ECIL Recruitment 2025: চাকরিপ্রার্থীদের জন্য বড় খবর! শুধুমাত্র সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ একটি গুরুত্বপূর্ণ সংস্থায় নিয়োগ প্রক্রিয়া শুরু হচ্ছে এই জুলাই মাসেই। এবার ইলেকট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড (ECIL) একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ৭০টি শূন্যপদে চুক্তিভিত্তিক নিয়োগ করা হবে বিভিন্ন রাজ্যে, যার মধ্যে কলকাতা, দুর্গাপুর, হায়দ্রাবাদ, মুম্বাই, দিল্লি এবং আরও অনেক শহর অন্তর্ভুক্ত।
আজকের এই প্রতিবেদনের মাধ্যমে এই চাকরিতে (ECIL Recruitment 2025) আবেদনের জন্য প্রয়োজনীয় সমস্ত তথ্য একসাথে বিস্তারিতভাবে জেনে নিন।
কোন কোন পদে নিয়োগ হবে?
- প্রজেক্ট ইঞ্জিনিয়ার
- টেকনিক্যাল অফিসার
- অফিসার
মোট শূন্যপদের সংখ্যা
৭০টি।
পোস্টিং কোথায় কোথায় হতে পারে?
- ECIL-এর বিজ্ঞপ্তি অনুযায়ী, এই নিয়োগ পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন রাজ্যে হবে।
- কলকাতা ও দুর্গাপুর ছাড়াও গুয়াহাটি, দিল্লি, মুম্বাই, হায়দ্রাবাদ সহ বিভিন্ন মেট্রো শহরে চাকরির সুযোগ থাকছে।
চুক্তির মেয়াদ
প্রাথমিকভাবে প্রার্থীদের ১ বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ করা হবে। পরবর্তীতে সংস্থার প্রয়োজন ও প্রার্থীর দক্ষতার ভিত্তিতে এই সময়সীমা সর্বাধিক ৪ বছর পর্যন্ত বাড়ানো যেতে পারে। চূড়ান্ত সিদ্ধান্ত সংস্থার হাতে।
শিক্ষাগত যোগ্যতা (পদ অনুযায়ী)
- প্রজেক্ট ইঞ্জিনিয়ার: BE/B.Tech (কমপক্ষে ৬০%)। কমপক্ষে ৩ বছরের প্রাসঙ্গিক অভিজ্ঞতা আবশ্যক।
- টেকনিক্যাল অফিসার: BE/B.Tech (কমপক্ষে ৬০%)। অন্তত ১ বছরের অভিজ্ঞতা প্রয়োজন।
- অফিসার: যেকোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে B.Sc ডিগ্রী। সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা (ECIL Recruitment 2025)
সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী ছাড় প্রযোজ্য।
| প্রজেক্ট ইঞ্জিনিয়ার পদের জন্য | সর্বোচ্চ ৩৩ বছর। |
| অন্য দুটি পদের জন্য | সর্বোচ্চ ৩০ বছর। |
মাসিক বেতন (পদ অনুযায়ী)
প্রতি বছর পারফরম্যান্স অনুযায়ী বেতন বৃদ্ধি হবে।
| প্রজেক্ট ইঞ্জিনিয়ার | ৪০,০০০ টাকা (প্রথম বছর) |
| টেকনিক্যাল অফিসার ও অফিসার | ২৫,০০০ টাকা (প্রথম বছর) |
নিয়োগ পদ্ধতি (ECIL Recruitment 2025)
- ওয়াক-ইন ইন্টারভিউ এর মাধ্যমেই হবে নিয়োগ। নির্দিষ্ট তারিখে ইন্টারভিউয়ের জন্য নির্ধারিত স্থানগুলোতে উপস্থিত থাকতে হবে প্রার্থীদের।
- কলকাতায় আগামী ২২শে জুলাই তারিখে, ECIL Zonal Office, Park Street এ ইন্টারভিউ হবে। প্রতিটি প্রার্থীকে নির্ধারিত দিনে নির্দিষ্ট ডকুমেন্টসহ উপস্থিত থাকতে হবে।
- এছাড়াও দুর্গাপুর, গুয়াহাটি, মুম্বাই, হায়দ্রাবাদ, দিল্লি, এলাহাবাদ, অমৃতসর ইত্যাদি শহরে ইন্টারভিউ হবে।
প্রয়োজনীয় নথিপত্র
- মাধ্যমিকের সার্টিফিকেট
- শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট
- CGPA থেকে পার্সেন্টেজে রূপান্তরের প্রমাণ
- অভিজ্ঞতার শংসাপত্র
- জাতিগত শংসাপত্র (যদি প্রযোজ্য)
- বৈধ পরিচয়পত্র
ECIL Recruitment 2025 Links
| 🌐 Official Website | Click Here |
| 📄 Official Notification | Download PDF |

