WB Job Fair 2025: রাজ্যের বিভিন্ন জেলায় হতে চলেছে চাকরির মেলা! সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগ।

WB Job Fair 2025: পশ্চিমবঙ্গ রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য বড়ো সুযোগ তৈরি হয়েছে নদীয়া জেলায়। সাধারণত আমরা বিভিন্ন মেলায় গিয়ে পোশাক, খাবার বা অন্যান্য পণ্য ক্রয়-বিক্রয় করে থাকি। কিন্তু এবারে নদীয়া জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত হতে চলেছে এক অভিনব আয়োজন চাকরি ও অ্যাপ্রেন্টিস মেলা (WB Job Fair 2025)। এই মেলাটি রাজ্যের উৎকর্ষ বাংলা প্রকল্পের আওতায় সম্পূর্ণ বিনামূল্যে অনুষ্ঠিত হবে।

এখানে অংশগ্রহণকারী চাকরিপ্রার্থীরা শুধু চাকরির সুযোগই পাবেন না, পাশাপাশি যারা কর্মক্ষেত্রে একেবারে নতুন, তারাও প্রশিক্ষণ নিয়ে নিজের দক্ষতা বাড়ানোর সুযোগ পাবেন। অর্থাৎ অভিজ্ঞ প্রার্থীরা যেমন সরাসরি চাকরির সুযোগ পাবেন, তেমনই নবীন প্রার্থীরা বিভিন্ন ট্রেনিং নিয়ে নিজেদের যোগ্য করে তুলতে পারবেন। এর মাধ্যমে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বেকারত্ব কমানোর পাশাপাশি যুবসমাজকে কর্মক্ষম করে তুলতে চাইছে।

WB Job Fair 2025 এর মূল উদ্দেশ্য

রাজ্যের বিভিন্ন প্রান্তে ইতিমধ্যেই উৎকর্ষ বাংলা প্রকল্পের আওতায় বেশ কয়েকটি চাকরি মেলা আয়োজিত হয়েছে। এবার নদীয়া জেলার কৃষ্ণনগরে অনুষ্ঠিত হতে চলেছে এই বিশেষ মেলা। চাকরিপ্রার্থীদের জন্য সুখবর হলো- এখানে কোনো লিখিত পরীক্ষা হবে না, বরং সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের নির্বাচন করা হবে। অর্থাৎ যোগ্যতা এবং দক্ষতার ভিত্তিতেই চাকরির সুযোগ মিলবে।

এবারের চাকরি মেলায় অংশ নেবে পশ্চিমবঙ্গের সরকারি ও বেসরকারি উভয় ক্ষেত্রের নামী সংস্থাগুলি। তারা বিভিন্ন পদে নিয়োগ করবে এবং কিছু সংস্থা চাকরিপ্রার্থীদের ট্রেনিংও প্রদান করবে।

Read More: কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জী বন্দরে ইঞ্জিনিয়ার পদে কর্মী নিয়োগ! প্রতিমাসে ৫৮,০০০/- টাকা বেতন পাবেন।

আবেদনের শর্ত (WB Job Fair 2025)

  1. আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
  2. নারী-পুরুষ নির্বিশেষে সকলেই এই মেলায় অংশ নিতে পারবেন।
  3. সাধারণ স্নাতক ডিগ্রি প্রাপ্ত, পলিটেকনিক পাশ অথবা ITI উত্তীর্ণ প্রার্থীদের জন্য এই সুযোগ থাকছে।
  4. আবেদনকারীর বয়স ন্যূনতম ১৮ বছর হতে হবে।

Read More: ইন্টেলিজেন্স ব্যুরোতে ৩৯৪টি শূন্যপদে জুনিয়র ইন্টেলিজেন্স অফিসার নিয়োগ! প্রতিমাসে নুন্যতম ২৫,৫০০ টাকা বেতন পাবেন।

আবেদন পদ্ধতি (WB Job Fair 2025)

এই মেলায় অংশগ্রহণ করতে হলে আগ্রহী প্রার্থীদের প্রথমে অনলাইনে নাম রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের জন্য রাজ্য সরকারের অফিসিয়াল ‘রোজগার সেবা পোর্টাল’ ব্যবহার করতে হবে। সফলভাবে রেজিস্ট্রেশন সম্পন্ন করার পর নির্দিষ্ট তারিখে প্রার্থীদের সরাসরি ইন্টারভিউ স্থানে সমস্ত প্রয়োজনীয় নথিসহ উপস্থিত হতে হবে।

প্রয়োজনীয় নথি

  1. শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট
  2. আধার কার্ড বা পরিচয়পত্র
  3. স্থায়ী ঠিকানার প্রমাণ
  4. পাসপোর্ট সাইজ ছবি
  5. বায়োডাটা
  6. কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)
  7. অভিজ্ঞতার সার্টিফিকেট (যদি থাকে)

গুরুত্বপূর্ণ তথ্য

ইন্টারভিউয়ের স্থানBPC Govt. ITI, কৃষ্ণনগর, নদীয়া
ইন্টারভিউয়ের তারিখ০২/০৯/২০২৫
ইন্টারভিউয়ের সময়সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত

WB Job Fair 2025 Links

🌐 Official WebsiteClick Here
 📄 Official NotificationDownload PDF

Gautam Mondal is the owner and content creator of the WB Tathya website. With over six years of experience in crafting engaging social media content, he has honed his skills in writing and digital communication. Gautam holds a Bachelor of Arts degree from Barasat University and is passionate about delivering insightful and impactful content to his audience.

Leave a Comment