Science City Kolkata Recruitment 2025: কলকাতা সায়েন্স সিটিতে এক্সিকিউটিভ পদে কর্মী নিয়োগ! প্রতিমাসে ৩৫,০০০ টাকা বেতন পাবেন।

Science City Kolkata Recruitment 2025: কেন্দ্রীয় সরকারের অধীনস্থ ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়ামের অন্তর্গত কলকাতার সায়েন্স সিটিতে এবার কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই প্রতিষ্ঠানে চুক্তিভিত্তিক পদে নিয়োগ হলেও প্রয়োজনে চুক্তির মেয়াদ বাড়ানো হবে বলে জানানো হয়েছে। যোগ্য চাকরিপ্রার্থীরা কলকাতাতেই থেকে এই প্রখ্যাত বৈজ্ঞানিক প্রতিষ্ঠানে কাজ করার দুর্দান্ত সুযোগ পাবেন।

চাকরি সংক্রান্ত এই নিয়োগ বিজ্ঞপ্তিটি সাইন্স সিটির অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে, যেখান থেকে বিস্তারিত তথ্য সংগ্রহ করা সম্ভব। আজকের এই প্রতিবেদনে জানানো হলো – কোন পদে নিয়োগ, কী যোগ্যতা লাগবে, কীভাবে আবেদন করবেন, ইন্টারভিউ পদ্ধতি-সহ সব গুরুত্বপূর্ণ তথ্য।

নিয়োগকারী সংস্থা

সায়েন্স সিটি, কলকাতা

পদের নাম

সহকারী পাবলিক রিলেশন এক্সিকিউটিভ।

Read More: কেন্দ্রীয় সরকারি দপ্তরে ১০১০টি শুন্যপদে অ্যাপ্রেন্টিস নিয়োগ! ন্যূনতম মাধ্যমিক পাশে আবেদন করো।

শিক্ষাগত যোগ্যতা

চাকরিপ্রার্থীকে অবশ্যই স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি অথবা ডিপ্লোমা অর্জন করতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক।

বয়স সীমা

Science City Kolkata Recruitment 2025 এই পদে ইচ্ছুক আবেদনকারী প্রার্থীদের বয়সসীমা হতে হবে সর্বোচ্চ ৩৫ বছর।

বেতন সীমা (Science City Kolkata Recruitment 2025)

এই পদে নিযুক্ত কর্মী প্রতি মাসে ৩৫,০০০ টাকা বেতন পাবেন। চুক্তিভিত্তিক নিয়োগ হওয়ায় চুক্তির মেয়াদ যতদিন থাকবে, ততদিন নিয়মিত এই নির্ধারিত বেতনের পাশাপাশি কর্মী কেন্দ্রীয় সরকারের একাধিক সুযোগ-সুবিধাও ভোগ করতে পারবেন।

অগ্রাধিকারযোগ্য শর্ত

  1. ডিজিটাল মার্কেটিং বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং সংক্রান্ত সার্টিফিকেট কোর্স করলে প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
  2. বাংলা, ইংরেজি এবং হিন্দি ভাষায় সাবলীল হলে অতিরিক্ত সুবিধা মিলবে।

নিয়োগ পদ্ধতি

প্রাথমিকভাবে এক বছরের চুক্তিভিত্তিক নিয়োগ হবে। পরে সংস্থার প্রয়োজনে চুক্তির মেয়াদ বাড়ানো হতে পারে। নিয়োগ সংক্রান্ত অফিসিয়াল বিজ্ঞপ্তিটি পড়ে নেওয়ার জন্য নিচে দেওয়া লিঙ্ক ব্যবহার করতে হবে।

How To Apply For Science City Kolkata Recruitment 2025?

  1. আবেদনে ইচ্ছুক প্রতিটি চাকরিপ্রার্থী থেকে এখানে অফলাইন মাধ্যমেই আবেদন জানাতে হবে।
  2. তাই চাকরি প্রার্থীরা সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন পত্রটি ডাউনলোড করুন এবং একটি A4 সাইজ পাতায় প্রিন্ট করিয়ে নিন।
  3. তারপর যথাযথ তথ্যের সাথে নির্ভুলভাবে আবেদন পত্রটি পূরণ করুন এবং প্রয়োজনীয় নথিপত্র গুলি জেরক্স করে তাতে নিজের স্বাক্ষর করে নিন।
  4. সমস্ত প্রক্রিয়া হয়ে গেলে ভালোভাবে মিলিয়ে একটি মুখবন্ধ খামে করে নির্দিষ্ট ঠিকানায় জমা করে দিন।
  5. আবেদনের শেষ তারিখ: ২০/০৭/২০২৫

আবেদন পাঠানোর ঠিকানা

Controller of Administration,
Science City, JBS Haldane Avenue,
Kolkata – 700046

Science City Kolkata Recruitment 2025 Links

🌐 Official WebsiteClick Here
✍ Apply LinkApply Now
📄 Official NotificationDownload PDF

Gautam Mondal is the owner and content creator of the WB Tathya website. With over six years of experience in crafting engaging social media content, he has honed his skills in writing and digital communication. Gautam holds a Bachelor of Arts degree from Barasat University and is passionate about delivering insightful and impactful content to his audience.

Leave a Comment