বয়স ন্যূনতম ১৮ বছর থেকে ২৪ বছরের মধ্যে হতে হবে। এক্ষেত্রে সংরক্ষিত শ্রেণীর চাকরিপ্রার্থীরা অবশ্যই বয়সের ঊর্ধ্বসীমায় যথাযথ ছাড় পাবেন।
নিয়োগ পদ্ধতি
প্রথমে আবেদনকারীদের মধ্যে থেকে যোগ্য চাকরিপ্রার্থীদের জন্য লিখিত পরীক্ষার আয়োজন করা হবে। এরপর শারীরিক পরীক্ষা এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে যোগ্য চাকরিপ্রার্থীদের নির্দিষ্ট পদে নিয়োগ করবে সিকিম রাজ্য সরকার।
আবেদন পদ্ধতি
SPSC Forest Guard Recruitment 2025 প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে সকল চাকরিপ্রার্থীকেই সম্পূর্ণ অনলাইন মাধ্যমে আবেদন জানাতে হবে। আবেদনের জন্য প্রথমে SPSC -র www.spscskm.gov.in -এই ওয়েবসাইটে গিয়ে সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ে বুঝে নিন। এরপর অনলাইন মাধ্যমেই নিজের রেজিস্ট্রেশন সম্পূর্ণ করুন এবং আবেদনপত্র পূরণ করে জমা করে দিন।
Important Links
| SPSC Forest Guard Recruitment 2025 | Click Here |
| Official Notification | Download PDF |

