Indian Coast Guard Recruitment 2025: দেশের উপকূল রক্ষা ও নিরাপত্তা বজায় রাখার লক্ষ্যে, ইন্ডিয়ান কোস্ট গার্ড বিভাগে সহকারী কমান্ডেন্ট (Assistant Commandant) পদে নিয়োগের জন্য একটি বিশাল সুযোগ এসেছে। এই নিয়োগে মোট ১৭০টি শূন্যপদে উপযুক্ত প্রার্থীদের নিয়োগ করা হবে। ইতিমধ্যেই অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছে।
এই নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন যেমন – কারা আবেদন করতে পারবেন? শেষ তারিখ কবে? কীভাবে আবেদন করতে হবে এবং নির্বাচন প্রক্রিয়া কেমন? – এসবের বিস্তারিত উত্তর জানতে পারবেন এই প্রতিবেদনের মাধ্যমে।
নিয়োগকারী সংস্থা
ইন্ডিয়ান কোস্ট গার্ড
পদের নাম
অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট (গ্রুপ ‘A’ গেজেটেড অফিসার)
মোট শূন্যপদের সংখ্যা
১৭০টি
বিভাগ
জেনারেল ডিউটি ও টেকনিক্যাল।
শিক্ষাগত যোগ্যতা
1. জেনারেল ডিউটি (General Duty): যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রিধারী পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে উচ্চমাধ্যমিকে (10+2) পদার্থবিদ্যা ও গণিত দুটি বিষয় থাকা আবশ্যক। স্নাতক ডিগ্রির পাশাপাশি ডিপ্লোমা থাকলেও আবেদনযোগ্য।
2. টেকনিক্যাল (মেকানিক্যাল/ইলেকট্রিক্যাল/ইলেকট্রনিক্স): নেভাল আর্কিটেকচার, মেরিন, অটোমেটিভ বা সংশ্লিষ্ট বিষয়ে ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। সমতুল্য শিক্ষাগত যোগ্যতা থাকলেও আবেদনযোগ্য।
বয়সসীমা (Indian Coast Guard Recruitment 2025)
১ জুলাই, ২০২৬ তারিখ অনুযায়ী প্রার্থীদের বয়স হতে হবে ২১ থেকে ২৫ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারের নিয়ম অনুযায়ী বয়সসীমায় ছাড় পাবেন।
নিয়োগ প্রক্রিয়া
- নিয়োগের জন্য প্রথম ধাপে Coast Guard Common Admission Test (CGCAT) নামক লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
- এটি ১০০ নম্বরের MCQ ভিত্তিক পরীক্ষা।
- এরপর Preliminary Selection Board-এর পরীক্ষায় ডাকা হবে নির্বাচিত প্রার্থীদের।
- পরবর্তীতে পার্সোনালিটি টেস্ট, গ্রুপ ডিসকাশন সহ অন্যান্য ধাপ পেরিয়ে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের নিয়োগ করা হবে। বিস্তারিত নিয়োগ প্রক্রিয়া ও সিলেবাস জানতে হলে অফিশিয়াল বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ে নিন।
আবেদন পদ্ধতি (Indian Coast Guard Recruitment 2025)
- আগ্রহী পুরুষ প্রার্থীদের সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
- অফিশিয়াল ওয়েবসাইট – https://joinindiancoastguard.cdac.in
- আবেদনের শেষ তারিখ: ২৩ জুলাই, ২০২৫
Indian Coast Guard Recruitment 2025 Links
| 🌐 Official Website | Click Here |
| ✍ Apply Link | Apply Now |
| 📄 Official Notification | Download PDF |

